Logo
Logo
×

Advertisement

সারাদেশ

অটোরিকশায় এসে এলোপাতাড়ি গুলি, আহত ৬

Icon

ফটিকছড়ি ( চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ এএম

অটোরিকশায় এসে এলোপাতাড়ি গুলি, আহত ৬

বাঁয়ে আহত দুজন, ডানে আটক রিকশাচালক জাবেদ হোসেন। ফাইল ছবি

Advertisement

চট্টগ্রামের ফটিকছড়িতে একদিনের ব্যবধানে আবারও গুলির ঘটনা ঘটেছে। এবার নাজিরহাট পৌরসভার চুরখারহাট বাজারে একটি অটোরিকশায় করে এসে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ছয়জন আহত হয়েছেন। 

ঘটনার পর স্থানীয় লোকজন অটোরিকশাচালককে আটক করলেও তার সঙ্গে থাকা পাঁচজন পালিয়ে গেছেন। 

সোমবার (২৩ নভেম্বর) রাতে দিকে উপজেলার নাজিরহাট পৌরসভার চুরখারহাট বাজারের মাজার গেট এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন- জামাল উদ্দিন (৪৫), শওকত হোসেন (৩৫), মো. ইসমাইল (৩২), এনাম মুন্সি (৫৩), মো. ইউসুফ (৫৫) ও হাসেম (৩৫)। তারা সবাই সুয়াবিল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় আটক অটোরিকশাচালকের নাম মো. জাবেদ হোসেন (৩৫)। তিনি হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের সাহাব মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, একটি সিএনজিচালিত অটোরিকশায় করে পাঁচজন ব্যক্তি সুয়াবিলের শোভনছড়ি এলাকা থেকে চুরখারহাট বাজারে আসেন। তাদের কয়েকজনের মুখে মাস্ক ও মাথায় মাংকি টুপি ছিল। বাজারের মাজার গেটের সামনে পৌঁছেই অটোরিকশায় বসে তারা এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকেন। এতে বাজারে থাকা ছয়জন গুলিবিদ্ধ হয়ে আহত হন।

পরে দুর্বৃত্তরা অটোরিকশাটি নিয়ে চৌমুহনী মোড়ের দিকে চলে যান। সেখানে আরও কয়েকটি ফাঁকা গুলি ছুড়ে হালদা নদী পার হয়ে সুন্দরপুরের দিকে পালিয়ে যান তারা। এ সময় স্থানীয় লোকজন ধাওয়া করে অটোরিকশাচালক জাবেদ হোসেনকে আটক করেন। তবে তার সঙ্গে থাকা পাঁচজনকে আটক করা সম্ভব হয়নি।

অটোরিকশাচালক জাবেদ হোসেন জানান, নাজিরহাটের ঝংকার মোড় থেকে শোভনছড়ি যাওয়ার কথা বলে দুই ব্যক্তি তার অটোরিকশাটি ভাড়া করেন। পরে শোভনছড়ি থেকে আরও তিনজন তাদের সঙ্গে যোগ দেন। পাঁচজনকে নিয়ে চুরখারহাট বাজারে পৌঁছানোর পর তারা অটোরিকশায় বসেই গুলি ছুড়তে শুরু করেন। তার দাবি, ওই পাঁচজনের সবার কাছেই অস্ত্র ছিল।

প্রত্যক্ষদর্শী রুবেল বলেন, দুর্বৃত্তরা কয়েকটি স্থানে গুলি চালিয়েছে। লালমাটি এলাকায় গুলি করে পালিয়ে যাওয়ার সময় চুরখারহাট বাজারে স্থানীয় লোকজন তাদের আটকানোর চেষ্টা করেন। এ সময় তারা আবারও এলোপাতাড়ি গুলি ছোড়েন। পরে স্থানীয়রা একজনকে আটক করতে সক্ষম হন।

সুয়াবিল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মনসুর আলী বলেন, ঘটনার পর শত শত মানুষ বাজারে জড়ো হন। এ ঘটনায় স্থানীয় লোকজন হতবিহ্বল হয়ে পড়েন।

ভূজপুর থানার ওসি বিপুল চন্দ্র দে বলেন, এ ঘটনায় একজন আটক রয়েছেন। তাকে জিজ্ঞাসাবাদ শেষে প্রকৃত অপরাধীদের শনাক্ত করা যাবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ

ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ

হাতিরঝিলে প্রবাসীকে গুলি, রিকশাচালককে ছুরিকাঘাত

হাতিরঝিলে প্রবাসীকে গুলি, রিকশাচালককে ছুরিকাঘাত

দোকানে বসেছিলেন ব্যবসায়ী, মোটরসাইকেলে এসে এলোপাতাড়ি গুলি

দোকানে বসেছিলেন ব্যবসায়ী, মোটরসাইকেলে এসে এলোপাতাড়ি গুলি

সাজেকে আবারও সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্রগোষ্ঠীর গোলাগুলি

সাজেকে আবারও সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্রগোষ্ঠীর গোলাগুলি

টেকনাফে স্বেচ্ছাসেবক দলের মিছিলে গুলি

টেকনাফে স্বেচ্ছাসেবক দলের মিছিলে গুলি

নাটোরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ফাঁকা গুলি

নাটোরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ফাঁকা গুলি

আরও পড়ুন

অটোরিকশায় এসে এলোপাতাড়ি গুলি, আহত ৬

অটোরিকশায় এসে এলোপাতাড়ি গুলি, আহত ৬

ছাত্রদলের ৫ কর্মী গুলিবিদ্ধের জেরে জামায়াত নেতাদের বাড়িঘর ভাঙচুর অগ্নিসংযোগ

ছাত্রদলের ৫ কর্মী গুলিবিদ্ধের জেরে জামায়াত নেতাদের বাড়িঘর ভাঙচুর অগ্নিসংযোগ

থানায় আগুন দিয়ে ফেসবুকে উল্লাস, সেই নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী গ্রেফতার

থানায় আগুন দিয়ে ফেসবুকে উল্লাস, সেই নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী গ্রেফতার

চার্লির নীলকুঠি লুট আড়াইশ বছরের স্মৃতি মুছে গেল এক রাতেই

আড়াইশ বছরের স্মৃতি মুছে গেল এক রাতেই

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম