Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ভারতে পালাতে চেয়েছিলেন বদির দুই ভাই ও ছেলে, অতঃপর

Icon

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৮:০২ পিএম

ভারতে পালাতে চেয়েছিলেন বদির দুই ভাই ও ছেলে, অতঃপর

বদির দুই ভাই ও ছেলে

Advertisement

গ্রেফতার আতঙ্কে ভারতে পালানোর চেষ্টাকালে কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির দুই ভাই, ছেলে ও এক যুবলীগ নেতাসহ চারজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৫ নভেম্বর) ভোরে সিলেটের জিন্দাবাজার এলাকার হোটেল গ্র্যান্ড প্যালেস থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- বদির দুই ভাই আব্দুস শুক্কুর ও আব্দুল আমিন, বদির ছেলে শাওন আরমান এবং টেকনাফ পৌরসভার সাবেক কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা হোছন আহমদ। তারা সিলেট সীমান্ত দিয়ে ভারতে পালানোর উদ্দেশ্যে ওই হোটেলে অবস্থান নিয়েছিলেন। এর মধ্যে আব্দুস শুক্কুর টেকনাফ পৌর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

পুলিশ ও গোয়েন্দা সূত্রে জানা যায়, আব্দুস শুক্কুর ও আব্দুল আমিন সিলেটের জিন্দাবাজারের ওই হোটেলে অবস্থান করছেন- এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা হোটেলটির চারপাশ ঘিরে ফেলেন। টানা পাঁচ-ছয় ঘণ্টা ঘিরে রাখার পর বুধবার ভোরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির নামে সম্প্রতি টেকনাফে পুলিশ ও বিজিবির ওপর হামলা, অগ্নিসংযোগ, শাপলা চত্বরে স্বেচ্ছাসেবক দলের মিছিলে গুলিবর্ষণ এবং কার্যক্রম নিষিদ্ধ মহিলা আওয়ামী লীগের মশাল মিছিল বের করে জনমনে আতঙ্ক সৃষ্টি করা হয়। এসব নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির নেপথ্যে আব্দুস শুক্কুর জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে টেকনাফ মডেল থানায় দায়ের হওয়া একাধিক মামলায় তাকে আসামি করা হয়। গ্রেফতার এড়াতে তারা সিলেট সীমান্ত দিয়ে ভারতে পালানোর উদ্দেশ্যে ওই হোটেলে অবস্থান নিয়েছিলেন।

টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হাসান সিদ্দিকী বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক সরকার দেশ পরিচালনার যাত্রা শুরু করেছে। ঠিক তখনই দেশকে অস্থিতিশীল করতে অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য চালাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। টেকনাফে নাশকতার মামলায় আসামি হয়ে নিজেদের বাঁচাতে বদির ভাইয়েরা সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টা করছিলেন। আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সাম্প্রতিক নাশকতার নেপথ্যের তথ্য উদঘাটনের দাবি জানাচ্ছি।

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী যুগান্তরকে বলেন, আব্দুল আমিন ও আব্দুস শুক্কুর মাদককারবারি হিসেবে ২০১৯ সালের ১৬ ফেব্রুয়ারি টেকনাফ পাইলট উচ্চবিদ্যালয় মাঠে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করেছিলেন। তাদের অবৈধভাবে অর্জিত অর্থ এখন উখিয়া-টেকনাফের পরিবেশ অশান্ত করার কাজে ব্যবহৃত হচ্ছে। ভবিষ্যতে তাদের ইন্ধন ও অবৈধ টাকায় কেউ যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে- সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর পদক্ষেপ কামনা করছি।

এ বিষয়ে তাদের পরিবারের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, তাদের বিরুদ্ধে থাকা সব অভিযোগ ও মামলা মাথায় রেখে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, ভারতে অবস্থানরত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর দাবিতে গত ১৯ নভেম্বর থেকে সারা দেশে লকডাউন কর্মসূচির ঘোষণা দেয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এর পরিপ্রেক্ষিতে টেকনাফেও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল ও নাশকতার চেষ্টা চালায়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ডাকাতের আস্তানায় অভিযান চালিয়ে আসামি হলেন ওসিসহ সাতজন

ডাকাতের আস্তানায় অভিযান চালিয়ে আসামি হলেন ওসিসহ সাতজন

সিলেটে হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলেসহ ২ ভাই আটক

সিলেটে হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলেসহ ২ ভাই আটক

কক্সবাজারে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫

কক্সবাজারে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫

চকরিয়া থানার ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, যে অভিযোগ

চকরিয়া থানার ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, যে অভিযোগ

রোহিঙ্গা ক্যাম্পের সামনে থেকে ১৩ গ্রেনেড ও ৭৬ রাউন্ড গুলি উদ্ধার

রোহিঙ্গা ক্যাম্পের সামনে থেকে ১৩ গ্রেনেড ও ৭৬ রাউন্ড গুলি উদ্ধার

‘২০ টাকার ডিম ৫০ টাকায়’— কিনতে হলো সেন্টমার্টিনে আটকেপড়া পর্যটকদের

‘২০ টাকার ডিম ৫০ টাকায়’— কিনতে হলো সেন্টমার্টিনে আটকেপড়া পর্যটকদের

আরও পড়ুন

ভারতে পালাতে চেয়েছিলেন বদির দুই ভাই ও ছেলে, অতঃপর

ভারতে পালাতে চেয়েছিলেন বদির দুই ভাই ও ছেলে, অতঃপর

জুলাই যোদ্ধার তালিকায় ‘ভুয়া নাম’ নিয়ে প্রতিবেদন, সাংবাদিকের পা ভাঙার অভিযোগ

জুলাই যোদ্ধার তালিকায় ‘ভুয়া নাম’ নিয়ে প্রতিবেদন, সাংবাদিকের পা ভাঙার অভিযোগ

চোখে আলো নেই, তবু কলেজের ১২০০ শিক্ষার্থীর মধ্যে একমাত্র জিপিএ-৫ তার

চোখে আলো নেই, তবু কলেজের ১২০০ শিক্ষার্থীর মধ্যে একমাত্র জিপিএ-৫ তার

ফতুল্লায় পুলিশ হত্যা পুলিশকে লক্ষ্য করে ককটেল ছুড়েন ডেভিড, গুলি খেয়ে ধরা

পুলিশকে লক্ষ্য করে ককটেল ছুড়েন ডেভিড, গুলি খেয়ে ধরা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম