Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন

বিএনপির দুই নেতাসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

Icon

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২২ পিএম

বিএনপির দুই নেতাসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

Advertisement

ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভূল্লী) আসনের উপনির্বাচনে বিএনপির দুই নেতাসহ মোট ছয়জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

যাচাই-বাছাই শেষে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা পৌনে ১১টার দিকে তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা কামরুল ইসলাম।

বৈধ ঘোষণা হওয়া বিএনপির দুই নেতা হলেন—রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন এবং জেলা বিএনপির সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ।

এই আসনের উপনির্বাচনে অংশ নিতে মোট ছয়জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। বিএনপির দুই প্রার্থী ছাড়াও বৈধতা পাওয়া অপর চার প্রার্থী হলেন—১১-দলীয় ঐক্যের প্রার্থী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন; ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী খাদেমুল ইসলাম; বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী আব্দুল আলীম নিজামী এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।

গত ২৪ জুলাই সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করলে সংবিধানের বিধান অনুযায়ী ওই দিনই জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তীতে গত ২০ আগস্ট জাতীয় সংসদ সদস্যদের প্রকাশ্য ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ২১ আগস্ট তিনি শপথ নেন। এর আগে তিনি ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য ছিলেন। রাষ্ট্রপতির শপথ নেওয়ার পর গত ২২ আগস্ট আসনটি শূন্য ঘোষণা করা হয়।

নির্বাচন কমিশন গত ১০ সেপ্টেম্বর এই উপনির্বাচনের তফসিল ঘোষণা করে। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ২৭ সেপ্টেম্বর ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন এবং ২৮ ও ২৯ সেপ্টেম্বর চলে মনোনয়নপত্র বাছাইয়ের কার্যক্রম। আগামী ৭ অক্টোবর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ৮ অক্টোবর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে। প্রতীক বরাদ্দের পর থেকেই শুরু হবে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা, যা চলবে আগামী ২৭ অক্টোবর সকাল পর্যন্ত।

এর আগে ১৫ সেপ্টেম্বর থেকে এই আসনে দলীয় মনোনয়ন ফরম বিতরণ শুরু করে বিএনপি। ১৬ সেপ্টেম্বর ফরম জমা নেওয়া হয় এবং জেলা বিএনপির তিনজন মনোনয়নপ্রত্যাশী ফরম জমা দেন। ১৮ সেপ্টেম্বর দলের মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী চূড়ান্ত করা হয়। পরবর্তীতে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে দলের পক্ষে মির্জা ফয়সল আমিন ও ওবায়দুল্লাহ মাসুদ দুজনই রিটার্নিং কর্মকর্তার কাছে তাদের মনোনয়নপত্র জমা দেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: মনোনয়ন জমা দিলেন ফয়সল

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: মনোনয়ন জমা দিলেন ফয়সল

মাঠে ৫ প্রার্থী, মনোনয়ন জমা দিলেন জামায়াতের দেলাওয়ার

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন মাঠে ৫ প্রার্থী, মনোনয়ন জমা দিলেন জামায়াতের দেলাওয়ার

রোদ-বৃষ্টিতে নষ্ট হচ্ছে মামলার আলামত, ক্ষতিগ্রস্ত মালিক-সরকার

রোদ-বৃষ্টিতে নষ্ট হচ্ছে মামলার আলামত, ক্ষতিগ্রস্ত মালিক-সরকার

জমে উঠছে মির্জা ফয়সল ও দেলোয়ারের লড়াই

ঠাকুরগাঁও-১ জমে উঠছে মির্জা ফয়সল ও দেলোয়ারের লড়াই

মির্জা পরিবারের ফয়সালকেই প্রার্থী করছে বিএনপি

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন মির্জা পরিবারের ফয়সালকেই প্রার্থী করছে বিএনপি

ঠাকুরগাঁওয়ে এসপি কার্যালয়ে জুয়ার আসর

ঠাকুরগাঁওয়ে এসপি কার্যালয়ে জুয়ার আসর

আরও পড়ুন

বাড়ির উঠানের গাছে ঝুলছিল হাত-পা-মুখ বাঁধা প্রবাসী যুবক

বাড়ির উঠানের গাছে ঝুলছিল হাত-পা-মুখ বাঁধা প্রবাসী যুবক

কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭, পাঁচজনের বিরুদ্ধে ব্যবস্থা

কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭, পাঁচজনের বিরুদ্ধে ব্যবস্থা

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন বিএনপির দুই নেতাসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

বিএনপির দুই নেতাসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে পোস্ট, সন্ত্রাসবিরোধী মামলায় এনসিপি নেতা গ্রেফতার

অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে পোস্ট, সন্ত্রাসবিরোধী মামলায় এনসিপি নেতা গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম