Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সীমান্তে ঘুরে বেড়াচ্ছে ভারতীয় দুই চিতাবাঘ

Icon

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ পিএম

সীমান্তে ঘুরে বেড়াচ্ছে ভারতীয় দুই চিতাবাঘ

সীমান্তে ঘুরে বেড়াচ্ছে ভারতীয় দুই চিতাবাঘ

Advertisement

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তের ওপারে ভারতের অভ্যন্তরে দুটি চিতাবাঘ বিচরণের খবর পাওয়া গেছে।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে উপজেলার ধনতলা ইউনিয়নের শুভানপাড়া ও মণ্ডলপাড়া এলাকার নাগর নদীর অপরপ্রান্তে ভারতের একটি চা বাগানে বাঘ দুটিকে ঘুরে বেড়াতে দেখেন স্থানীয়রা।

এ ঘটনায় সীমান্তবর্তী এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে চা বাগান এলাকায় বাঘ দুটিকে ঘুরতে দেখে স্থানীয় কিশোর জুবায়ের আল আমিন নিজের মুঠোফোনে ছবি ধারণ করেন। পরে সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর ছড়িয়ে পড়ার পর থেকে সীমান্তবর্তী এলাকায় উৎসুক জনতা ভিড় করছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, সীমান্তের ঠিক ওপারেই ভারতের ঘন চা বাগান ও ঝোপঝাড় রয়েছে। খাবার বা প্রজননের সন্ধানে চিতাবাঘ দুটি নাগর নদী পার হয়ে যেকোনো সময় বাংলাদেশের লোকালয়ে ঢুকে পড়তে পারে—এমন আশঙ্কায় দিন কাটছে তাদের।

উল্লেখ্য, এর আগে ২০২০ সালের আগস্টের শেষদিকে বালিয়াডাঙ্গী ও হরিপুর উপজেলার ভারত সীমান্তসংলগ্ন নাগর নদীতে কুমির ভেসে ওঠার ঘটনায় ব্যাপক আলোচনা তৈরি হয়েছিল। এছাড়া সম্প্রতি বালিয়াডাঙ্গীর বিভিন্ন এলাকায় হায়েনার আক্রমণ এবং বনরুই ও নীলগাইয়ের মতো বন্যপ্রাণীর উপস্থিতির খবর পাওয়া গেছে।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম জানান, ধনতলা ইউনিয়ন এলাকার নাগর নদীর ওপারে ভারতীয় সীমান্তসংলগ্ন চা বাগানে চিতাবাঘ দেখা যাওয়ার বিষয়টি পুলিশ অবগত হয়েছে। পরে বন বিভাগের সঙ্গে যোগাযোগ করা হলে তারাও বিষয়টি নিশ্চিত করেছেন।

ঠাকুরগাঁও জেলা বন বিভাগের কর্মকর্তা হরিপদ দেবনাথ বলেন, নাগর নদীর ওপারে ভারত ভূখণ্ডে দুটি চিতাবাঘ দেখা গেছে। এ বিষয়ে আমরা সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছি এবং সতর্ক অবস্থানে আছি।

এদিকে অনাকাঙ্ক্ষিত ঝুঁকি এড়াতে সীমান্তবর্তী এলাকার জনসাধারণকে নাগর নদী পারাপার ও চলাচলের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বনের অনুরোধ জানিয়েছে স্থানীয় প্রশাসন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জামায়াতে যোগ দিলেন ওয়ার্কার্স পার্টির উপজেলা সম্পাদক

জামায়াতে যোগ দিলেন ওয়ার্কার্স পার্টির উপজেলা সম্পাদক

কুসংস্কার-অভাব পেছনে ফেলে বিশ্বমঞ্চের পথে ঠাকুরগাঁওয়ের অদম্য মেয়েরা

কুসংস্কার-অভাব পেছনে ফেলে বিশ্বমঞ্চের পথে ঠাকুরগাঁওয়ের অদম্য মেয়েরা

পোস্টার সাঁটানোর সময় হাতেনাতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

পোস্টার সাঁটানোর সময় হাতেনাতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

দ্বিতীয় স্বামীর গলায় জুতার মালা পরিয়ে ভিডিও ভাইরাল, বিচার দাবি স্ত্রীর

দ্বিতীয় স্বামীর গলায় জুতার মালা পরিয়ে ভিডিও ভাইরাল, বিচার দাবি স্ত্রীর

ধর্ষণ মামলা তদন্তের মধ্যে মৃত সন্তান প্রসব

ধর্ষণ মামলা তদন্তের মধ্যে মৃত সন্তান প্রসব

মাদক-গেমিং আসক্তি থেকে তরুণদের ফেরাতে স্কাউটিং জরুরি: ত্রাণমন্ত্রী

মাদক-গেমিং আসক্তি থেকে তরুণদের ফেরাতে স্কাউটিং জরুরি: ত্রাণমন্ত্রী

আরও পড়ুন

তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনতেই ‘নতুন কুঁড়ি’ কর্মসূচি

তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনতেই ‘নতুন কুঁড়ি’ কর্মসূচি

ভারত থেকে অনুপ্রবেশকালে আটক ৭

ভারত থেকে অনুপ্রবেশকালে আটক ৭

প্রধান শিক্ষক নেই দৌলতখানের ৭৩ স্কুলে

প্রধান শিক্ষক নেই দৌলতখানের ৭৩ স্কুলে

অভাবে ১৩ মাসের সন্তান বিক্রি, উদ্ধার করলেন ইউএনও

অভাবে ১৩ মাসের সন্তান বিক্রি, উদ্ধার করলেন ইউএনও

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম