Logo
Logo
×

Advertisement

সারাদেশ

রাতে স্বামীর সঙ্গে কথা-কাটাকাটি, দিনে নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার

Icon

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৬:৪০ পিএম

রাতে স্বামীর সঙ্গে কথা-কাটাকাটি, দিনে নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার

নিহত জেবিন আক্তার ও তার স্বামী মোজাম্মেল। ছবি: সংগৃহীত

Advertisement

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় বিয়ের এক মাস পার হওয়ার আগেই জেবিন আক্তার (২১) নামে এক নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার (২৯ নভেম্বর) বিকালে উপজেলার মেহারী ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের শ্বশুরবাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত জেবিন উপজেলার চারগাছ গ্রামের ফারুক মিয়ার মেয়ে। তিন বোন ও এক ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। জেবিন চারগাছ এনআই ভূঁইয়া ডিগ্রি কলেজের ডিগ্রি শেষ বর্ষের পরীক্ষার্থী ছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, মোজাম্মেল নামে দুবাইপ্রবাসী এক যুবকের সঙ্গে জেবিনের প্রায় সাত বছরের প্রেমের সম্পর্ক ছিল। পরে দুই পরিবারের সম্মতিতে গত ২৬ অক্টোবর ২০২৬ সামাজিকভাবে তাদের বিয়ে হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির মূল ভবনের পশ্চিম পাশের একটি কক্ষে দরজা বন্ধ করে ওড়না দিয়ে গলায় ফাঁস দেন জেবিন। পরে তার শাশুড়ি ও পরিবারের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর লাশ বাড়িতে নিয়ে আসা হয়। 

জেবিনের চাচাতো ভাই জাকির জানান, মোজাম্মেল ও জেবিনের মধ্যে দীর্ঘ সাত বছরের প্রেমের সম্পর্ক ছিল। পরে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়।

মেহারী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি কাউছার আহমেদ জানান, ঘটনার আগের রাতে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়েছিল বলে তারা জানতে পেরেছেন।

কসবা থানার এসআই রবিউল জানান, বিকাল ৩টার দিকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে এসআই শাহিন ঘটনাস্থলে যান।

সরেজমিনে দেখা গেছে, বিকাল ৫টার দিকে তদন্তকারী কর্মকর্তা এসআই শাহিন ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করছিলেন। 

এসআই শাহিন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যাওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

স্পেন উপকূলে অভিবাসীবাহী নৌকা থেকে ৮ লাশ উদ্ধার

স্পেন উপকূলে অভিবাসীবাহী নৌকা থেকে ৮ লাশ উদ্ধার

কোনো কাজই ঘুস ছাড়া হয় না যে অফিসে

কোনো কাজই ঘুস ছাড়া হয় না যে অফিসে

ডাল কাটতে উঠে গাছেই অজ্ঞান যুবক, অতঃপর...

ডাল কাটতে উঠে গাছেই অজ্ঞান যুবক, অতঃপর...

নিজ বাড়ির আঙিনা থেকে শিশুর লাশ উদ্ধার

নিজ বাড়ির আঙিনা থেকে শিশুর লাশ উদ্ধার

নিখোঁজের দুই দিন পর মিলল বিএসএফ সদস্যের লাশ

নিখোঁজের দুই দিন পর মিলল বিএসএফ সদস্যের লাশ

ফুটবল খেলা নিয়ে দর্শকদের সংঘর্ষ, আহত ৭

ফুটবল খেলা নিয়ে দর্শকদের সংঘর্ষ, আহত ৭

আরও পড়ুন

মফস্বল সাংবাদিকতায় সেরার স্বীকৃতি পেলেন যুগান্তরের আবুল হাসেম

মফস্বল সাংবাদিকতায় সেরার স্বীকৃতি পেলেন যুগান্তরের আবুল হাসেম

রাতে স্বামীর সঙ্গে কথা-কাটাকাটি, দিনে নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার

রাতে স্বামীর সঙ্গে কথা-কাটাকাটি, দিনে নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার

রাজনৈতিক দলের দলান্ধ সিদ্ধান্তে দেশ রসাতলে যাচ্ছে: পীর সাহেব চরমোনাই

রাজনৈতিক দলের দলান্ধ সিদ্ধান্তে দেশ রসাতলে যাচ্ছে: পীর সাহেব চরমোনাই

আগুন নেভানোর দুদিন পর ইনানীতে বিস্ফোরণ, দগ্ধ ৭

আগুন নেভানোর দুদিন পর ইনানীতে বিস্ফোরণ, দগ্ধ ৭

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম