Logo
Logo
×

Advertisement

সারাদেশ

চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার, পদ হারালেন বিএনপি নেতা

Icon

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পিএম

চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার, পদ হারালেন বিএনপি নেতা

ফাইল ছবি

Advertisement

বরিশালের বাবুগঞ্জে সড়ক নির্মাণকাজে চাঁদা দাবি ও ঠিকাদারের মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার হয়েছেন বিএনপি নেতা মাহাবুব মোল্লা। এ ঘটনায় তাকে দলীয় পদসহ প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করেছে মাধবপাশা ইউনিয়ন বিএনপি। তিনি ইউনিয়নের পশ্চিম পাংশা ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।

সোমবার (৯ নভেম্বর) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী মাধবপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি অহিদুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক সালাউদ্দিন তালুকদারের নির্দেশক্রমে দপ্তর সম্পাদক বসির শরীফের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়ক নির্মাণকাজে ঠিকাদারের কাছে চাঁদা দাবি ও মোটরসাইকেল ছিনতাইয়ের সুনির্দিষ্ট অভিযোগ দলের নীতি-আদর্শ ও সংহতিবিরোধী। এ কারণে মাহাবুব মোল্লাকে প্রাথমিক সদস্যপদসহ দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত ব্যক্তির কোনো অপকর্মের দায় দল নেবে না। একই সঙ্গে মাধবপাশা ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির সব পর্যায়ের নেতা-কর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

জানা গেছে, বাইপাস-হাদিবাসকাঠী সড়কের ২ হাজার ৬০০ মিটার পিচঢালাই নির্মাণকাজে সাব-ঠিকাদার হিসেবে কাজ করছিলেন রুস্তম হাওলাদার। শনিবার (৭ নভেম্বর) রাতে বাড়ি ফেরার পথে বাদলা প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন মাঠ এলাকায় পৌঁছালে মাহাবুব মোল্লা তার কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে রাজি না হওয়ায় তাকে গালাগাল ও মারধর করে মোটরসাইকেলটি নিয়ে যান বলে অভিযোগ করেন ঠিকাদার।

ঠিকাদার রুস্তম আলী বলেন, মাহাবুব মোল্লা তার কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তাকে মারধর করে মোটরসাইকেলটি ছিনিয়ে নেওয়া হয়।

তবে অভিযোগ অস্বীকার করে মাহাবুব মোল্লা বলেন, রুস্তমের কাছে তিনি টাকা পান। ওই সড়কের কাজেও তিনি অংশীদার। পাওনা টাকা দিতে রাজি না হওয়ায় মোটরসাইকেলটি নিজের কাছে রেখেছেন। চাঁদাবাজির সঙ্গে তিনি জড়িত নন। রাজনৈতিক প্রতিপক্ষরা তার সুনাম ক্ষুণ্ন করতে অপপ্রচার চালাচ্ছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সানোয়ার হোসেন বলেন, ঠিকাদারের কাছ থেকে নেওয়া মোটরসাইকেল মাহাবুব মোল্লার কাছ থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় চাঁদাবাজির মামলা হয়েছে। মাহাবুব মোল্লাসহ তার সহযোগীদের গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সদরঘাট লঞ্চ টার্মিনালে চাঁদাবাজির অভিযোগ, ছাত্রদল নেতাকে শোকজ

সদরঘাট লঞ্চ টার্মিনালে চাঁদাবাজির অভিযোগ, ছাত্রদল নেতাকে শোকজ

ময়লা ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি, না পেয়ে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ

ময়লা ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি, না পেয়ে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ

সন্তান জন্মের পর হাসপাতালে হাজির দুই স্বামী, বাবা কে?

সন্তান জন্মের পর হাসপাতালে হাজির দুই স্বামী, বাবা কে?

টিকটক করতে নিষেধ করায় যা করল মাদ্রাসাছাত্রী

টিকটক করতে নিষেধ করায় যা করল মাদ্রাসাছাত্রী

প্রতিবেশী নারীর গোপন ভিডিও ধারণ করছিলেন স্বেচ্ছাসেবক দল নেতা, অতঃপর

প্রতিবেশী নারীর গোপন ভিডিও ধারণ করছিলেন স্বেচ্ছাসেবক দল নেতা, অতঃপর

বিচ্ছেদ ঠেকাতে স্বামীর পা ধরে স্ত্রীর আকুতি

বিচ্ছেদ ঠেকাতে স্বামীর পা ধরে স্ত্রীর আকুতি

আরও পড়ুন

বাসে কিশোরীকে ধর্ষণচেষ্টা, চালকসহ গ্রেফতার ৩

বাসে কিশোরীকে ধর্ষণচেষ্টা, চালকসহ গ্রেফতার ৩

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, ইউপি সদস্যকে কুপিয়ে জখম

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, ইউপি সদস্যকে কুপিয়ে জখম

চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার, পদ হারালেন বিএনপি নেতা

চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার, পদ হারালেন বিএনপি নেতা

নৈরাজ্য সৃষ্টির অভিযোগ টঙ্গীতে আ.লীগ নেতা গ্রেফতার

টঙ্গীতে আ.লীগ নেতা গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম