Logo
Logo
×

Advertisement

রাজধানী

পুরান ঢাকায় নিয়মিত পাহারা দেওয়ার ঘোষণা ইশরাকের

Icon

পুরান ঢাকা প্রতিনিধি

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৮:২৮ পিএম

পুরান ঢাকায় নিয়মিত পাহারা দেওয়ার ঘোষণা ইশরাকের

কর্মসূচিতে স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Advertisement

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কর্তৃক দেশব্যাপী নাশকতা, সহিংসতা, অগ্নিসংযোগ এবং জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা প্রতিরোধে পুরান ঢাকায় নিয়মিত পাহারার ঘোষণা দিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

শুক্রবার (১৯ নভেম্বর) জুমার নামাজ শেষে বৃষ্টি উপেক্ষা করে সদরঘাট এলাকা পরিদর্শন করেন তিনি। পরে এক আলোচনা সভায় দলীয় নেতাকর্মীদের এ বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

কর্মসূচিতে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, গত দুদিন ধরে সারা রাত জেগে নেতা-কর্মীরা পুরান ঢাকার বিভিন্ন এলাকায় পাহারা দিয়েছেন। এর ফলে সারা দেশে বিচ্ছিন্নভাবে অগ্নিসন্ত্রাসের খবর পাওয়া গেলেও ঢাকা-৬ সংসদীয় আসন এলাকায় কোনো ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

তিনি বলেন, নিরলসভাবে পাহারা দেওয়ার সময় সন্দেহভাজন কাউকে দেখলেই তাকে আটক করে রাজনৈতিক পরিচয় যাচাইয়ের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, জনগণের জানমাল, রাষ্ট্রীয় সম্পদ ও এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় বিএনপির নেতা-কর্মীরা সতর্ক অবস্থানে থাকবেন। নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে স্থানীয় পর্যায়ে নিয়মিত তদারকি, জনসচেতনতা বৃদ্ধি এবং পাহারার ব্যবস্থা জোরদার করা হবে।

অবস্থান কর্মসূচিতে ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিকদলের আহ্বায়ক মো. সুমন ভূঁইয়া বলেন, দেশের কোনো স্থাপনা কিংবা রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি হতে দেওয়া হবে না। যেকোনো ধরনের অরাজকতা ও সহিংসতা প্রতিরোধে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে শ্রমিকদল রাজপথে অগ্রসেনানী হিসেবে দায়িত্ব পালন করবে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, শুধু রাতের পাহারা নয়, দীর্ঘমেয়াদে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপির পক্ষ থেকে আরও কিছু গঠনমূলক উদ্যোগ নেওয়ার বিষয়টি গুরুত্ব পেতে পারে।

এসব উদ্যোগের মধ্যে রয়েছে এলাকাভিত্তিক নিরাপত্তা কমিটি গঠন, পুলিশের সঙ্গে সমন্বয়, আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনকে সহযোগিতা, গুজব ও অপপ্রচার প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা, রাষ্ট্রীয় সম্পদ ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় প্রশাসনের সঙ্গে সমন্বিত উদ্যোগ গ্রহণ, দ্রুত অভিযোগ গ্রহণ, ক্ষতিগ্রস্তদের সহায়তা এবং যুবসমাজকে সম্পৃক্ত করা।

কর্মসূচিতে স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গোপালগঞ্জে কঠোর বার্তা আইজিপির

গোপালগঞ্জে কঠোর বার্তা আইজিপির

মঞ্জুর গাড়িতে অগ্নিসংযোগ, বিএনপি ও এনসিপির বিবৃতি

মঞ্জুর গাড়িতে অগ্নিসংযোগ, বিএনপি ও এনসিপির বিবৃতি

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাবেক এমপি দোলন ও অভিনেতা তমাল রিমান্ডে

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাবেক এমপি দোলন ও অভিনেতা তমাল রিমান্ডে

গোল্ডেন সাইফুলসহ আ.লীগ-যুবলীগের ৪ নেতা গ্রেফতার

গোল্ডেন সাইফুলসহ আ.লীগ-যুবলীগের ৪ নেতা গ্রেফতার

আ.লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর

আ.লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর

যে অভিযোগে ডিবি হেফাজতে অভিনেতা তমাল মাহবুব

যে অভিযোগে ডিবি হেফাজতে অভিনেতা তমাল মাহবুব

আরও পড়ুন

পুরান ঢাকায় নিয়মিত পাহারা দেওয়ার ঘোষণা ইশরাকের

পুরান ঢাকায় নিয়মিত পাহারা দেওয়ার ঘোষণা ইশরাকের

জেন্ডার সেনসিটিভ কনটেন্ট অ্যাওয়ার্ড পেলেন পাঁচ নির্মাতা

জেন্ডার সেনসিটিভ কনটেন্ট অ্যাওয়ার্ড পেলেন পাঁচ নির্মাতা

হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহারকারীদের দুঃসংবাদ দিল ডিএমপি

হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহারকারীদের দুঃসংবাদ দিল ডিএমপি

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৪

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৪

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম