Logo
Logo
×

Advertisement

সারাদেশ

চট্টগ্রামে তিন গাড়িতে আগুন, গ্রেফতার ১৬

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১০:২৯ পিএম

চট্টগ্রামে তিন গাড়িতে আগুন, গ্রেফতার ১৬

Advertisement

নিষিদ্ধ ছাত্রলীগের জ্বালাও-পোড়াও ও সম্ভাব্য বিশৃঙ্খলা ঠেকাতে নগরজুড়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে ছিল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। মঙ্গলবার সকাল থেকে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্ট ছাড়াও বিভিন্ন পাড়া-মহল্লায় পুলিশ সদস্যদের অবস্থান নিতে দেখা যায়।

এছাড়া নগরীর বিভিন্ন স্থানে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি করেছে সিএমপি। এ সময় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তবে নিষিদ্ধ সংগঠনের ডাকা ধর্মঘটের কোনো প্রভাব নগরীতে দেখা যায়নি। এদিন যানবাহন চলাচলসহ নগরজীবন ছিল স্বাভাবিক।

এদিকে সোমবার গভীর রাতে ও মঙ্গলবার ভোরে নগরীতে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা দুটি বাস ও একটি ট্রাকসহ তিনটি পরিবহণে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

নগরীর আকবরশাহ থানার নিউ মনসুরাবাদ ও পাহাড়তলী থানার সাগরিকা এলাকায় বাস দুটিতে আগুন দেওয়া হয়। এছাড়া খুলশী থানার পলিটেকনিক ইনস্টিটিউট এলাকায় পুলিশের জব্দ করা একটি ট্রাকেও আগুন দেওয়া হয়।

জানা গেছে, নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে সোমবার গভীর রাত থেকে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পাহারা দিয়েছে ছাত্রদল, এনসিপি, ছাত্রশক্তি ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা। একই সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মোটরসাইকেল মহড়া দিয়েছে শিবির।

নগরীর জিইসি মোড়, প্রবর্তক, দুই নম্বর গেট, দেওয়ানহাটসহ বেশ কিছু এলাকায় রাত ১টা থেকে ভোর ৪টা পর্যন্ত লাঠি হাতে নিষিদ্ধ ছাত্রলীগ প্রতিরোধে বিভিন্ন সংগঠনকে মহড়া দিতে দেখা যায়। এমনকি নগরীতে ঘুরে ঘুরে মোটরসাইকেল শোডাউন করেছেন ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীরা।

অপরদিকে দিনভর নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নগরীর বহদ্দারহাট, জিইসি, টাইগারপাস, নিউ মার্কেট, চকবাজার, লালখান বাজার, অলংকার, একে খান, নয়াবাজার বিশ্বরোড মোড়, বন্দর থানা ও ইপিজেডসহ নগরীর প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে পর্যাপ্তসংখ্যক পুলিশ ও এপিবিএনের সদস্য মোতায়েন করা হয়েছে।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়, মঙ্গলবার ভোরে নগরীর পাহাড়তলী থানার সাগরিকা শফি মটরস এলাকায় এবং রাত সাড়ে ৩টার দিকে আকবরশাহ থানার নিউ মনসুরাবাদ এলাকায় সড়কের পাশে রাখা একটি করে দুটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এছাড়া খুলশী থানার পলিটেকনিক ইনস্টিটিউট এলাকায় একটি ট্রাকে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে পরিবহণ তিনটির আগুন নেভায়।

আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজের হোসেন বলেন, কর্নেলহাট থেকে একে খানগামী একটি ব্যাটারিচালিত অটোরিকশা দিয়ে যাওয়ার পথে নিউ মনসুরাবাদ এলাকায় একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ঘটনাটি রাত ৩টা ৩০ থেকে ৪০ মিনিটের মধ্যে ঘটেছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।

সিএমপির সহকারী পুলিশ কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ যুগান্তরকে বলেন, নগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে শক্ত অবস্থানে রয়েছে পুলিশ। দিনব্যাপী বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে নিষিদ্ধ সংগঠনের ১৬ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মিয়ানমারে সিমেন্ট পাচারকালে কার্গো বোটসহ আটক ৫

মিয়ানমারে সিমেন্ট পাচারকালে কার্গো বোটসহ আটক ৫

কিশোর হৃদয় হত্যা মামলায় সন্ত্রাসী বগার ৩ দিনের রিমান্ড

কিশোর হৃদয় হত্যা মামলায় সন্ত্রাসী বগার ৩ দিনের রিমান্ড

চট্টগ্রামে তেলের গুদামে আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

চট্টগ্রামে তেলের গুদামে আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ, ভিডিও ফুটেজ দেখে আটক ৩

সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ, ভিডিও ফুটেজ দেখে আটক ৩

মাজারের ৬৮ ডেকচি ও এসি গায়েব, আ.লীগকে দায়ী করলেন চসিক প্রশাসক সাহাদাত

মাজারের ৬৮ ডেকচি ও এসি গায়েব, আ.লীগকে দায়ী করলেন চসিক প্রশাসক সাহাদাত

ছোট সাজ্জাদকে ধরিয়ে দেওয়ার প্রতিশোধে যুবককে গুলির অভিযোগ

ছোট সাজ্জাদকে ধরিয়ে দেওয়ার প্রতিশোধে যুবককে গুলির অভিযোগ

আরও পড়ুন

গোপন বৈঠক থেকে জেলা আ.লীগের নেতাসহ গ্রেফতার ৭

গোপন বৈঠক থেকে জেলা আ.লীগের নেতাসহ গ্রেফতার ৭

বগুড়ায় মাদক-কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যে ক্ষোভ, যা বললেন ডিআইজি

বগুড়ায় মাদক-কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যে ক্ষোভ, যা বললেন ডিআইজি

দেশি ছাগলের একসঙ্গে ৫ ছানার জন্ম

দেশি ছাগলের একসঙ্গে ৫ ছানার জন্ম

দেবিদ্বারে জামায়াত নেতাকে মারধর করে ৭ লাখ টাকা ছিনতাই

দেবিদ্বারে জামায়াত নেতাকে মারধর করে ৭ লাখ টাকা ছিনতাই

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম