Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নারায়ণগঞ্জে গার্মেন্টসের জুট ভর্তি ট্রাকে আগুন

Icon

ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ এএম

নারায়ণগঞ্জে গার্মেন্টসের জুট ভর্তি ট্রাকে আগুন

ছবি: সংগৃহীত

Advertisement

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে পার্কিং করে রাখা গার্মেন্টসের ওয়েস্টেজ জুটভর্তি একটি ট্রাকে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে ট্রাকে থাকা জুট পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

সোমবার (২৩ নভেম্বর) ভোর ৫টায় ফতুল্লা ক্রিকেট স্টেডিয়ামের কাছে লিংক রোডে এ ঘটনা ঘটে।

ট্রাকের চালক মামুন জানান, চট্টগ্রাম থেকে চাঁদনী ট্রান্সপোর্টের পাঁচটি ট্রাকে করে গার্মেন্টসের ওয়েস্টেজ জুট নিয়ে ভোরে ফতুল্লায় প্রান্ত এন্টারপ্রাইজে আসেন তারা। মাল আনলোড করতে সময় লাগবে, তাই সড়কের পাশে ট্রাক পার্কিং করে চালক ও হেলপার ঘুমাচ্ছিলেন। ভোরে দুর্বৃত্তরা জুটের মধ্যে আগুন দিয়ে পালিয়ে যায়। আগুনের তাপে ঘুম ভেঙে গেলে ফায়ার সার্ভিসে খবর দেন তিনি।

প্রান্ত এন্টারপ্রাইজের ম্যানেজার মহসিন সরকার জানান, আগুনে প্রতিষ্ঠানের প্রায় ৭ থেকে ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ফতুল্লার শিবু মার্কেট ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার অপূর্ব জানান, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ট্রাকটিতে গার্মেন্টসের জুট বোঝাই থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা বেশি সময় লাগে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইন্দোনেশিয়ায় ক্যান্ডি কারখানায় ভয়াবহ আগুন, মিলল ২৪ লাশের ব্যাগ

ইন্দোনেশিয়ায় ক্যান্ডি কারখানায় ভয়াবহ আগুন, মিলল ২৪ লাশের ব্যাগ

টঙ্গীতে বসতবাড়িতে আগুন, শিশুসহ তিনজন দগ্ধ

টঙ্গীতে বসতবাড়িতে আগুন, শিশুসহ তিনজন দগ্ধ

দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশ সদস্য খুন, পালিয়ে রক্ষা পেলেন এএসআই

দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশ সদস্য খুন, পালিয়ে রক্ষা পেলেন এএসআই

স্ত্রীকে গলা কেটে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

স্ত্রীকে গলা কেটে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

হাসিনাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে: রাকিব

হাসিনাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে: রাকিব

রাজধানীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী নিহত, দগ্ধ-২

রাজধানীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী নিহত, দগ্ধ-২

আরও পড়ুন

নারায়ণগঞ্জে গার্মেন্টসের জুট ভর্তি ট্রাকে আগুন

নারায়ণগঞ্জে গার্মেন্টসের জুট ভর্তি ট্রাকে আগুন

টানা ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

টানা ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল স্বাভাবিক

দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল স্বাভাবিক

কসবার সাবেক উপজেলা চেয়ারম্যান ঢাকা থেকে গ্রেফতার

কসবার সাবেক উপজেলা চেয়ারম্যান ঢাকা থেকে গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম