Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বেতাগীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে চিফ হুইপ

Advertisement

Icon

বরগুনা প্রতিনিধি

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ১০:১৬ পিএম

বেতাগীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে চিফ হুইপ

ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

Advertisement

বরগুনার বেতাগী উপজেলায় সার্বজনীন কেন্দ্রীয় কালী ও দুর্গা মন্দিরসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় তিনি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে চিফ হুইপ বলেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, সব ধর্মের মানুষের অধিকার ও মর্যাদা রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডসহ সরকারি কার্যক্রমে কোনো বৈষম্য করা হয়নি বলেও উল্লেখ করেন তিনি।

পরিদর্শনকালে বেতাগীর সার্বজনীন কেন্দ্রীয় কালী ও দুর্গা মন্দিরের পূজা উদযাপন কমিটির সভাপতি মনি শংকর ও বরুণ কৃষ্ণ কর্মকার তাকে ফুলেল শুভেচ্ছা জানান এবং উত্তরীয় পরিয়ে বরণ করেন।

এ সময় পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে চিফ হুইপের কাছে একটি মডেল মন্দির নির্মাণের দাবি জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার, বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা, বেতাগী থানার ওসিসহ স্থানীয় ব্যক্তিরা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নির্মাণের ছয় মাসেই দেড় কোটি টাকার বেড়িবাঁধে ধস, খালে গাইডওয়াল

নির্মাণের ছয় মাসেই দেড় কোটি টাকার বেড়িবাঁধে ধস, খালে গাইডওয়াল

দেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে: চিফ হুইপ

দেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে: চিফ হুইপ

চিকিৎসক সংকট নিরসন ও মানসম্মত সেবা নিশ্চিতের নির্দেশ চিফ হুইপের

চিকিৎসক সংকট নিরসন ও মানসম্মত সেবা নিশ্চিতের নির্দেশ চিফ হুইপের

চিফ হুইপের মন্তব্য দায়িত্বজ্ঞানহীন: জামায়াত

চিফ হুইপের মন্তব্য দায়িত্বজ্ঞানহীন: জামায়াত

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

চাঁদাবাজি-দখলবাণিজ্য থেকে নেতাকর্মীদের দূরে থাকার নির্দেশ চিফ হুইপের

চাঁদাবাজি-দখলবাণিজ্য থেকে নেতাকর্মীদের দূরে থাকার নির্দেশ চিফ হুইপের

আরও পড়ুন

ময়মনসিংহ মেডিকেলে হাম আক্রান্ত আরও ১ শিশুর মৃত্যু

ময়মনসিংহ মেডিকেলে হাম আক্রান্ত আরও ১ শিশুর মৃত্যু

মীরসরাইয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় পিকআপচালক নিহত

মীরসরাইয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় পিকআপচালক নিহত

আইনের দৃষ্টিতে আমি অপরাধী, তবে অনুতপ্ত নই: আমিনী

আইনের দৃষ্টিতে আমি অপরাধী, তবে অনুতপ্ত নই: আমিনী

বাঁশখালীতে এসআরবি পরিচয়ে ব্যবসায়ীকে তুলে নেওয়ার অভিযোগ

বাঁশখালীতে এসআরবি পরিচয়ে ব্যবসায়ীকে তুলে নেওয়ার অভিযোগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম