Logo
Logo
×

Advertisement

সারাদেশ

​পাবনায় বিএনপি-আ.লীগ সংঘর্ষ, ওসি প্রত্যাহার

Icon

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১১:৫৯ এএম

​পাবনায় বিএনপি-আ.লীগ সংঘর্ষ, ওসি প্রত্যাহার

নয়ন কুমার সরকার। ছবি: সংগৃহীত

Advertisement

​পাবনার বেড়া পৌর এলাকায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় বেড়া মডেল থানার ওসি নয়ন কুমার সরকারকে প্রত্যাহার করা হয়েছে। তার স্থলে পাবনা সদর সার্কেলের পরিদর্শক (ইন্সপেক্টর) গোলাম মোস্তফাকে বেড়া মডেল থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

​শনিবার (২১ নভেম্বর) রাতে জেলা পুলিশের পক্ষ থেকে এ আদেশ দেওয়া হয় বলে নিশ্চিত করেছেন পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ। 

এদিকে সংঘর্ষের পর নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ায় পুরো পৌর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আবারও যেকোনো সময় সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বেলা ১১টা থেকে বেড়া পৌর এলাকায় বিএনপি ও আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের মধ্যে শুরু হওয়া সংঘর্ষ সন্ধ্যার দিকে থামে। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেলেও তাদের সঠিক সংখ্যা ও পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে গুরুতর অবস্থায় জিসান (১৫) নামের এক কিশোরকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

​পুলিশ সুপার আবু আশ্রাফ জানান, ওসি নয়ন কুমার সরকারকে প্রত্যাহার করা হয়েছে এবং বর্তমানে এলাকার পরিস্থিতি সম্পূর্ণ শান্ত রয়েছে। নতুন করে যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে জন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

​আহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে পুলিশ সুপার বলেন, একটি ছেলে আহত হওয়ায় চিকিৎসার জন্য তাকে ঢাকা নিউরো সাইন্স হাসপাতালে নেওয়া হচ্ছে বলে জানতে পেরেছি। এ ছাড়া আহত বা নিহতের সঠিক সংখ্যা এখনো আমাদের জানা নেই। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো লিখিত অভিযোগও দেয়নি। কোনো আটকও নেই।

​স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বৃহস্পতিবার থেকে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল এবং পালটাপালটি ধাওয়াকে কেন্দ্র করে বেড়া পৌর এলাকার পায়না, হাতিগাড়া, বৃশালিখা, স্যানালপাড়া ও সওদাগরপাড়াসহ কয়েকটি মহল্লায় উত্তেজনা চলছিল। এর জেরে গত দুদিনে উভয় পক্ষের বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর মধ্যে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় বেড়া থানা সামনে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী সমর্থকরা। এ সময় বিএনপি ও ছাত্রদলের কর্মী সমর্থকরা তাদের ধাওয়া দিলে সংঘর্ষ হয়। পরে সাবেক ডেপুটি স্পিকার ও পাবনা-১ আসনের সাবেক এমপি শামসুল হক টুকুর পরিত্যক্ত বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। 

​চলমান এই বিশৃঙ্খলা রোধে শনিবার সকালে স্থানীয় সংসদ সদস্য সেলিম রেজা হাবিব, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার আবু আশ্রাফ, স্থানীয় বিএনপির নেতা-কর্মী ও প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে একটি আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়।

​প্রত্যক্ষদর্শীরা জানান, সভা শেষে ওসি নয়ন কুমার সরকার হাতিগাড়া এলাকায় পরিস্থিতি পর্যবেক্ষণে গেলে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় জনতা। এ সময় ঘটনার ভিডিও ধারণ করতে গেলে এক সংবাদকর্মীকে লাঞ্ছিত করা হয় এবং তার ক্যামেরা ভাঙচুর করা হয়। এরপরই বৃশালিখা মহল্লায় সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর বাড়ির সামনে বিএনপি ও আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের মধ্যে নতুন করে সংঘর্ষ বাধে। দ্রুতই তা আশপাশের কয়েকটি মহল্লায় ছড়িয়ে পড়ে, যা সন্ধ্যায় গিয়ে নিয়ন্ত্রণে আসে।

রোববার সকালে পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম জানান, ঢাকার নিউরোসাইন্স হাসপাতালে চিকিৎসাধীন কিশোর জিসানের আজ সকালে অপারেশন করার কথা রয়েছে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবে এনসিপির প্রতিনিধি দল

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবে এনসিপির প্রতিনিধি দল

এমপিদের সংগঠিত করতে এলাকায় হুইপরা

আ.লীগকে মোকাবিলা এমপিদের সংগঠিত করতে এলাকায় হুইপরা

প্রোপাগান্ডার বিপরীতে পালটা বয়ান কোথায়

অপপ্রচারের ফাঁদে সাধারণ মানুষ প্রোপাগান্ডার বিপরীতে পালটা বয়ান কোথায়

চুয়াডাঙ্গা ছাত্রদলের নতুন কমিটি নিয়েও অভিযোগ, পদ পেয়েছেন সন্তানের বাবারা!

চুয়াডাঙ্গা ছাত্রদলের নতুন কমিটি নিয়েও অভিযোগ, পদ পেয়েছেন সন্তানের বাবারা!

ফটিকছড়িতে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ-যুবলীগের হামলা

ফটিকছড়িতে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ-যুবলীগের হামলা

তারানা হালিমকে ধরতে গুলশানে পুলিশের অভিযান

তারানা হালিমকে ধরতে গুলশানে পুলিশের অভিযান

আরও পড়ুন

​পাবনায় বিএনপি-আ.লীগ সংঘর্ষ, ওসি প্রত্যাহার

​পাবনায় বিএনপি-আ.লীগ সংঘর্ষ, ওসি প্রত্যাহার

আন্তর্জাতিক স্বীকৃতি পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

আন্তর্জাতিক স্বীকৃতি পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

চট্টগ্রামের ৭০ আদালতে ৩ শতাধিক উমেদার!

চট্টগ্রামের ৭০ আদালতে ৩ শতাধিক উমেদার!

সকাল থেকে ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

সকাল থেকে ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম