Logo
Logo
×

Advertisement

সারাদেশ

‘সাগর হুজুরকে’ মৃত্যুদণ্ড, ‘শিশুমাতার’ পরিবারের সন্তোষ প্রকাশ

Icon

মদন (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১০:৫৭ পিএম

‘সাগর হুজুরকে’ মৃত্যুদণ্ড, ‘শিশুমাতার’ পরিবারের সন্তোষ প্রকাশ

আমান উল্লাহ মাহমুদী ওরফে ‘সাগর হুজুর’

Advertisement

নেত্রকোনার মদন উপজেলায় ১১ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের দায়ে প্রধান আসামি মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে ‘সাগর হুজুরকে’- মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে নেত্রকোনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুস সালাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

আদালতের এ রায়ে সন্তোষ প্রকাশ করেছে ভুক্তভোগী শিশুমাতার পরিবার।

ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) নূরুল কবীর রুবেল রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, এ মামলার অপর আসামি শিক্ষক সাগরের ভাই মামুন মিয়াকে খালাস দিয়েছেন আদালত।

ভুক্তভোগী মেয়েটির মা মোবাইল ফোনে জানান, ‘আমি আমার মেয়ে ও নাতনিকে নিয়ে সিলেটে বসবাস করছি। বুধবার আদালত থেকে আমাকে মোবাইল ফোনে জানানো হয়েছে, সাগরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এ কথা শোনার পর আলহামদুলিল্লাহ বলি এবং রায়ের প্রতি সন্তোষ প্রকাশ করি। আমি সরকারের প্রতি কৃতজ্ঞ। ন্যায়বিচারের আশায় অপেক্ষা করছিলাম, আজ তা কার্যকর হয়েছে।’ তবে এ ধরনের অপরাধের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নেওয়ার দাবি জানান তিনি।

এর আগে গত ২৮ অক্টোবর উভয়পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে আদালত বুধবার রায় ঘোষণার দিন ধার্য করেন। যুক্তিতর্ক চলাকালে প্রধান আসামি শিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগর তার জীবনের সমস্ত সম্পত্তি (১২ শতাংশ জমি) লিখে দেওয়ার বিনিময়ে মামলা থেকে মুক্তির আকুতি জানালেও আদালত তা কঠোরভাবে নাকচ করে দেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২৫ সালের নভেম্বর মাসে মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের পাঁচহাট বড়বাড়ি গ্রামের একটি মহিলা কওমি মাদ্রাসার পরিচালক ও শিক্ষক আমান উল্লাহ সাগর ওই শিশুটিকে নিজ মাদ্রাসায় ডেকে নিয়ে ধর্ষণ করেন। বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের ভয় দেখানো হয়। ভয়ে শিশুটি ঘটনা গোপন রাখে এবং একপর্যায়ে মাদ্রাসায় যাওয়া বন্ধ করে দেয়।

পরবর্তীকালে শিশুটির শারীরিক পরিবর্তন লক্ষ্য করে তার পরিবার। চলতি বছরের এপ্রিল মাসে চিকিৎসকের কাছে নিয়ে গেলে মাত্র ১১ বছর বয়সি শিশুটির অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত হয়। এ ঘটনায় ২৩ এপ্রিল শিশুটির মা বাদী হয়ে শিক্ষক সাগর ও তার ভাই মাইমুন ওরফে মামুন মিয়াকে আসামি করে মদন থানায় মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর দেশজুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে। ঘটনার ছায়াতদন্ত শুরু করে এসআরবি-১৪ এবং গত ৬ মে ময়মনসিংহের গৌরীপুর থেকে মূল অভিযুক্ত আমান উল্লাহ সাগরকে গ্রেফতার করা হয়। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে নেয়।

আইনি প্রক্রিয়া চলাকালে গত ২ জুলাই ভুক্তভোগী শিশুটি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে একটি কন্যাসন্তানের জন্ম দেয়। পরে আদালতের নির্দেশে সিআইডির একটি দল নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ করে ঢাকার ল্যাবে পাঠায়।

ডিএনএ প্রোফাইলিংয়ের চূড়ান্ত ফলাফলে নবজাতকের সঙ্গে শিক্ষক সাগরের ডিএনএ ৯৯.৯৯ শতাংশ মিলে যায়, যা আসামির পিতৃত্ব ও অপরাধ নিশ্চিত করে। বর্তমানে শিশুটির বয়স প্রায় ৫ মাস (৪ মাসের বেশি) এবং সে মায়ের সঙ্গেই বসবাস করছে। এ ঘটনার পর থেকেই ওই মাদ্রাসাটি বন্ধ রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নেত্রকোনায় নিষিদ্ধ সংগঠনের ২৯ নেতাকর্মী গ্রেফতার

নেত্রকোনায় নিষিদ্ধ সংগঠনের ২৯ নেতাকর্মী গ্রেফতার

নেত্রকোনায় ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় মামলা

নেত্রকোনায় ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় মামলা

ধর্ষণের শিকার শিশুর সন্তানের আজীবন দায়িত্ব রাষ্ট্রের

ধর্ষণের শিকার শিশুর সন্তানের আজীবন দায়িত্ব রাষ্ট্রের

সংসদ ভবনে দুর্গাপুরের শিক্ষার্থীরা, দেশ গড়ার আহ্বান ডেপুটি স্পিকারের

সংসদ ভবনে দুর্গাপুরের শিক্ষার্থীরা, দেশ গড়ার আহ্বান ডেপুটি স্পিকারের

মেরুদণ্ডে অস্ত্রোপচারের পর সুস্থ আছেন বাবর

মেরুদণ্ডে অস্ত্রোপচারের পর সুস্থ আছেন বাবর

মালয়েশিয়ায় লুৎফুজ্জামান বাবরের জটিল অস্ত্রোপচার আজ

মালয়েশিয়ায় লুৎফুজ্জামান বাবরের জটিল অস্ত্রোপচার আজ

আরও পড়ুন

‘সাগর হুজুরকে’ মৃত্যুদণ্ড, ‘শিশুমাতার’ পরিবারের সন্তোষ প্রকাশ

‘সাগর হুজুরকে’ মৃত্যুদণ্ড, ‘শিশুমাতার’ পরিবারের সন্তোষ প্রকাশ

ফুটবল খেলাকে কেন্দ্র করে দুগ্রুপের সংঘর্ষ, অটোরিকশাচালক নিহত

ফুটবল খেলাকে কেন্দ্র করে দুগ্রুপের সংঘর্ষ, অটোরিকশাচালক নিহত

জামায়াত কখনো আধিপত্যবাদ মেনে নেবে না: হামিদুর রহমান

জামায়াত কখনো আধিপত্যবাদ মেনে নেবে না: হামিদুর রহমান

ককটেল বিস্ফোরণ-বাসে আগুন মানিকগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ৫১ নেতাকর্মীর নামে মামলা

মানিকগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ৫১ নেতাকর্মীর নামে মামলা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম