Logo
Logo
×

Advertisement

রাজধানী

টঙ্গীতে বসতবাড়িতে আগুন, শিশুসহ তিনজন দগ্ধ

Icon

টঙ্গী শিল্পাঞ্চল প্রতিনিধি, গাজীপুর

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ এএম

টঙ্গীতে বসতবাড়িতে আগুন, শিশুসহ তিনজন দগ্ধ

ছবি: যুগান্তর

Advertisement

গাজীপুরের টঙ্গী পশ্চিম থানাধীন দাঁড়াইল পশ্চিমপাড়া গ্রামে এক বাড়িতে আগুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শিশুসহ তিনজন দগ্ধ হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার (২২ নভেম্বর) রাত ৯টায় টঙ্গীর দাঁড়াইল পশ্চিমপাড়া এলাকায় জাহানারা বেগমের ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে। রাত ১০টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

দগ্ধরা হলেন, ঝালকাঠি জেলার গলাচিপা থানার চর বিশ্বাস গ্রামের সুলতান মৃধার মেয়ে মনিরা আক্তার (৩০), খুলনা জেলার কয়রা থানার আশফাক গাজীর ছেলে তরিকুল ইসলাম (২৬) ও নরসিংদী সদর থানার পাঁচকোনা গ্রামের সুমন মিয়ার ছেলে আরিফুল ইসলাম আরাফাত (৬)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রাতে হঠাৎ করে এক রুমে আগুন দেখে অন্য ভাড়াটিয়ারা দৌড়ে বাইরে বেরিয়ে পড়েন। অগ্নিদগ্ধ তিনজন বের হতে গিয়ে দগ্ধ হন। আগুন লাগার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দগ্ধদের নিকটবর্তী গুটিয়া ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তাদের স্থানান্তর করা হয়।     

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলম বলেন, আগুনে তিনজন দগ্ধ হয়েছেন। ক্ষতির পরিমাণ ৫ লাখ টাকা। গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুনের সূত্রপাত বলে জানান তিনি।

গুটিয়া ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের কর্মকর্তা মিঠুন জানান, শিশুসহ দগ্ধ তিনজনকে আমাদের হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুর রহমান যুগান্তরকে বলেন, আগুনে তিনজন দগ্ধ হয়েছেন। তাদের গুটিয়া মেডিকেল থেকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুন লাগার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

লালবাগে আগুন নিয়ন্ত্রণের পর দেয়াল ধসে আহত ২ ফায়ার ফাইটার

লালবাগে আগুন নিয়ন্ত্রণের পর দেয়াল ধসে আহত ২ ফায়ার ফাইটার

কালিয়াকৈরে ৪ নারী ছিনতাইকারী আটক

কালিয়াকৈরে ৪ নারী ছিনতাইকারী আটক

নৈরাজ্য প্রতিহত করতে টঙ্গীতে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের মহড়া

নৈরাজ্য প্রতিহত করতে টঙ্গীতে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের মহড়া

কাকডাকা ভোরে গাজীপুরে আ.লীগের মিছিল, নেতৃত্বে সাবেক উপজেলা চেয়ারম্যান

কাকডাকা ভোরে গাজীপুরে আ.লীগের মিছিল, নেতৃত্বে সাবেক উপজেলা চেয়ারম্যান

গাজীপুরে আজও মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড ছুড়ে পুলিশের ছত্রভঙ্গ

গাজীপুরে আজও মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড ছুড়ে পুলিশের ছত্রভঙ্গ

সেই তানিয়াকে আটক করে পুলিশে দিল ছাত্রদল

সেই তানিয়াকে আটক করে পুলিশে দিল ছাত্রদল

আরও পড়ুন

লালবাগে আগুন নিয়ন্ত্রণের পর দেয়াল ধসে আহত ২ ফায়ার ফাইটার

লালবাগে আগুন নিয়ন্ত্রণের পর দেয়াল ধসে আহত ২ ফায়ার ফাইটার

ভয়াবহ আগুনে নিভে যায় ২৬ প্রাণ সেই এফআর টাওয়ার খোলার তোড়জোড়

সেই এফআর টাওয়ার খোলার তোড়জোড়

পল্লবীতে ককটেল সদৃশ বস্তুসহ যুবক আটক

পল্লবীতে ককটেল সদৃশ বস্তুসহ যুবক আটক

লালবাগ তহশিল অফিসে সরকারি নথির ওপর তরকারি, পাশেই গ্যাসের চুলায় রান্না

লালবাগ তহশিল অফিসে সরকারি নথির ওপর তরকারি, পাশেই গ্যাসের চুলায় রান্না

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম