Logo
Logo
×

Advertisement

সারাদেশ

আগুন নেভানোর দুদিন পর ইনানীতে বিস্ফোরণ, দগ্ধ ৭

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৬:৩২ পিএম

আগুন নেভানোর দুদিন পর ইনানীতে বিস্ফোরণ, দগ্ধ ৭

আগুন নেভানোর দুদিন পর ইনানীতে বিস্ফোরণ, দগ্ধ ৭

Advertisement

কক্সবাজারের উখিয়ার ইনানীতে প্রায় এক মাস ধরে জ্বলতে থাকা আগুন নিয়ন্ত্রণে আনার দুই দিনের মাথায় ফের বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

রোববার (২৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ছোট ইনানী খাল ব্রিজ এলাকায় গ্যাসের পরিস্থিতি পর্যবেক্ষণে সার্ভের কাজ চলার সময় এ বিস্ফোরণ ঘটে।

এতে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) সাত কর্মী দগ্ধ ও আহত হয়েছেন।

আহতদের মধ্যে চারজন প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন। গুরুতর আহত বাকি তিনজনকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাপেক্সের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) ড. আব্দুস ছালাম। তিনি জানান, সম্প্রতি ওই স্থানের আগুন নিয়ন্ত্রণে আনার পর গ্যাসের পরিস্থিতি পর্যবেক্ষণে সার্ভের কাজ চলছিল। এ সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে এবং আগুনের কুণ্ডলী বের হয়ে আসে। এতে বাপেক্সের সাত কর্মী দগ্ধ ও আহত হন।

আহতদের মধ্যে বাপেক্সের ডিজিএম রাকিবুল হাসান, রিগ মেকানিক ফিরোজ আহমেদ ও রিগ মেকানিক মোহাম্মদ জনি রয়েছেন। ঘটনার পরপরই তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

উল্লেখ্য, গত ২৭ অক্টোবর ইনানীর ছোট ব্রিজ এলাকায় গভীর নলকূপ স্থাপনের সময় মাটির নিচ থেকে হঠাৎ গ্যাস উদ্গীরণ শুরু হয়। পরে নির্গত গ্যাস বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে আগুন ধরে যায়। টানা প্রায় এক মাস জ্বলার পর গত ২৭ নভেম্বর ওই গ্যাসকূপের আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এরপর বাপেক্সের বিশেষজ্ঞ দল গ্যাসের পরিস্থিতি পর্যবেক্ষণ ও সার্ভের কাজ শুরু করলে রোববার ফের বিস্ফোরণের ঘটনা ঘটল।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কুতুবদিয়ায় বিয়ের দিনে নববধূর আত্মহত্যা

কুতুবদিয়ায় বিয়ের দিনে নববধূর আত্মহত্যা

৩০ দিন পর নিভল ইনানীর সেই গ্যাসের আগুন

৩০ দিন পর নিভল ইনানীর সেই গ্যাসের আগুন

সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ ৪ জন কারাগারে

সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ ৪ জন কারাগারে

আরাকান আর্মির হাতে আটক ৪১ জেলেকে ফিরিয়ে আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ৪১ জেলেকে ফিরিয়ে আনল বিজিবি

প্রথমে স্বাভাবিক প্রসব, দুই দিন পর অস্ত্রোপচারে আরও তিন সন্তানের জন্ম

প্রথমে স্বাভাবিক প্রসব, দুই দিন পর অস্ত্রোপচারে আরও তিন সন্তানের জন্ম

ভারতে পালাতে চেয়েছিলেন বদির দুই ভাই ও ছেলে, অতঃপর

ভারতে পালাতে চেয়েছিলেন বদির দুই ভাই ও ছেলে, অতঃপর

আরও পড়ুন

রাতে স্বামীর সঙ্গে কথা-কাটাকাটি, দিনে নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার

রাতে স্বামীর সঙ্গে কথা-কাটাকাটি, দিনে নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার

রাজনৈতিক দলের দলান্ধ সিদ্ধান্তে দেশ রসাতলে যাচ্ছে: পীর সাহেব চরমোনাই

রাজনৈতিক দলের দলান্ধ সিদ্ধান্তে দেশ রসাতলে যাচ্ছে: পীর সাহেব চরমোনাই

আগুন নেভানোর দুদিন পর ইনানীতে বিস্ফোরণ, দগ্ধ ৭

আগুন নেভানোর দুদিন পর ইনানীতে বিস্ফোরণ, দগ্ধ ৭

রাবি প্রক্টরের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি

রাবি প্রক্টরের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম