Logo
Logo
×

Advertisement

সারাদেশ

চকরিয়ায় উপজেলা পরিষদসহ ৫ প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে ছাত্রলীগের ব্যানার

Icon

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৫:৫০ পিএম

চকরিয়ায় উপজেলা পরিষদসহ ৫ প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে ছাত্রলীগের ব্যানার

এ ঘটনার ২৫ ও ৩৭ সেকেন্ডের দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

Advertisement

কক্সবাজারের চকরিয়া উপজেলা পরিষদের প্রধান ফটকসহ চারটি শিক্ষাপ্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে ব্যানার টাঙিয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা।

সোমবার (৯ নভেম্বর) দিনগত রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনার ২৫ ও ৩৭ সেকেন্ডের দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

উপজেলা পরিষদের প্রধান ফটকে ঝুলানো ব্যানারে লেখা রয়েছে, শিক্ষক-শিক্ষার্থী নির্যাতনের প্রতিবাদে এবং সব শিক্ষার্থীর শিক্ষার অধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে সর্বাত্মক ছাত্রধর্মঘট। এতে আয়োজক হিসেবে উল্লেখ করা হয়েছে চকরিয়া পৌরসভা ছাত্রলীগের নাম।

ব্যানারে শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, সাদ্দাম হোসেন, শেখ ওয়ালী আসিফ ইনান, চকরিয়া-পেকুয়া আসনের সাবেক সংসদ সদস্য কারান্তরীণ জাফর আলম, জেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল আরমানের ছবি ব্যবহার করা হয়েছে।

ছড়িয়ে পড়া অপর ৩৭ সেকেন্ডের ভিডিওতে চকরিয়া সিটি কলেজ, কাকারা মাধ্যমিক বিদ্যালয়, চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয় ও চকরিয়া পৌর আদর্শ শিক্ষা নিকেতনের প্রধান ফটকেও তালা ও ব্যানার ঝুলানোর দৃশ্য দেখা যায়।

ভিডিওতে উপজেলা পরিষদের প্রধান ফটকে তালা ও ব্যানার ঝুলানোর সময় কাউকে স্লোগান দিতে শোনা যায়নি। 

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা উপজেলা পরিষদের প্রধান ফটকে তালা ও ব্যানার ঝুলিয়েছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সেগুলো খুলে ফেলা হয়েছে। কারা এ কাজ করেছে, তাদের চিহ্নিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন।

চকরিয়া থানার ওসি মোহাম্মদ আরিফুর রহমান বলেন, ইউএনও কার্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ফটকে তালা ঝুলানোর বিষয়টি তারা অবগত হয়েছেন। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাদের গ্রেফতারে অভিযানও চলছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ত্রিশালে মহাসড়কে টায়ারে আগুন দিয়ে ছাত্রলীগের বিক্ষোভ

ত্রিশালে মহাসড়কে টায়ারে আগুন দিয়ে ছাত্রলীগের বিক্ষোভ

টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে আগুন, আহত ২০

টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে আগুন, আহত ২০

‘লীগ পাবি যেখানে, ধোলাই হবে সেখানে’

‘লীগ পাবি যেখানে, ধোলাই হবে সেখানে’

‘আপনি অতিথি, আমাদের শান্তিতে থাকতে দেন’ ওসিকে ছাত্রলীগ নেতা

‘আপনি অতিথি, আমাদের শান্তিতে থাকতে দেন’ ওসিকে ছাত্রলীগ নেতা

সন্ত্রাসবাদ চালালে মাটির ১০০ হাত নিচ থেকেও বের করব: তানভীর বারী হামিম

সন্ত্রাসবাদ চালালে মাটির ১০০ হাত নিচ থেকেও বের করব: তানভীর বারী হামিম

রামেক পরিচালকের কার্যালয়ে অবরুদ্ধ ছাত্রলীগের দুই নেতা

রামেক পরিচালকের কার্যালয়ে অবরুদ্ধ ছাত্রলীগের দুই নেতা

আরও পড়ুন

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, ইউপি সদস্যকে কুপিয়ে জখম

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, ইউপি সদস্যকে কুপিয়ে জখম

চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার, পদ হারালেন বিএনপি নেতা

চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার, পদ হারালেন বিএনপি নেতা

নৈরাজ্য সৃষ্টির অভিযোগ টঙ্গীতে আ.লীগ নেতা গ্রেফতার

টঙ্গীতে আ.লীগ নেতা গ্রেফতার

ত্রিশালে মহাসড়কে টায়ারে আগুন দিয়ে ছাত্রলীগের বিক্ষোভ

ত্রিশালে মহাসড়কে টায়ারে আগুন দিয়ে ছাত্রলীগের বিক্ষোভ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম