Logo
Logo
×

Advertisement

রাজধানী

লালবাগে রেস্টুরেন্টে গ্যাস লাইনের বিস্ফোরণ, দগ্ধ ৬

Icon

‎ ‎হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১২:১৬ এএম

লালবাগে রেস্টুরেন্টে গ্যাস লাইনের বিস্ফোরণ, দগ্ধ ৬

ছবি: যুগান্তর

Advertisement

‎রাজধানীর লালবাগে একটি রেস্টুরেন্টে গ্যাস লাইনের বিস্ফোরণে পাঁচ কর্মচারী ও এক মিস্ত্রিসহ ছয়জন দগ্ধ হয়েছেন। গ্যাস লাইন মেরামতের কাজ চলাকালে অসাবধানতাবশত আগুন জ্বালানোর পর জমে থাকা গ্যাস থেকে এ বিস্ফোরণ ঘটে। এতে রেস্টুরেন্টের ভেতরে থাকা ছয়জন দগ্ধ হন।

‎রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে লালবাগ থানাধীন ‘কাচ্চি খানাস’ নামের রেস্টুরেন্টে এ দুর্ঘটনা ঘটে।

‎দগ্ধ ব্যক্তিরা হলেন- গ্যাস লাইন মেরামতের কাজে নিয়োজিত মিস্ত্রি পলাশ (৪২) এবং রেস্টুরেন্টের কর্মচারী নয়ন শিকদার (২৬), রবিন (২৪), নয়ন (২৪), নিরব (২৫) ও জনি (১৮)।

‎প্রত্যক্ষদর্শী ও দগ্ধ রেস্টুরেন্ট কর্মচারী নয়ন শিকদার জানান, রোববার রাত সাড়ে ৮টার দিকে রেস্টুরেন্টটিতে গ্যাস লাইন মেরামতের কাজ করছিলেন মিস্ত্রি পলাশ। এ সময় গ্যাস লাইনের চাবি খোলা থাকায় রেস্টুরেন্টের ভেতরে গ্যাস জমে যায়। একপর্যায়ে অসাবধানতাবশত গ্যাস লাইন পরীক্ষার জন্য আগুন জ্বালানো হলে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে মিস্ত্রি পলাশসহ সেখানে থাকা পাঁচ কর্মচারী দগ্ধ হন।    

‎বিস্ফোরণের পরপরই রেস্টুরেন্টের অন্য সহকর্মীরা দগ্ধ ছয়জনকে উদ্ধার করেন। পরে রাতেই তাদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়।

‎বিষয়টি নিশ্চিত করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, লালবাগের রেস্টুরেন্টে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ছয়জনকে হাসপাতালে আনা হয়েছে। তারা বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গণঅভ্যুত্থানে অংশ নেওয়া সব দলকে ঐক্যবদ্ধ করার আহ্বান

গণঅভ্যুত্থানে অংশ নেওয়া সব দলকে ঐক্যবদ্ধ করার আহ্বান

রাজধানীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী নিহত, দগ্ধ-২

রাজধানীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী নিহত, দগ্ধ-২

রাজধানীতে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

রাজধানীতে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

কাঁঠালবাগানে বিস্ফোরণে দগ্ধ: মায়ের পর মারা গেল শিশু মাহাদ

কাঁঠালবাগানে বিস্ফোরণে দগ্ধ: মায়ের পর মারা গেল শিশু মাহাদ

হাজারীবাগে যুবলীগ নেতা আনন্দসহ গ্রেফতার ৩

হাজারীবাগে যুবলীগ নেতা আনন্দসহ গ্রেফতার ৩

রাজধানীতে নিষিদ্ধ ছাত্রলীগের আরও এক নেতা গ্রেফতার

রাজধানীতে নিষিদ্ধ ছাত্রলীগের আরও এক নেতা গ্রেফতার

আরও পড়ুন

লালবাগে রেস্টুরেন্টে গ্যাস লাইনের বিস্ফোরণ, দগ্ধ ৬

লালবাগে রেস্টুরেন্টে গ্যাস লাইনের বিস্ফোরণ, দগ্ধ ৬

গণঅভ্যুত্থানে অংশ নেওয়া সব দলকে ঐক্যবদ্ধ করার আহ্বান

গণঅভ্যুত্থানে অংশ নেওয়া সব দলকে ঐক্যবদ্ধ করার আহ্বান

সরকারি স্কুলে ভর্তির লটারি ও পরীক্ষার তারিখ ঘোষণা, কোন শ্রেণিতে কবে?

সরকারি স্কুলে ভর্তির লটারি ও পরীক্ষার তারিখ ঘোষণা, কোন শ্রেণিতে কবে?

রাজধানীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী নিহত, দগ্ধ-২

রাজধানীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী নিহত, দগ্ধ-২

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম