Logo
Logo
×

Advertisement

সারাদেশ

থানায় আগুন দিয়ে ফেসবুকে উল্লাস, সেই নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী গ্রেফতার

Icon

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৭:২৭ এএম

থানায় আগুন দিয়ে ফেসবুকে উল্লাস, সেই নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী গ্রেফতার

গোপালগঞ্জের মুকসুদপুর থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের পর ফেসবুকে সেই ঘটনার ভিডিও দিয়ে উল্লাস করেন নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী জয়নাল মুন্সী ওরফে জিসান (২৮)।

Advertisement

গোপালগঞ্জের মুকসুদপুর থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের পর ফেসবুকে সেই ঘটনার ভিডিও দিয়ে উল্লাস করা নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী জয়নাল মুন্সী ওরফে জিসানকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার রাতে ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযশোরদী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

জয়নাল মুন্সীর বাড়ি নগরকান্দা উপজেলার চরযশোরদী গ্রামে। তবে মুকসুদপুর উপজেলা সদরে তাদের আরেকটি বাড়ি আছে।

পুলিশ জানায়, নগরকান্দার পুরাপাড়া গ্রামে সন্ত্রাসী কার্যক্রম চালানোর অভিযোগে করা মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

নগরকান্দা পুলিশ সূত্রে জানা যায়, জয়নাল মুন্সী নগরকান্দার পুরাপাড়া এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর অভিযোগে প্রায় এক মাস আগে করা একটি মামলার এজাহারভুক্ত আসামি। বিশেষ অভিযান চালিয়ে রোববার রাত দুইটার দিকে তাকে গ্রেফতার করা হয়। পরে থানায় এনে তার মোবাইল সেটে ১৯ নভেম্বর দুপুর ১২টার দিকে মুকসুদপুর থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত থাকার তথ্য পাওয়া যায়। তিনি ফেসবুকে ওই ঘটনার ভিডিও দিয়ে উল্লাস প্রকাশ করেছিলেন।

নগরকান্দা থানার ওসি গোলাম রসুল সামদানি আজাদ বলেন, জয়নাল মুন্সীকে নগরকান্দা থানায় করা মামলায় গ্রেফতার করা হয়েছে। তিনি নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। তাকে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

লালবাগে আগুন নিয়ন্ত্রণের পর দেয়াল ধসে আহত ২ ফায়ার ফাইটার

লালবাগে আগুন নিয়ন্ত্রণের পর দেয়াল ধসে আহত ২ ফায়ার ফাইটার

সালাহউদ্দিন তো শিলং পালাবে, আপনি যাবেন কই?

ওসিকে হুঙ্কার সাবেক ছাত্রলীগ নেতা রনির সালাহউদ্দিন তো শিলং পালাবে, আপনি যাবেন কই?

সেই তানিয়াকে আটক করে পুলিশে দিল ছাত্রদল

সেই তানিয়াকে আটক করে পুলিশে দিল ছাত্রদল

নারায়ণগঞ্জে গার্মেন্টসের জুট ভর্তি ট্রাকে আগুন

নারায়ণগঞ্জে গার্মেন্টসের জুট ভর্তি ট্রাকে আগুন

ইন্দোনেশিয়ায় ক্যান্ডি কারখানায় ভয়াবহ আগুন, মিলল ২৪ লাশের ব্যাগ

ইন্দোনেশিয়ায় ক্যান্ডি কারখানায় ভয়াবহ আগুন, মিলল ২৪ লাশের ব্যাগ

টঙ্গীতে বসতবাড়িতে আগুন, শিশুসহ তিনজন দগ্ধ

টঙ্গীতে বসতবাড়িতে আগুন, শিশুসহ তিনজন দগ্ধ

আরও পড়ুন

থানায় আগুন দিয়ে ফেসবুকে উল্লাস, সেই নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী গ্রেফতার

থানায় আগুন দিয়ে ফেসবুকে উল্লাস, সেই নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী গ্রেফতার

চার্লির নীলকুঠি লুট আড়াইশ বছরের স্মৃতি মুছে গেল এক রাতেই

আড়াইশ বছরের স্মৃতি মুছে গেল এক রাতেই

পুলিশ সদস্য আনোয়ার হত্যা ‘আমার বাজানডারে মাইরা ফালাইছে’

‘আমার বাজানডারে মাইরা ফালাইছে’

নড়াইলের সেই বেন্দারচরে হিন্দু বসতিই নেই সংখ্যালঘুদের বাড়িতে আগুনের অভিযোগ গুজব, মিথ্যাচার

সংখ্যালঘুদের বাড়িতে আগুনের অভিযোগ গুজব, মিথ্যাচার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম