Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সংসদ ভবনে দুর্গাপুরের শিক্ষার্থীরা, দেশ গড়ার আহ্বান ডেপুটি স্পিকারের

Icon

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৯:২৮ পিএম

সংসদ ভবনে দুর্গাপুরের শিক্ষার্থীরা, দেশ গড়ার আহ্বান ডেপুটি স্পিকারের

সংসদ ভবনে দুর্গাপুরের শিক্ষার্থীরা; সঙ্গে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল

Advertisement

আজ বুধবার বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপির সঙ্গে তার নির্বাচনি এলাকা দুর্গাপুর উপজেলার ‘সুসঙ্গ আদর্শ বিদ্যানিকেতনের’ ৫৭ শিক্ষক-শিক্ষার্থীর প্রতিনিধিদল সংসদ ভবনে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে ডেপুটি স্পিকার শিক্ষক-শিক্ষার্থীদের খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে আন্তরিক কুশল বিনিময় করেন ও নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ পরিচালনায় তাদের এগিয়ে আসার কথা বলেন।

এ সময় ডেপুটি স্পিকার বলেন, বাংলাদেশ জাতীয় সংসদ ভবন দক্ষিণ এশিয়ার অন্যতম নান্দনিক ও আধুনিক স্থাপনা। বিশ্বখ্যাত মার্কিন স্থপতি লুইস আই কান এ ভবনের নকশা প্রণয়ন করেন। জাতীয় সংসদ গ্রন্থাগারে শত বছরের পুরোনো বই, গুরুত্বপূর্ণ নথিপত্র এবং পাকিস্তান আমলের বিভিন্ন ঐতিহাসিক দলিল সংরক্ষিত রয়েছে। দেশ-বিদেশের বহু গবেষক তাদের গবেষণাকাজে এসব গুরুত্বপূর্ণ নথি ও তথ্য ব্যবহার করতে এখানে আসেন। দেশের এই গুরুত্বপূর্ণ দায়িত্বে একদিন তোমাদেরই এগিয়ে আসতে হবে।

শিক্ষার্থীদের উদ্দেশে ডেপুটি স্পিকার বলেন, তোমরাই আগামী দিনের নেতৃত্ব দেবে এবং দেশ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তোমাদের মধ্য থেকেই ভবিষ্যতে চিকিৎসক, বিসিএস কর্মকর্তা, প্রকৌশলী, আইনজীবী ও সংসদ সদস্য তৈরি হবে। তাই এখন থেকেই নিয়মিত ও মনোযোগসহকারে পড়াশোনা করতে হবে। ভালো ফলাফল অর্জনের পাশাপাশি বৃত্তি ও স্কলারশিপ পাওয়ার জন্য নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে। আমি চাই, তোমাদের এসব অর্জনে নিজ হাতে সম্মাননা তুলে দিতে। তোমাদের এমনভাবে নিজেদের গড়ে তুলতে হবে, যেন তোমাদের মা-বাবা গর্বিত হন। সেই লক্ষ্যে অধ্যবসায়, নিষ্ঠা ও একাগ্রতার সঙ্গে পড়াশোনা করতে হবে এবং দেশকে এগিয়ে নেওয়ার জন্য নিজেদের যোগ্য নাগরিক হিসেবে প্রস্তুত করতে হবে। তোমাদেরই আগামীর মানবিক বাংলাদেশ গড়ে তুলতে হবে।

শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ এবং বহুমুখী প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করাও অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে শিক্ষার্থীবান্ধব শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে শিক্ষকদের পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করতে হবে।

সাক্ষাৎ শেষে শিক্ষক-শিক্ষার্থীরা ডেপুটি স্পিকারের সঙ্গে ফটোসেশনে অংশগ্রহণ করেন। সংসদ ভবন পরিদর্শনের সুযোগ করে দেওয়ায় তারা ডেপুটি স্পিকারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় তারা জাতীয় সংসদ ভবন, সংসদ গ্রন্থাগার, প্রধানমন্ত্রীর কার্যালয়, বিভিন্ন ভিআইপি কার্যালয় এবং জাতীয় সংসদের অধিবেশন কার্যক্রম সরাসরি দেখার সুযোগ পেয়ে আনন্দ ও উৎসাহ প্রকাশ করেন।

এ সময় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মেরুদণ্ডে অস্ত্রোপচারের পর সুস্থ আছেন বাবর

মেরুদণ্ডে অস্ত্রোপচারের পর সুস্থ আছেন বাবর

মালয়েশিয়ায় লুৎফুজ্জামান বাবরের জটিল অস্ত্রোপচার আজ

মালয়েশিয়ায় লুৎফুজ্জামান বাবরের জটিল অস্ত্রোপচার আজ

নেত্রকোনার সেই মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের দায়ে শিক্ষকের মৃত্যুদণ্ড

নেত্রকোনার সেই মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের দায়ে শিক্ষকের মৃত্যুদণ্ড

নেত্রকোনায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে পেট্রল ঢেলে আগুন

নেত্রকোনায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে পেট্রল ঢেলে আগুন

নেত্রকোনায় ট্রেনে আগুন

নেত্রকোনায় ট্রেনে আগুন

চারজনের পরিবারে সবাই প্রতিবন্ধী; একমাত্র উপার্জনক্ষম মারফতও এখন বিছানায়

চারজনের পরিবারে সবাই প্রতিবন্ধী; একমাত্র উপার্জনক্ষম মারফতও এখন বিছানায়

আরও পড়ুন

কাবিননামা হাতে স্বামীর বাড়িতে স্ত্রীর অনশন, অতঃপর...

কাবিননামা হাতে স্বামীর বাড়িতে স্ত্রীর অনশন, অতঃপর...

সংসদ ভবনে দুর্গাপুরের শিক্ষার্থীরা, দেশ গড়ার আহ্বান ডেপুটি স্পিকারের

সংসদ ভবনে দুর্গাপুরের শিক্ষার্থীরা, দেশ গড়ার আহ্বান ডেপুটি স্পিকারের

রণজিতের নির্দেশে ঝটিকা মিছিল, নিষিদ্ধ ছাত্রলীগের ৩ কর্মী গ্রেফতার

রণজিতের নির্দেশে ঝটিকা মিছিল, নিষিদ্ধ ছাত্রলীগের ৩ কর্মী গ্রেফতার

ইজিবাইকে টেপ প্যাঁচানো বোমা, নিষ্ক্রিয় করল এসআরবি

ইজিবাইকে টেপ প্যাঁচানো বোমা, নিষ্ক্রিয় করল এসআরবি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম