গোল্ডেন সাইফুলসহ আ.লীগ-যুবলীগের ৪ নেতা গ্রেফতার
লালপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৫:০৩ পিএম
ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
নাটোরের লালপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ-যুবলীগের চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে লালপুর থানা পুলিশ। উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন, জেলা যুবলীগের (কার্যক্রম নিষিদ্ধ) সদস্য মো. সাইফুল ইসলাম ওরফে গোল্ডেন সাইফুল (৫০), উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সহ-সভাপতি আছিয়া জয়নুল বেনুর ছেলে মো. আনোয়ারুল আজিম ওরফে বাপ্পি (৫১), উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান তোহিদুল ইসলাম বাঘার বড় ভাই মো. শামিম আহেম্মেদ (৫০) ও যুবলীগ নেতা মো. ইব্রাহিম সরদার শুকুর (৫৬)। নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।
লালপুর থানার ওসি শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের শুক্রবার জেলহাজতে পাঠানো হয়েছে।

-6b000fa264e35.jpg)