Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সন্তান না হওয়ায় স্ত্রীকে তালাক

Icon

বরিশাল ব্যুরো

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০১:১৯ পিএম

সন্তান না হওয়ায় স্ত্রীকে তালাক

ছবি: সংগৃহীত

Advertisement

সাত বছরের দাম্পত্য জীবন। একসঙ্গে পথচলার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সংসারে আসেনি কোনো সন্তান। আর সেই সন্তান না হওয়ার বিষয়টি ঘিরেই ভাঙনের মুখে পড়েছে একটি সংসার। স্বামীর কাছ থেকে বিচ্ছেদ ঠেকাতে শেষপর্যন্ত পা ধরে আকুতি-মিনতি করেন ভুক্তভোগী। কিন্তু স্ত্রীর এমন আকুতি-মিনতিতেও মন গলেনি স্বামীর।

শনিবার (৭ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এমন দৃশ্য দেখা গেছে। ঘটনাটি বরিশালের হিজলা উপজেলার। 

ভিডিওতে দেখা গেছে, স্থানীয় গ্রাম্য সালিশের মধ্যে বসে স্বামীকে তালাক না দেওয়ার জন্য বারবার অনুরোধ করছেন স্ত্রী। একপর্যায়ে স্বামীর পা ধরে বিলাপ করে কান্নাজড়িত কণ্ঠে সংসার টিকিয়ে রাখার আকুতি জানাচ্ছেন তিনি। তবে স্ত্রীর সেই আকুতি-মিনতিতে স্বামীর মন গলেনি। অবশেষে শুধুমাত্র সন্তান না হওয়ার অজুহাতে স্ত্রীকে ডিভোর্স দিয়েছেন তার স্বামী। ফলে তাদের সাত বছরের দাম্পত্য জীবনের ইতি ঘটেছে।

স্থানীয় সংবাদকর্মীরা জানান, ওই নারীর স্বামী দেশের বিভিন্ন স্থানে চিকিৎসা করিয়ে জানতে পেরেছেন যে, তার স্ত্রী কখনো মা হতে পারবেন না। তাই তিনি তার স্ত্রীকে নিয়ে আর সংসার করবেন না। 

ভুক্তভোগী ওই নারীর বাড়ি বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নে। আর স্বামীর বাড়ি মেহেন্দিগঞ্জের বাবনের চর এলাকায় হলেও বর্তমানে তারা নরসিংদীতে বসবাস করছেন। স্থানীয় সংবাদকর্মীদের কাছে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ডিভোর্সপ্রাপ্ত নারী।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কম দূরত্বে বেশি টোল

ঢাকা-কুয়াকাটা সড়ক কম দূরত্বে বেশি টোল

‎লাখো প্রদীপে উজ্জ্বল স্মৃতির মিনার

বরিশালে শ্মশান দীপালি ‎লাখো প্রদীপে উজ্জ্বল স্মৃতির মিনার

বরিশালে বিএনপির বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশে সংঘর্ষ

বরিশালে বিএনপির বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশে সংঘর্ষ

সাপের কামড়ের পর ওঝার ঝাড়ফুঁক, বাঁচানো গেল না ভ্যানচালককে

সাপের কামড়ের পর ওঝার ঝাড়ফুঁক, বাঁচানো গেল না ভ্যানচালককে

দল করলেই ক্ষমতায় থাকা যায় না: জহির উদ্দিন স্বপন

দল করলেই ক্ষমতায় থাকা যায় না: জহির উদ্দিন স্বপন

প্রবাসী স্বামীর টাকায় পড়াশোনা-চাকরি, পরে সহকর্মীর সঙ্গে প্রেম, অতঃপর...

প্রবাসী স্বামীর টাকায় পড়াশোনা-চাকরি, পরে সহকর্মীর সঙ্গে প্রেম, অতঃপর...

আরও পড়ুন

সন্তান না হওয়ায় স্ত্রীকে তালাক

সন্তান না হওয়ায় স্ত্রীকে তালাক

৫ ঘণ্টা পর রেল-সড়ক অবরোধ স্থগিত, দাবি না মানলে আবার আন্দোলনের হুঁশিয়ারি

৫ ঘণ্টা পর রেল-সড়ক অবরোধ স্থগিত, দাবি না মানলে আবার আন্দোলনের হুঁশিয়ারি

মা-বাবাকে খুঁজতে ৪৫ বছর পর বাংলাদেশে নেদারল্যান্ডসের সেলিনা

মা-বাবাকে খুঁজতে ৪৫ বছর পর বাংলাদেশে নেদারল্যান্ডসের সেলিনা

তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি

তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম