Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কিশোর হৃদয় হত্যা মামলায় সন্ত্রাসী বগার ৩ দিনের রিমান্ড

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৮:২৫ পিএম

কিশোর হৃদয় হত্যা মামলায় সন্ত্রাসী বগার ৩ দিনের রিমান্ড

কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বগাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

Advertisement

চট্টগ্রামে কিশোর মো. হৃদয় (১৬) হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা ওয়াকিল হোসেন বগার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১০ নভেম্বর) চট্টগ্রামের অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মহিদুল ইসলামের আদালত এ আদেশ দেন। এদিন বেলা ১২টার দিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বগাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

গত ২৯ সেপ্টেম্বর রাতে খুলশী থানার ওয়্যারলেস কলোনির চার নম্বর গলির শেষ মাথায় উপর্যুপরি ছুরিকাঘাতে কিশোর হৃদয়কে হত্যা করা হয়। স্থানীয়ভাবে সক্রিয় কিশোর গ্যাংয়ের অভ্যন্তরীণ বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।

ওই এলাকায় ৫জি ও ৭জি নামে দুটি কিশোর গ্যাং সক্রিয় রয়েছে। নিহত হৃদয় ভ্যানগাড়িতে সবজি বিক্রি করত এবং ৫জি গ্রুপের সদস্য ছিল। আর ৭জি গ্রুপের সদস্যরা তাকে হত্যা করেছে। এই গ্রুপের নেতৃত্বে রয়েছে ওয়াকিল হোসেন বগা ও তার ছোট ভাই নগর ছাত্রদল নেতা রকি হোসেন পিচ্চি।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বগাকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই আনিসুর রহমান।

চট্টগ্রাম মহানগর আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেন, কিশোর মো. হৃদয় হত্যা মামলায় ওয়াকিল হোসেন বগার ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

এর আগে, গত ১৮ অক্টোবর চাঁদাবাজি মামলায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন বগা। চট্টগ্রাম অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মহিদুল ইসলাম তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর গত ২৯ অক্টোবর একই আদালত বগাকে হৃদয় হত্যা মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মিয়ানমারে সিমেন্ট পাচারকালে কার্গো বোটসহ আটক ৫

মিয়ানমারে সিমেন্ট পাচারকালে কার্গো বোটসহ আটক ৫

চট্টগ্রামে তেলের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

চট্টগ্রামে তেলের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ, ভিডিও ফুটেজ দেখে আটক ৩

সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ, ভিডিও ফুটেজ দেখে আটক ৩

মাজারের ৬৮ ডেকচি ও এসি গায়েব, আ.লীগকে দায়ী করলেন চসিক প্রশাসক সাহাদাত

মাজারের ৬৮ ডেকচি ও এসি গায়েব, আ.লীগকে দায়ী করলেন চসিক প্রশাসক সাহাদাত

ছোট সাজ্জাদকে ধরিয়ে দেওয়ার প্রতিশোধে যুবককে গুলির অভিযোগ

ছোট সাজ্জাদকে ধরিয়ে দেওয়ার প্রতিশোধে যুবককে গুলির অভিযোগ

মিয়ানমারে সার পাচারে জড়িত থাকার অভিযোগে বিএনপি-ছাত্রদলের ৩ নেতা আটক

মিয়ানমারে সার পাচারে জড়িত থাকার অভিযোগে বিএনপি-ছাত্রদলের ৩ নেতা আটক

আরও পড়ুন

ঝালকাঠিতে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১৩ জন

ঝালকাঠিতে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১৩ জন

আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না ঢাবি ছাত্রলীগ নেতার

আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না ঢাবি ছাত্রলীগ নেতার

মিয়ানমারে সিমেন্ট পাচারকালে কার্গো বোটসহ আটক ৫

মিয়ানমারে সিমেন্ট পাচারকালে কার্গো বোটসহ আটক ৫

ব্যাংক ও কলেজে আগুন দিয়েও ধর্মঘটে ব্যর্থ নিষিদ্ধ ছাত্রলীগ

ব্যাংক ও কলেজে আগুন দিয়েও ধর্মঘটে ব্যর্থ নিষিদ্ধ ছাত্রলীগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম