Logo
Logo
×

Advertisement

সারাদেশ

৪০ বছরেও পাকা হয়নি সড়ক, দুর্ভোগে জয়পুরহাটের দুই গ্রামের মানুষ

Icon

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৫:০১ পিএম

৪০ বছরেও পাকা হয়নি সড়ক, দুর্ভোগে জয়পুরহাটের দুই গ্রামের মানুষ

সামান্য বৃষ্টিতেই সড়কটি কাদায় ভরে যায়। কোথাও কোথাও সৃষ্টি হয় গভীর গর্ত।

Advertisement

জয়পুরহাটের সদর উপজেলার সীমান্তবর্তী রামকৃষ্ণপুর ও কল্যাণপুর গ্রামের দুই কিলোমিটার কাঁচা সড়ক দীর্ঘ ৪০ বছরেও পাকা করা হয়নি। এতে দুই গ্রামের তিন সহস্রাধিক মানুষকে প্রতিনিয়ত চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় উপজেলা সদরসহ বিভিন্ন এলাকায় যাতায়াতে চরম ভোগান্তিতে পড়তে হয় স্থানীয়দের।

সড়কটির বেহাল অবস্থার কারণে ব্যাহত হচ্ছে এলাকার কৃষি অর্থনীতিও। উৎপাদিত কৃষিপণ্য বাজারজাত করতে গিয়ে লোকসানের মুখে পড়ছেন কৃষকরা। পাশাপাশি সীমান্ত সুরক্ষায় নিয়োজিত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের চলাচলেও বিঘ্ন ঘটছে।

সরেজমিনে দেখা যায়, রামকৃষ্ণপুর থেকে কল্যাণপুর হয়ে পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী লকমা গ্রামের জমিদারবাড়ি পর্যন্ত সড়কটির দৈর্ঘ্য পাঁচ কিলোমিটার। এর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই কিলোমিটার অংশ দীর্ঘদিন ধরে কাঁচা অবস্থায় পড়ে রয়েছে। সামান্য বৃষ্টিতেই সড়কটি কাদায় ভরে যায়। কোথাও কোথাও সৃষ্টি হয় গভীর গর্ত। ফলে সাধারণ মানুষের পাশাপাশি যানবাহন চলাচলও কঠিন হয়ে পড়ে।

স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে ব্যাটারিচালিত ইজিবাইক, রিকশাভ্যান কিংবা পণ্যবাহী যানবাহন চলাচল করতে পারে না। এমনকি পায়ে হেঁটে চলাচল করাও দুরূহ হয়ে পড়ে। বিকল্প কোনো সড়ক না থাকায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের নিয়মিত শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত ব্যাহত হয়। অন্যদিকে আলু, ধানসহ বিভিন্ন কৃষিপণ্য সময়মতো বাজারে নিতে না পারায় আর্থিক ক্ষতির মুখে পড়তে হয় কৃষকদের।

স্থানীয়দের অভিযোগ, নির্বাচনের সময় জনপ্রতিনিধিরা সড়কটি পাকাকরণের প্রতিশ্রুতি দিলেও পরে তা বাস্তবায়ন হয় না। বারবার ইউনিয়ন পরিষদে জানিয়ে এবং জনপ্রতিনিধিদের কাছে ধরনা দিয়েও কোনো কার্যকর সমাধান পাননি তারা।

এ বিষয়ে জেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম আকন্দ জানান, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় সড়কটি অন্তর্ভুক্ত করা হয়েছে। এর সংশোধিত ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল (ডিপিপি) চূড়ান্ত অনুমোদনের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) পাঠানো হয়েছে। একনেকের অনুমোদন পাওয়া মাত্রই অগ্রাধিকার ভিত্তিতে সড়কটির নির্মাণকাজ শুরু করা হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পুলিশ বক্সে আগুন দিয়ে ভিডিও ধারণ, অতঃপর...

পুলিশ বক্সে আগুন দিয়ে ভিডিও ধারণ, অতঃপর...

নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা হিমেল গ্রেফতার

নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা হিমেল গ্রেফতার

জয়পুরহাটে আ.লীগ নেতা গ্রেফতার

জয়পুরহাটে আ.লীগ নেতা গ্রেফতার

পিকনিকের আড়ালে নাশকতার ছক, ১৯ নেতাকর্মী আটক

পিকনিকের আড়ালে নাশকতার ছক, ১৯ নেতাকর্মী আটক

পিকনিকের নামে নাশকতার পরিকল্পনা, আ.লীগের ১৯ নেতাকর্মী গ্রেফতার

পিকনিকের নামে নাশকতার পরিকল্পনা, আ.লীগের ১৯ নেতাকর্মী গ্রেফতার

শেখ মুজিবকে ‘বঙ্গবন্ধু’ ও ‘জাতির পিতা’ বলায় জিয়া পরিষদ নেতা বহিষ্কার

শেখ মুজিবকে ‘বঙ্গবন্ধু’ ও ‘জাতির পিতা’ বলায় জিয়া পরিষদ নেতা বহিষ্কার

আরও পড়ুন

গোল্ডেন সাইফুলসহ আ.লীগ-যুবলীগের ৪ নেতা গ্রেফতার

গোল্ডেন সাইফুলসহ আ.লীগ-যুবলীগের ৪ নেতা গ্রেফতার

৪০ বছরেও পাকা হয়নি সড়ক, দুর্ভোগে জয়পুরহাটের দুই গ্রামের মানুষ

৪০ বছরেও পাকা হয়নি সড়ক, দুর্ভোগে জয়পুরহাটের দুই গ্রামের মানুষ

মানিকগঞ্জে খাল থেকে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

মানিকগঞ্জে খাল থেকে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

বিদেশ থেকে উসকানি দেওয়াদের দেশে এসে নেতৃত্বের আহ্বান মীর শাহে আলমের

বিদেশ থেকে উসকানি দেওয়াদের দেশে এসে নেতৃত্বের আহ্বান মীর শাহে আলমের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম