Logo
Logo
×

Advertisement

রাজধানী

কাঁঠালবাগানে বিস্ফোরণে দগ্ধ: মায়ের পর মারা গেল শিশু মাহাদ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০১:৫৬ পিএম

কাঁঠালবাগানে বিস্ফোরণে দগ্ধ: মায়ের পর মারা গেল শিশু মাহাদ

Advertisement

রাজধানীর কাঁঠালবাগানে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে পাঁচজন দগ্ধের ঘটনায় মায়ের পর মারা গেল শিশু আরিস রহমান মাহাদ। 

শনিবার ভোরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

ইনস্টিটিউটের আবাসিক সার্জন সুলতান মাহমুদ শিকদার জানান, মাহাদের শরীরের ৫৭ শতাংশ পুড়ে গিয়েছিল। এর আগে শুক্রবার বিকালে মাহাদের মা ইফতি সাবা (২৫) মারা যান। বিস্ফোরণে তার দেহ শতভাগ দগ্ধ হয়েছিল।

এই ঘটনায় মাহাদের বাবা আব্দুর রহমান মানিক ছয় শতাংশ, প্রতিবেশী সানজিদা ৩৭ শতাংশ ও তার মা সামসুন্নাহার ৪০ শতাংশ দগ্ধ নিয়ে হাসপাতালটিতে ভর্তি আছেন।

গত বৃহস্পতিবার সকাল ৮টার দিকে কাঁঠালবাগানে কাঞ্চন টাওয়ারের ৪র্থ তলায় এই দুর্ঘটনা ঘটে। এতে দগ্ধ হন, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক কর্মকর্তা আব্দুর রহমান মানিক (৩২), তার স্ত্রী ইফতি সাবা (২৫) ও এক বছর বয়সি ছেলে শিশু আরিস রহমান মাহাদ। বাকি দুই দগ্ধ হলেন পাশের রুমের ভাড়াটিয়া গ্রিন লাইফ নার্সিং কলেজের ২য় বর্ষের শিক্ষার্থী সানজিদা ইসলাম (২০) ও তার মা শামসুন্নাহার বেগম (৫২)।

দগ্ধ মানিক জানান, ৪র্থ তলায় একটি ফ্ল্যাটে তিনি স্ত্রী-সন্তান নিয়ে সাবলেট থাকেন। সকালে তার স্ত্রী ছেলেকে কোলে নিয়ে রান্না ঘরে যান। চুলায় আগুন জ্বালাতেই বিস্ফোরণ ঘটে। তখন একে একে ঝলসানো শরীর নিয়ে বের হন সবাই।

মানিক আরও জানান, বাসাটিতে সিলিন্ডারের গ্যাস ব্যবহার করে রান্না করেন তারা। তবে সিলিন্ডার বাড়িটির নিচে রাখা। তার ধারণা, রাতে কেউ গ্যাসের চুলাটি চালু করে রেখছিল বা লিক ছিল। সেখান থেকেই সারারাত গ্যাস বের হয়েছে। ফলে সকালে চুলায় আগুন জ্বালাতে গেলেই সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে এবং আগুন পুরো বাসায় ছড়িয়ে যায়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রাজধানীতে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

রাজধানীতে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

হাজারীবাগে যুবলীগ নেতা আনন্দসহ গ্রেফতার ৩

হাজারীবাগে যুবলীগ নেতা আনন্দসহ গ্রেফতার ৩

রাজধানীতে নিষিদ্ধ ছাত্রলীগের আরও এক নেতা গ্রেফতার

রাজধানীতে নিষিদ্ধ ছাত্রলীগের আরও এক নেতা গ্রেফতার

সুপ্ত আগ্নেয়গিরি চাপা দিয়ে রেখেছি, বিস্ফোরণ ঘটাবেন না

আওয়ামী লীগ সন্ত্রাসীদেরকে হুঁশিয়ারি যুবদলের নেতা নয়নের সুপ্ত আগ্নেয়গিরি চাপা দিয়ে রেখেছি, বিস্ফোরণ ঘটাবেন না

বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, গুরুতর আহত ২

বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, গুরুতর আহত ২

পুরান ঢাকায় নিয়মিত পাহারা দেওয়ার ঘোষণা ইশরাকের

পুরান ঢাকায় নিয়মিত পাহারা দেওয়ার ঘোষণা ইশরাকের

আরও পড়ুন

রাজধানীতে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

রাজধানীতে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

কাঁঠালবাগানে বিস্ফোরণে দগ্ধ: মায়ের পর মারা গেল শিশু মাহাদ

কাঁঠালবাগানে বিস্ফোরণে দগ্ধ: মায়ের পর মারা গেল শিশু মাহাদ

হাজারীবাগে যুবলীগ নেতা আনন্দসহ গ্রেফতার ৩

হাজারীবাগে যুবলীগ নেতা আনন্দসহ গ্রেফতার ৩

ঢাকায় ২৪ ঘণ্টায় ২২ মিলিমিটার বৃষ্টি, আজও বৃষ্টির আভাস

ঢাকায় ২৪ ঘণ্টায় ২২ মিলিমিটার বৃষ্টি, আজও বৃষ্টির আভাস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম