Logo
Logo
×

Advertisement

সারাদেশ

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান

Icon

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৯:২০ এএম

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান

Advertisement

ঈশ্বরদী উপজেলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের অষ্টম চালান পৌঁছেছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর ৫টা ৪৮ মিনিটে সেনাবাহিনীর তত্ত্বাবধানে এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ইউরেনিয়ামবাহী তিনটি বিশেষায়িত লরি প্রকল্প এলাকায় প্রবেশ করে।

এ নিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য অতিরিক্ত ইউরেনিয়ামের একটি এবং দ্বিতীয় ইউনিটের জন্য সাতটিসহ মোট আটটি চালান প্রকল্প এলাকায় পৌঁছাল।

সংশ্লিষ্ট কর্মকর্তা জানা, পরিকল্পনা অনুযায়ী মোট ৯টি চালানে এসব পারমাণবিক জ্বালানি দেশে আনার কথা রয়েছে। এর আগে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম জানিয়েছিল, দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গো বিমানে ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি এবং প্রথম ইউনিটে পুনরায় জ্বালানি সরবরাহের জন্য আরও দুটি কার্গো বিমানে ৪৮টি অ্যাসেম্বলি আনার পরিকল্পনা রয়েছে।

রাশিয়ার প্রযুক্তিতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভিভিইআর-১২০০ মডেলের দুটি ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট।

এদিকে, কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে এ কার্যক্রম শুরু হয়। এ পর্যায়ে ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ ১০ থেকে ২৪ ঘণ্টা পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে।

এর আগে গত ১৭ নভেম্বর বিকাল ৩টা ১৬ মিনিটে প্রথমবারের মতো জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হয় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট। টানা সাড়ে আট ঘণ্টার বেশি বিদ্যুৎ উৎপাদনের পর রাত ১১টা ৫০ মিনিটে সাময়িকভাবে উৎপাদন বন্ধ করা হয়। ওই সময় কেন্দ্রটি থেকে সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছিল।

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, সফল পরীক্ষার মাধ্যমে বাংলাদেশ বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে, যা পুরো জাতির জন্য অত্যন্ত আনন্দের সংবাদ। দীর্ঘ প্রতীক্ষা, ধারাবাহিক কারিগরি কার্যক্রম এবং বিভিন্ন ধাপের জটিল পরীক্ষা-নিরীক্ষা শেষে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর থেকে উৎপাদিত বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে।

পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহের বর্তমান অবস্থা তুলে ধরে মন্ত্রী আরও বলেন, জাতীয় গ্রিডে সর্বোচ্চ ৩৫০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। পরীক্ষার ফলাফল অত্যন্ত সন্তোষজনক। পরবর্তী সময়ে গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখতে বিদ্যুৎ সরবরাহ কমিয়ে ৩০০ মেগাওয়াটে স্থির রাখা হয়েছে।প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন জানান, সোমবার সকাল ১০টা ২০ মিনিট থেকে দ্বিতীয়বারের মতো প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। আগামী ১০ থেকে ২৪ ঘণ্টা এ পরীক্ষা চলবে। এ পর্যায়ে ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হবে।

রাশিয়ান ঠিকাদারের সঙ্গে চুক্তি অনুযায়ী, ১০ মাসের ট্রায়াল অপারেশন শেষে প্রথম ইউনিট থেকে ধাপে ধাপে পূর্ণ সক্ষমতায় বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ করা হবে। এ পর্যায়ে রাশিয়ান ঠিকাদারের কাছ থেকে প্রথম ইউনিটের দায়িত্ব প্রভিশনাল টেকওভারের মাধ্যমে গ্রহণ করবে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন। পরবর্তী সময়ে সরকারি গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে অপারেটিং অর্গানাইজেশন হিসেবে কার্যক্রম শুরু করবে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল)।

দুটি ইউনিট পূর্ণাঙ্গভাবে চালু হলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণ, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত এবং জাতীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা সৃষ্টিতে এই বিদ্যুৎকেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ

ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ

দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ

দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ

​পাবনায় বিএনপি-আ.লীগ সংঘর্ষ, ওসি প্রত্যাহার

​পাবনায় বিএনপি-আ.লীগ সংঘর্ষ, ওসি প্রত্যাহার

পাবনায় বিএনপি- কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দফায় দফায় সংঘর্ষ, ভাঙচুর-অগ্নিসংযোগ

পাবনায় বিএনপি- কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দফায় দফায় সংঘর্ষ, ভাঙচুর-অগ্নিসংযোগ

রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র: জ্বালানি নিরাপত্তা থেকে অর্থনৈতিক সমৃদ্ধির পথে কৌশলগত অর্জন

রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র: জ্বালানি নিরাপত্তা থেকে অর্থনৈতিক সমৃদ্ধির পথে কৌশলগত অর্জন

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের সপ্তম চালান

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের সপ্তম চালান

আরও পড়ুন

নেত্রকোনায় প্রকাশ্যে দুই স্কুলছাত্রকে পেটাল কিশোর গ্যাং

নেত্রকোনায় প্রকাশ্যে দুই স্কুলছাত্রকে পেটাল কিশোর গ্যাং

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান

অটোরিকশায় এসে এলোপাতাড়ি গুলি, আহত ৬

অটোরিকশায় এসে এলোপাতাড়ি গুলি, আহত ৬

ছাত্রদলের ৫ কর্মী গুলিবিদ্ধের জেরে জামায়াত নেতাদের বাড়িঘর ভাঙচুর অগ্নিসংযোগ

ছাত্রদলের ৫ কর্মী গুলিবিদ্ধের জেরে জামায়াত নেতাদের বাড়িঘর ভাঙচুর অগ্নিসংযোগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম