Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নেত্রকোনায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে পেট্রল ঢেলে আগুন

Icon

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১০:২৪ পিএম

নেত্রকোনায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে পেট্রল ঢেলে আগুন

Advertisement

নেত্রকোনায় গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে পেট্রল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে নৈশপ্রহরীর তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে সদর উপজেলার আমতলা ইউনিয়নের দুগিয়া বাজার এলাকায় গ্রামীণ ব্যাংকের আমতলা শাখায় এ ঘটনা ঘটে।

ঘটনার প্রায় ১০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, গামছা দিয়ে মুখ ঢাকা এক ব্যক্তি সীমানাপ্রাচীর টপকে ব্যাংক কার্যালয়ের ভেতরে প্রবেশ করেন। পরে গ্রিলের দরজার সামনে বোতল থেকে পেট্রল ঢেলে দেশলাই দিয়ে আগুন ধরিয়ে দ্রুত দৌড়ে পালিয়ে যান।

ব্যাংকটির শাখা ব্যবস্থাপক আব্দুল হান্নান জানান, ভোরে সীমানাপ্রাচীর টপকে এক ব্যক্তি ব্যাংকের সামনের দরজার বাইরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। বিষয়টি টের পেয়ে কার্যালয়ে থাকা নৈশপ্রহরী দ্রুত এগিয়ে এসে আগুন নিভিয়ে ফেলেন। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও সামনের সাইনবোর্ডের কিছু অংশ পুড়ে গেছে এবং গ্রিলে আগুনের দাগ পড়েছে। এ ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সদর থানার ওসি আবুল খায়ের বলেন, খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুন দীর্ঘস্থায়ী না হওয়ায় ব্যাংকের ভেতরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। শুধু সামনের একটি সাইনবোর্ড পুড়েছে এবং গ্রিলে সামান্য আগুনের দাগ পড়েছে।

ওসি আরও বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর সূত্র ধরে জড়িত ব্যক্তিকে শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

উল্লেখ্য, এর আগে গত ১৪ অক্টোবর নেত্রকোনা সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের চুচুয়া বাজারে গ্রামীণ ব্যাংকের মৌগাতি শাখায় পেট্রল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটে। ওই ঘটনায় কার্যালয়ের একটি কক্ষে থাকা দুটি মোটরসাইকেল ও কিছু কাগজপত্র পুড়ে যায়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন, ৪ শিক্ষার্থীর অবস্থা সংকটাপন্ন

নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন, ৪ শিক্ষার্থীর অবস্থা সংকটাপন্ন

ত্রিশালে মহাসড়কে টায়ারে আগুন দিয়ে ছাত্রলীগের বিক্ষোভ

ত্রিশালে মহাসড়কে টায়ারে আগুন দিয়ে ছাত্রলীগের বিক্ষোভ

চকরিয়ায় উপজেলা পরিষদসহ ৫ প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে ছাত্রলীগের ব্যানার

চকরিয়ায় উপজেলা পরিষদসহ ৫ প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে ছাত্রলীগের ব্যানার

নেত্রকোনায় ট্রেনে আগুন

নেত্রকোনায় ট্রেনে আগুন

গাজীপুরে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা দুই বাসে আগুন

গাজীপুরে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা দুই বাসে আগুন

চারজনের পরিবারে সবাই প্রতিবন্ধী; একমাত্র উপার্জনক্ষম মারফতও এখন বিছানায়

চারজনের পরিবারে সবাই প্রতিবন্ধী; একমাত্র উপার্জনক্ষম মারফতও এখন বিছানায়

আরও পড়ুন

৬ কোটি ৭০ লাখ টাকা আত্মসাত, ৫ জনের কারাদণ্ড

৬ কোটি ৭০ লাখ টাকা আত্মসাত, ৫ জনের কারাদণ্ড

চট্টগ্রামে তিন গাড়িতে আগুন, গ্রেফতার ১৬

চট্টগ্রামে তিন গাড়িতে আগুন, গ্রেফতার ১৬

নামের মিলে কারাবাস, অবশেষে মুক্ত আলমাস

নামের মিলে কারাবাস, অবশেষে মুক্ত আলমাস

নেত্রকোনায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে পেট্রল ঢেলে আগুন

নেত্রকোনায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে পেট্রল ঢেলে আগুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম