Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নিষিদ্ধ ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা

Icon

বরগুনা প্রতিনিধি

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৭:৪০ পিএম

নিষিদ্ধ ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রাহাত মৃধা। ফাইল ছবি

Advertisement

বরগুনার আমতলী উপজেলার উত্তর কালীবাড়ী গ্রামের রাহাত মৃধা নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় বাবা ইদ্রিস মৃধা ছেলেকে ত্যাজ্য ঘোষণা করেছেন। ছেলের সঙ্গে পারিবারিক ও সামাজিক সব ধরনের সম্পর্ক ছিন্ন করার কথা জানিয়ে তিনি আইনজীবীর মাধ্যমে এ ঘোষণা দিয়েছেন।

রোববার (২৯ নভেম্বর) বরগুনা জেলা জজ আদালতের আইনজীবী মো. রফিকুল ইসলামের মাধ্যমে তিনি এ ঘোষণা দেন।

ছেলে রাহাত মৃধা আমতলী উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্বে রয়েছেন।

ঘোষণাপত্রে ইদ্রিস মৃধা উল্লেখ করেন, ছেলে রাহাত মৃধা তার অবাধ্য হয়ে নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। এ কারণে তার সঙ্গে পারিবারিক ও সামাজিক সব ধরনের সম্পর্ক ছিন্ন করা হয়েছে। 

তিনি জানান, ছেলে তার অবাধ্য হওয়ায় আইনজীবীর মাধ্যমে তাকে পরিবার থেকে বিচ্ছিন্ন করার ঘোষণা দিয়েছেন। এখন থেকে তার সঙ্গে নিজের ও পরিবারের কোনো সম্পর্ক নেই।

তবে বাবার এমন ঘোষণার পরও নিজের রাজনৈতিক অবস্থানে অনড় থাকার কথা জানিয়েছেন রাহাত মৃধা।

রাহাত মৃধা বলেন, শেখ হাসিনা ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ তার প্রাণ। তাকে ত্যাজ্য করলেও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে থেকেই জীবন কাটাতে চান তিনি। পরিবার থেকে বিচ্ছিন্ন হলেও এতে তার কোনো সমস্যা নেই বলে তিনি জানান। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আ. লীগ নেতা গোলাম রব্বানী ও ছাত্রলীগের সাদ্দাম গ্রেফতার

আ. লীগ নেতা গোলাম রব্বানী ও ছাত্রলীগের সাদ্দাম গ্রেফতার

ছাত্রদল নেতার যে তথ্যে ছাত্রলীগ নেতাকে ছেড়ে দিলেন ওসি!

ছাত্রদল নেতার যে তথ্যে ছাত্রলীগ নেতাকে ছেড়ে দিলেন ওসি!

মশাল মিছিল নিয়ে পুলিশের সামনে আ.লীগের নেতারা, অতঃপর...

মশাল মিছিল নিয়ে পুলিশের সামনে আ.লীগের নেতারা, অতঃপর...

মধ্যরাতে সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, দুটি বাসে আগুন

মধ্যরাতে সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, দুটি বাসে আগুন

ছাত্রদল নেতার বাসায় উপজেলা ছাত্রলীগ সভাপতির মাদক সেবন, অতঃপর...

ছাত্রদল নেতার বাসায় উপজেলা ছাত্রলীগ সভাপতির মাদক সেবন, অতঃপর...

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম গ্রেফতার

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম গ্রেফতার

আরও পড়ুন

পরকীয়ার সন্দেহে স্বামীর গোপনাঙ্গ কাটলেন স্ত্রী, অতঃপর...

পরকীয়ার সন্দেহে স্বামীর গোপনাঙ্গ কাটলেন স্ত্রী, অতঃপর...

নিষিদ্ধ ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা

নিষিদ্ধ ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা

মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

মফস্বল সাংবাদিকতায় সেরার স্বীকৃতি পেলেন যুগান্তরের আবুল হাসেম

মফস্বল সাংবাদিকতায় সেরার স্বীকৃতি পেলেন যুগান্তরের আবুল হাসেম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম