Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: মনোনয়ন জমা দিলেন ফয়সল

Advertisement

Icon

​ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ পিএম

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: মনোনয়ন জমা দিলেন ফয়সল

ছবি: সংগৃহীত

Advertisement

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ও রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই মির্জা ফয়সল আমিন আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র দাখিল করেছেন।

​রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল ইসলামের কাছে তিনি এই মনোনয়নপত্র জমা দেন। এ সময় বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

​মনোনয়নপত্র দাখিল শেষে মির্জা ফয়সল আমিন সাংবাদিকদের বলেন, জনগণের প্রত্যাশা পূরণে তিনি নিরলসভাবে কাজ করতে চান। আসন্ন নির্বাচনে দলের সব নেতাকর্মী ও সাধারণ মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।

​ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে এ অঞ্চলে রাজনৈতিক তৎপরতা ও উদ্দীপনা চূড়ান্তে পৌঁছেছে। মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলকে ঘিরে প্রার্থী ও তাদের সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।

​এর আগে গত ২০ সেপ্টেম্বর বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফয়সল আমিনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন জেলা বিএনপির কোষাধ্যক্ষ মো. নূর-এ-শাহাদাত স্বজন।

​এদিকে, এই আসনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে দেলাওয়ার হোসেনও ইতোমধ্যে মনোনয়নপত্র দাখিল করেছেন।

​নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

​দলীয় সূত্রে জানা গেছে, জেলা বিএনপির সহ-সভাপতি এবং ঠাকুরগাঁও সরকারি কলেজের সাবেক ভিপি ওবায়দুল্লাহ মাসুদ আজই মনোনয়ন দাখিল করবেন। এছাড়া ইসলামী আন্দোলনের খাদেমুল ইসলাম এবং খেলাফত আন্দোলনের আব্দুল আলীম নিজামী মনোনয়নপত্র দাখিল করার কথা রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মাঠে ৫ প্রার্থী, মনোনয়ন জমা দিলেন জামায়াতের দেলাওয়ার

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন মাঠে ৫ প্রার্থী, মনোনয়ন জমা দিলেন জামায়াতের দেলাওয়ার

রোদ-বৃষ্টিতে নষ্ট হচ্ছে মামলার আলামত, ক্ষতিগ্রস্ত মালিক-সরকার

রোদ-বৃষ্টিতে নষ্ট হচ্ছে মামলার আলামত, ক্ষতিগ্রস্ত মালিক-সরকার

রুশ পার্লামেন্ট নির্বাচনে এগিয়ে পুতিনের দল

রুশ পার্লামেন্ট নির্বাচনে এগিয়ে পুতিনের দল

জমে উঠছে মির্জা ফয়সল ও দেলোয়ারের লড়াই

ঠাকুরগাঁও-১ জমে উঠছে মির্জা ফয়সল ও দেলোয়ারের লড়াই

সুইডেনে সাধারণ নির্বাচনে বিরোধীদের জয়, পদত্যাগ করলেন প্রধানমন্ত্রী

সুইডেনে সাধারণ নির্বাচনে বিরোধীদের জয়, পদত্যাগ করলেন প্রধানমন্ত্রী

ফের প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন এরদোগান

ফের প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন এরদোগান

আরও পড়ুন

ভাসমান হাটে চার ঘণ্টায় বিক্রি কোটি টাকা

ভাসমান হাটে চার ঘণ্টায় বিক্রি কোটি টাকা

বিয়ের আশ্বাসে দুবাই নিয়ে ধর্ষণের অভিযোগ, শিশুর বাবা স্বীকৃতির দাবি

বিয়ের আশ্বাসে দুবাই নিয়ে ধর্ষণের অভিযোগ, শিশুর বাবা স্বীকৃতির দাবি

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: মনোনয়ন জমা দিলেন ফয়সল

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: মনোনয়ন জমা দিলেন ফয়সল

কারাবন্দি স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু

কারাবন্দি স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম