Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পোস্টার সাঁটানোর সময় হাতেনাতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

Icon

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৮:২৮ পিএম

পোস্টার সাঁটানোর সময় হাতেনাতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

Advertisement

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সমির উদ্দীন স্মৃতি কলেজের প্রধান ফটকে তালা লাগিয়ে ধর্মঘটের পোস্টার সাঁটানোর সময় নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে আটক করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

আটক আরিফ হাসান সমির উদ্দীন স্মৃতি কলেজ শাখা নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইলিয়াস আলী জানান, সমির উদ্দীন স্মৃতি কলেজের প্রধান ফটকে তালা লাগিয়ে ধর্মঘটের পোস্টার সাঁটিয়ে বাইরে থেকে ছবি তুলছিলেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আরিফ। তারা সকাল থেকেই বিভিন্ন স্থানে সতর্ক অবস্থানে ছিলেন। আরিফকে দেখতে পেয়ে ছাত্রদল এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ধাওয়া করে তাকে আটক করেন। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ইলিয়াস আলী আরও বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের কোনো কার্যক্রম এ উপজেলায় ছাত্রদল সফল হতে দেবে না। আমরা সংগঠনের নির্দেশনায় মাঠে আছি।

এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল হাকিম জানান, নিষিদ্ধ ছাত্রলীগের একজন নেতাকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দ্বিতীয় স্বামীর গলায় জুতার মালা পরিয়ে ভিডিও ভাইরাল, বিচার দাবি স্ত্রীর

দ্বিতীয় স্বামীর গলায় জুতার মালা পরিয়ে ভিডিও ভাইরাল, বিচার দাবি স্ত্রীর

ধর্ষণ মামলা তদন্তের মধ্যে মৃত সন্তান প্রসব

ধর্ষণ মামলা তদন্তের মধ্যে মৃত সন্তান প্রসব

মাদক-গেমিং আসক্তি থেকে তরুণদের ফেরাতে স্কাউটিং জরুরি: ত্রাণমন্ত্রী

মাদক-গেমিং আসক্তি থেকে তরুণদের ফেরাতে স্কাউটিং জরুরি: ত্রাণমন্ত্রী

‘আমাদের সরকার গতানুগতিক ধারায় চলছে না’

‘আমাদের সরকার গতানুগতিক ধারায় চলছে না’

বন্ধুর সহায়তায় স্ত্রীর অন্তরঙ্গ ভিডিও ছড়ানোর অভিযোগে স্বামী গ্রেফতার

বন্ধুর সহায়তায় স্ত্রীর অন্তরঙ্গ ভিডিও ছড়ানোর অভিযোগে স্বামী গ্রেফতার

মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ মঙ্গলবার

মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ মঙ্গলবার

আরও পড়ুন

ঝালকাঠিতে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১৩ জন

ঝালকাঠিতে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১৩ জন

আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না ঢাবি ছাত্রলীগ নেতার

আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না ঢাবি ছাত্রলীগ নেতার

মিয়ানমারে সিমেন্ট পাচারকালে কার্গো বোটসহ আটক ৫

মিয়ানমারে সিমেন্ট পাচারকালে কার্গো বোটসহ আটক ৫

ব্যাংক ও কলেজে আগুন দিয়েও ধর্মঘটে ব্যর্থ নিষিদ্ধ ছাত্রলীগ

ব্যাংক ও কলেজে আগুন দিয়েও ধর্মঘটে ব্যর্থ নিষিদ্ধ ছাত্রলীগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম