Logo
Logo
×

Advertisement

সারাদেশ

জুলাই যোদ্ধার তালিকায় ‘ভুয়া নাম’ নিয়ে প্রতিবেদন, সাংবাদিকের পা ভাঙার অভিযোগ

Icon

যুগান্তর প্রতিবেদন, পটুয়াখালী

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৮:০২ পিএম

জুলাই যোদ্ধার তালিকায় ‘ভুয়া নাম’ নিয়ে প্রতিবেদন, সাংবাদিকের পা ভাঙার অভিযোগ

ভুক্তভোগী গোপাল হালদার পটুয়াখালীতে দৈনিক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি (মাল্টিমিডিয়া) হিসেবে কর্মরত।

Advertisement

‘ভুয়া জুলাই যোদ্ধা’ নিয়ে সংবাদ প্রকাশের জেরে পটুয়াখালীতে জাতীয় গণমাধ্যমের এক সাংবাদিকের ওপর সংঘবদ্ধ হামলার অভিযোগ উঠেছে জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীদের বিরুদ্ধে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ৯টার দিকে পৌর শহরের চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী গোপাল হালদার পটুয়াখালীতে দৈনিক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি (মাল্টিমিডিয়া) হিসেবে কর্মরত।

অভিযোগ অনুযায়ী, জাতীয় ছাত্রশক্তির জেলা আহ্বায়ক মিরাজ ইমতিয়াজের নেতৃত্বে ১৮-২০ জনের একটি দল গোপাল হালদারের ওপর হামলা চালায়। এতে তার বাম পা ভেঙে যায়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

জানা যায়, ২০২৫ সালের ৬ আগস্ট কালের কণ্ঠের ডিজিটাল প্ল্যাটফর্মে ‘জুলাই শহিদ ও আহতদের তালিকায় ভুয়া নাম’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেন গোপাল হালদার। প্রতিবেদনে মিরাজ ইমতিয়াজের বিরুদ্ধে ভুয়া সনদ ব্যবহার করে জুলাই যোদ্ধার সরকারি তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার অভিযোগ তুলে ধরা হয়। এর জেরেই এ হামলার ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন সাংবাদিক ও তার স্বজনরা।

গোপাল হালদারের ভাই সুমন হালদার জানান, হামলার ভিডিও দেখে কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

গোপাল হালদার জানান, এর আগেও একই প্রতিবেদনকে কেন্দ্র করে তাকে হুমকি দেওয়া হয়েছিল। মঙ্গলবার রাতে পটুয়াখালী জেলা ছাত্রশক্তির আহ্বায়কের নেতৃত্বে তার ওপর হামলা করা হয়।

অভিযোগের বিষয়ে জাতীয় ছাত্রশক্তির জেলা আহ্বায়ক মিরাজ ইমতিয়াজের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

পটুয়াখালী সদর থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পাবিপ্রবি ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, সভাপতিসহ বেশ কয়েকজন আহত

পাবিপ্রবি ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, সভাপতিসহ বেশ কয়েকজন আহত

লালবাগে আগুন নিয়ন্ত্রণের পর দেয়াল ধসে আহত ২ ফায়ার ফাইটার

লালবাগে আগুন নিয়ন্ত্রণের পর দেয়াল ধসে আহত ২ ফায়ার ফাইটার

কোটালীপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুপক্ষের সংঘর্ষ

কোটালীপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুপক্ষের সংঘর্ষ

বগা সেতুর কৃতিত্ব ব্যক্তি বা দলের নয়, বাউফলবাসীর: এমপি মাসুদ

বগা সেতুর কৃতিত্ব ব্যক্তি বা দলের নয়, বাউফলবাসীর: এমপি মাসুদ

হাইকোর্টের আদেশ স্থগিত, পবিপ্রবিতে শিক্ষক পদে যোগ দিলেন ৩ কর্মকর্তা

হাইকোর্টের আদেশ স্থগিত, পবিপ্রবিতে শিক্ষক পদে যোগ দিলেন ৩ কর্মকর্তা

আসামিকে ছিনিয়ে নিতে থানায় হামলার অভিযোগ, ৭ পুলিশ আহত

আসামিকে ছিনিয়ে নিতে থানায় হামলার অভিযোগ, ৭ পুলিশ আহত

আরও পড়ুন

ভারতে পালাতে চেয়েছিলেন বদির দুই ভাই ও ছেলে, অতঃপর

ভারতে পালাতে চেয়েছিলেন বদির দুই ভাই ও ছেলে, অতঃপর

জুলাই যোদ্ধার তালিকায় ‘ভুয়া নাম’ নিয়ে প্রতিবেদন, সাংবাদিকের পা ভাঙার অভিযোগ

জুলাই যোদ্ধার তালিকায় ‘ভুয়া নাম’ নিয়ে প্রতিবেদন, সাংবাদিকের পা ভাঙার অভিযোগ

চোখে আলো নেই, তবু কলেজের ১২০০ শিক্ষার্থীর মধ্যে একমাত্র জিপিএ-৫ তার

চোখে আলো নেই, তবু কলেজের ১২০০ শিক্ষার্থীর মধ্যে একমাত্র জিপিএ-৫ তার

ফতুল্লায় পুলিশ হত্যা পুলিশকে লক্ষ্য করে ককটেল ছুড়েন ডেভিড, গুলি খেয়ে ধরা

পুলিশকে লক্ষ্য করে ককটেল ছুড়েন ডেভিড, গুলি খেয়ে ধরা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম