Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মফস্বল সাংবাদিকতায় সেরার স্বীকৃতি পেলেন যুগান্তরের আবুল হাসেম

Icon

ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ পিএম

মফস্বল সাংবাদিকতায় সেরার স্বীকৃতি পেলেন যুগান্তরের আবুল হাসেম

আবুল হাসেম ধোবাউড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

Advertisement

মফস্বল সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘বর্ষসেরা পুরস্কার-২০২৬’-এ মফস্বল থেকে সেরা সাংবাদিক নির্বাচিত হয়েছেন ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার দৈনিক যুগান্তরের প্রতিনিধি আবুল হাসেম। তিনি ধোবাউড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

শনিবার (২৮ নভেম্বর) রাতে রাজধানীর ধানমন্ডি-২৭-এর ডব্লিউভিএ অডিটোরিয়ামে বাংলার বীর ফাউন্ডেশনের ১১ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তাকে এ সম্মাননা দেওয়া হয়।

‘মাদকমুক্ত সমাজ বিনির্মাণে যুবসমাজের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা দেওয়া হয়। সামাজিক, সাংস্কৃতিক ও মাদকবিরোধী সংগঠন বাংলার বীর ফাউন্ডেশন এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে সহযোগিতা করে ‘শখ থেকে শপ’।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি এস এম মুজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও ঢাকা সিএমএম আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তানিয়া পারভীন মোহনা এবং লেখক ও সমাজকর্মী অধ্যাপক রোকেয়া বেগম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলার বীর ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি কামার আফজা লিজা। সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক মাসুদ রানা।

আয়োজকরা জানান, গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত ধোবাউড়ার প্রত্যন্ত অঞ্চলে নানা প্রতিকূলতার মধ্যেও তৃণমূল সাংবাদিকতায় অবদান রাখার স্বীকৃতিস্বরূপ আবুল হাসেমকে এ সম্মাননা দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে তিনি দৈনিক যুগান্তরে সাধারণ মানুষের দুঃখ-দুর্দশা, স্থানীয় সমস্যা, সম্ভাবনা ও জীবনমানের নানা চিত্র তুলে ধরছেন। পাশাপাশি এলাকার শিক্ষা, উন্নয়ন, ক্রীড়া ও শিল্প-সংস্কৃতি নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশের পাশাপাশি সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে স্থানীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক আবুল হাসেম বলেন, মফস্বলে সাংবাদিকতা করতে গিয়ে নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়। তারপরও সাধারণ মানুষের কথা, এলাকার সমস্যা ও সম্ভাবনা তুলে ধরার চেষ্টা অব্যাহত রেখেছেন। এ সম্মাননা তার দায়িত্ব ও অনুপ্রেরণা আরও বাড়িয়ে দেবে।

অনুষ্ঠানে আইনজীবী, শিক্ষাবিদ, লেখক, সাংবাদিক, সমাজকর্মী, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন পেশার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন

গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন

গোপালগঞ্জে নাশকতার ঘটনায় ময়মনসিংহে পুলিশ কর্মকর্তা ক্লোজড

গোপালগঞ্জে নাশকতার ঘটনায় ময়মনসিংহে পুলিশ কর্মকর্তা ক্লোজড

নারী শিক্ষার্থীদের শিক্ষিত হয়ে দেশ ও সমাজের জন্য কাজ করতে হবে: মোহাম্মদ আক্তারুজ্জামান

নারী শিক্ষার্থীদের শিক্ষিত হয়ে দেশ ও সমাজের জন্য কাজ করতে হবে: মোহাম্মদ আক্তারুজ্জামান

‘শুধুমাত্র বদলি না হওয়ায় আমার সংসারটা ভেঙে যাচ্ছে’

‘শুধুমাত্র বদলি না হওয়ায় আমার সংসারটা ভেঙে যাচ্ছে’

গণভোটের গণরায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন-সংগ্রাম চলবে: মামুনুল হক

গণভোটের গণরায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন-সংগ্রাম চলবে: মামুনুল হক

কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু

কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু

আরও পড়ুন

মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

মফস্বল সাংবাদিকতায় সেরার স্বীকৃতি পেলেন যুগান্তরের আবুল হাসেম

মফস্বল সাংবাদিকতায় সেরার স্বীকৃতি পেলেন যুগান্তরের আবুল হাসেম

রাতে স্বামীর সঙ্গে কথা-কাটাকাটি, দিনে নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার

রাতে স্বামীর সঙ্গে কথা-কাটাকাটি, দিনে নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার

রাজনৈতিক দলের দলান্ধ সিদ্ধান্তে দেশ রসাতলে যাচ্ছে: পীর সাহেব চরমোনাই

রাজনৈতিক দলের দলান্ধ সিদ্ধান্তে দেশ রসাতলে যাচ্ছে: পীর সাহেব চরমোনাই

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম