Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ব্যাংক ও কলেজে আগুন দিয়েও ধর্মঘটে ব্যর্থ নিষিদ্ধ ছাত্রলীগ

Icon

যুগান্তর প্রতিবেদন, আমতলী (বরগুনা)

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৮:২৯ পিএম

ব্যাংক ও কলেজে আগুন দিয়েও ধর্মঘটে ব্যর্থ নিষিদ্ধ ছাত্রলীগ

Advertisement

নিষিদ্ধ কেন্দ্রীয় ছাত্রলীগের ধর্মঘট সফল ও সার্থক করতে আমতলী উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগের দুর্বৃত্তরা কল্যাণপুর গ্রামীণ ব্যাংক শাখা, টিয়াখালী কলেজ ও আমতলী-কুয়াকাটা মহাসড়কে আগুন দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে; কিন্তু স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন।

ঘটনাটি সোমবার দিবাগত গভীর রাতের।

অপরদিকে নিষিদ্ধ ছাত্রলীগ আহুত ধর্মঘটে মঙ্গলবার আমতলীতে কোনো প্রভাব পড়েনি। অফিস-আদালত, স্কুল-কলেজ, ব্যবসাপ্রতিষ্ঠান ও যান চলাচল স্বাভাবিক ছিল।

জানা গেছে, দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘট আহ্বান করে নিষিদ্ধ কেন্দ্রীয় ছাত্রলীগ। ওই ধর্মঘটে বলা হয়েছে— শিক্ষাপ্রতিষ্ঠান, শিল্পকারখানা, আদালত, সরকারি, বেসরকারি অফিস ও ব্যাংক লেনদেন কার্যক্রম বন্ধ থাকবে। এছাড়া সড়কে বাস, ট্রাক ও রেল চলাচল বন্ধ থাকবে। কেন্দ্র ঘোষিত এ কর্মসূচি সফল করতে আমতলী উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি আব্দুল মতিন খান সোমবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে কর্মসূচি পালনের জন্য সবাইকে আহ্বান করেন। তারই ধারাবাহিকতায় সোমবার দিবাগত রাতে দুর্বৃত্তরা আমতলী সদর ইউনিয়নের কল্যাণপুর এলাকার গ্রামীণ ব্যাংক, টিয়াখালী কলেজ ও আমতলী-কুয়াকাটা সড়কের ফকিরবাড়ি এলাকায় আগুন দেয়।

এদিকে দুর্বৃত্তদের দেওয়া আগুন ও কলেজে ব্যানার টাঙিয়ে তালা দেওয়ার ভিডিও মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘটে মঙ্গলবার আমতলীতে কোনো প্রভাব পড়েনি। প্রতিদিনের মতো জীবনযাত্রা স্বাভাবিক ছিল। এ প্রতিবেদন লেখা (দুপুর আড়াইটা) পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি।

আমতলী সদর ইউনিয়নের কল্যাণপুর শাখার গ্রামীণ ব্যাংক ম্যানেজার দেবরাজ পাল বলেন, কাজ শেষে আমরা অফিস থেকে চলে যাই। পরে গভীর রাতে দুর্বৃত্তরা ব্যাংকের সামনে আগুন দিয়েছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেছি।

টিয়াখালী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. খালেদ মোশাররফ সোহেল তার কলেজে তালা ও আগুন দেওয়া নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

আমতলী থানার ওসি মো. ইয়াকুব হোসাইন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে খোঁজখবর নেওয়া হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পুলিশ লাইন্সের সামনেই বাসে আগুন

পুলিশ লাইন্সের সামনেই বাসে আগুন

স্কুল কক্ষের তালা ভেঙে রাতে নাচ-গানের আসর, ভিডিও ভাইরাল

স্কুল কক্ষের তালা ভেঙে রাতে নাচ-গানের আসর, ভিডিও ভাইরাল

পুলিশ দখলমুক্ত করার এক ঘণ্টা পর ফের দখলের অভিযোগ শ্রমিক দল নেতার বিরুদ্ধে

পুলিশ দখলমুক্ত করার এক ঘণ্টা পর ফের দখলের অভিযোগ শ্রমিক দল নেতার বিরুদ্ধে

জেলেদের মানবিক সহায়তার চাল বিতরণে অনিয়ম ও আত্মসাতের অভিযোগ

জেলেদের মানবিক সহায়তার চাল বিতরণে অনিয়ম ও আত্মসাতের অভিযোগ

বেতাগীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে চিফ হুইপ

বেতাগীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে চিফ হুইপ

নির্মাণের ছয় মাসেই দেড় কোটি টাকার বেড়িবাঁধে ধস, খালে গাইডওয়াল

নির্মাণের ছয় মাসেই দেড় কোটি টাকার বেড়িবাঁধে ধস, খালে গাইডওয়াল

আরও পড়ুন

ঝালকাঠিতে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১৩ জন

ঝালকাঠিতে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১৩ জন

আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না ঢাবি ছাত্রলীগ নেতার

আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না ঢাবি ছাত্রলীগ নেতার

মিয়ানমারে সিমেন্ট পাচারকালে কার্গো বোটসহ আটক ৫

মিয়ানমারে সিমেন্ট পাচারকালে কার্গো বোটসহ আটক ৫

ব্যাংক ও কলেজে আগুন দিয়েও ধর্মঘটে ব্যর্থ নিষিদ্ধ ছাত্রলীগ

ব্যাংক ও কলেজে আগুন দিয়েও ধর্মঘটে ব্যর্থ নিষিদ্ধ ছাত্রলীগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম