Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

পাবিপ্রবি ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, সভাপতিসহ বেশ কয়েকজন আহত

Icon

পাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৬:০২ পিএম

পাবিপ্রবি ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, সভাপতিসহ বেশ কয়েকজন আহত

হলের সিট বন্টনকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত হয়।

Advertisement

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) জুলাই-৬ হলের একটি কক্ষের সিট দখলকে কেন্দ্র করে শাখা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক রোমেল হোসেন ও জুলাই-৬ হল শাখা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেনসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) রাত ৮টার দিকে হলের ৭১৭ নম্বর কক্ষে সমাজকর্ম বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. নাঈম হোসেনের একটি সিটকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত হয়। রাত সাড়ে ১০টা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ চলে। এ ঘটনায় ক্যাম্পাসে বহিরাগতদের অস্ত্রসহ উপস্থিতির অভিযোগও উঠেছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ৭১৭ নম্বর কক্ষে থাকতেন নাঈম হোসেন। পরে তিনি ডাবল বেডের অন্য একটি কক্ষে স্থানান্তরিত হলে আগের সিটে সমাজকর্ম বিভাগের এক জুনিয়র শিক্ষার্থীকে তুলে দেন। তবে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক রোমেল হোসেন এতে আপত্তি জানান। পরে তিনি ওই কক্ষে গিয়ে বিছানাসহ আসবাবপত্র সরিয়ে নিজের অনুসারী এক শিক্ষার্থীকে সেখানে ওঠানোর চেষ্টা করেন।

এ নিয়ে সাধারণ সম্পাদক গ্রুপের নেতাকর্মীদের সঙ্গে সভাপতি গ্রুপের অনুসারীদের প্রথমে বাগবিতণ্ডা ও হাতাহাতি হয়। একপর্যায়ে সাধারণ সম্পাদক গ্রুপের তুর মোহাম্মদ মুবতাসিমকে সভাপতি গ্রুপের কয়েকজন নেতাকর্মী আঘাত করেন। পরে উভয় পক্ষের নেতাকর্মীরা হলের নিচতলায় জড়ো হলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সভাপতি গ্রুপের রোমেল হোসেনসহ কয়েকজন জুলাই-৬ হলের গেস্ট রুমে আশ্রয় নেন। এ সময় সাধারণ সম্পাদক গ্রুপের নেতাকর্মীরা বাইরে থেকে গেস্ট রুমের দরজা ভাঙার চেষ্টা করেন। একপর্যায়ে ভেতরে থাকা কয়েকজন জানালা ভেঙে পেছনের দিক দিয়ে বেরিয়ে যান।

এ বিষয়ে সাধারণ সম্পাদক গ্রুপের দাবি, গেস্ট রুমে আশ্রয় নেওয়া কয়েকজন ছাত্রদল নেতার কাছে অবৈধ অস্ত্র ছিল। হল প্রশাসনকে সঙ্গে নিয়ে তাদের অস্ত্রসহ আটক করার চেষ্টা করা হলে তারা জানালা ভেঙে পালিয়ে যান। তবে এ অভিযোগের সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

সংঘর্ষে আহত জুলাই-৬ হল শাখা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেনকে হল প্রভোস্টের সহায়তায় পাবনা সদর হাসপাতালে নেওয়া হয়। এ ছাড়া সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী শুভ ব্রহ্মচারী অজ্ঞান হয়ে পড়লে তাকেও অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয়।

স্বাধীনতা হলের সহসভাপতি তুর মোহাম্মদ মুবতাসিম বলেন, আমি বাইরে গেলে রোমেল হোসেন ও তার অনুসারীরা আমার গায়ে হাত তোলেন। ওই হলে আমার কোনো সিটও নেই। আমি শুধু আমার এক সিনিয়রের সঙ্গে সেখানে গিয়েছিলাম।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মুজাহিদ হোসেন ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, সংঘর্ষের ঘটনা নিয়ে তারা বৈঠকে রয়েছেন। 

পরে সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম বলেন, সভাপতির নিজের ছেলেরা মারামারি করে নিজেদের আহত করেছে। কিন্তু দোষ আমাদের ওপর চাপাচ্ছে।

জুলাই-৬ হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. কামরুজ্জামান বলেন, ঘটনাটি নিয়ে হল প্রশাসনের পক্ষ থেকে সবাই মিলে বোর্ড মিটিংয়ে বসেছি। মিটিং শেষে আপনাদের সব প্রশ্নের উত্তর দেব।

পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা অবস্থান নেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গোপালগঞ্জে আ.লীগের মিছিলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ

গোপালগঞ্জে আ.লীগের মিছিলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান

লালবাগে আগুন নিয়ন্ত্রণের পর দেয়াল ধসে আহত ২ ফায়ার ফাইটার

লালবাগে আগুন নিয়ন্ত্রণের পর দেয়াল ধসে আহত ২ ফায়ার ফাইটার

কোটালীপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুপক্ষের সংঘর্ষ

কোটালীপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুপক্ষের সংঘর্ষ

ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ

ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ

দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ

দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ

আরও পড়ুন

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে লম্বা ছুটি

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে লম্বা ছুটি

পাবিপ্রবি ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, সভাপতিসহ বেশ কয়েকজন আহত

পাবিপ্রবি ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, সভাপতিসহ বেশ কয়েকজন আহত

এসএসসিতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের জন্য সুখবর

এসএসসিতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের জন্য সুখবর

এনটিআরসিএর নিয়োগ বিধিমালা সংশোধনে সভায় যেসব আলোচনা হলো

এনটিআরসিএর নিয়োগ বিধিমালা সংশোধনে সভায় যেসব আলোচনা হলো

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম