Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পিকনিকের আড়ালে নাশকতার ছক, ১৯ নেতাকর্মী আটক

Icon

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১০:৫৬ পিএম

পিকনিকের আড়ালে নাশকতার ছক, ১৯ নেতাকর্মী আটক

Advertisement

জয়পুরহাটের আক্কেলপুরে পিকনিকের আড়ালে গোপন বৈঠক থেকে নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১৯ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

তবে আটক ব্যক্তিদের স্বজনদের দাবি, নাশকতার কোনো উদ্দেশ্য ছিল না, বরং নিছক পিকনিকের জন্যই তারা সেখানে জড়ো হয়েছিলেন।

মঙ্গলবার সকালে আক্কেলপুর পৌর শহরের পশ্চিম বিহারপুর মহল্লার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশের এজাহার সূত্রে জানা যায়, আটক ব্যক্তিরা সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর ও জনমনে আতঙ্ক সৃষ্টির পরিকল্পনা করছিলেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও ২০ থেকে ২৫ জন পালিয়ে যান।

আটককৃতদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— পৌর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি কাজী আবদুর রহমান সঞ্জু, পৌর নিষিদ্ধ যুবলীগের সাধারণ সম্পাদক নাসিমুজ্জামান রকেট এবং পৌর নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম হোসেন। এছাড়া স্থানীয় একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক, একটি কলেজের কম্পিউটার অপারেটর ও একজন প্রহরীও আটক ব্যক্তিদের তালিকায় রয়েছেন।

অভিযানকালে ঘটনাস্থল থেকে ৯টি মোটরসাইকেল ও ৮টি মোবাইল ফোন জব্দ করে পুলিশ। পরে এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারায় একটি মামলা দায়ের করা হয়।

অন্যদিকে আসামিদের স্বজনদের দাবি সম্পূর্ণ ভিন্ন। তাদের ভাষ্যমতে, আটক ব্যক্তিরা কোনো অপরাধমূলক কর্মকাণ্ড বা নাশকতার সঙ্গে যুক্ত নন; তারা কেবল আনন্দ-ফুর্তি ও পিকনিকের উদ্দেশ্যে একত্র হয়েছিলেন।

এ বিষয়ে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ জানান, নাশকতার গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। থানায় হাজতের স্থান সংকুলান না হওয়ায় পরবর্তীতে তাদের জয়পুরহাট সদর থানায় পাঠানো হয়।

পুলিশ সূত্র জানায়, আইনি প্রক্রিয়া শেষে বুধবার দুপুরে আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে জয়পুরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পিকনিকের নামে নাশকতার পরিকল্পনা, আ.লীগের ১৯ নেতাকর্মী গ্রেফতার

পিকনিকের নামে নাশকতার পরিকল্পনা, আ.লীগের ১৯ নেতাকর্মী গ্রেফতার

শেখ মুজিবকে ‘বঙ্গবন্ধু’ ও ‘জাতির পিতা’ বলায় জিয়া পরিষদ নেতা বহিষ্কার

শেখ মুজিবকে ‘বঙ্গবন্ধু’ ও ‘জাতির পিতা’ বলায় জিয়া পরিষদ নেতা বহিষ্কার

সেই ডিসিকে অপসারণের দাবিতে ছাত্রদলের আলটিমেটাম

‘জাতির পিতা’ সম্বোধনে হট্টগোল সেই ডিসিকে অপসারণের দাবিতে ছাত্রদলের আলটিমেটাম

প্রতিমন্ত্রীর ক্ষোভ ও ডিসির দুঃখ প্রকাশ

‘জাতির পিতা’ সম্বোধনে হট্টগোল প্রতিমন্ত্রীর ক্ষোভ ও ডিসির দুঃখ প্রকাশ

ইত্যাদি দেখতে গিয়ে মোবাইল খোয়ালেন শতাধিক দর্শক

ইত্যাদি দেখতে গিয়ে মোবাইল খোয়ালেন শতাধিক দর্শক

ব্যানারে নেই জিয়ার ছবি, ‘জাতির পিতা’ সম্বোধনে হট্টগোল

ব্যানারে নেই জিয়ার ছবি, ‘জাতির পিতা’ সম্বোধনে হট্টগোল

আরও পড়ুন

রায়পুরের মোরশেদ আলম হলেন দুদকের নতুন মহাপরিচালক

রায়পুরের মোরশেদ আলম হলেন দুদকের নতুন মহাপরিচালক

বাঘায় পৃথক অভিযানে দুই ব্যক্তির ২ লাখ টাকা জরিমানা

বাঘায় পৃথক অভিযানে দুই ব্যক্তির ২ লাখ টাকা জরিমানা

‘সাগর হুজুরকে’ মৃত্যুদণ্ড, ‘শিশুমাতার’ পরিবারের সন্তোষ প্রকাশ

‘সাগর হুজুরকে’ মৃত্যুদণ্ড, ‘শিশুমাতার’ পরিবারের সন্তোষ প্রকাশ

ফুটবল খেলাকে কেন্দ্র করে দুগ্রুপের সংঘর্ষ, অটোরিকশাচালক নিহত

ফুটবল খেলাকে কেন্দ্র করে দুগ্রুপের সংঘর্ষ, অটোরিকশাচালক নিহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম