Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মিয়ানমারে সার পাচারে জড়িত থাকার অভিযোগে বিএনপি-ছাত্রদলের ৩ নেতা আটক

Icon

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৬:১১ পিএম

মিয়ানমারে সার পাচারে জড়িত থাকার অভিযোগে বিএনপি-ছাত্রদলের ৩ নেতা আটক

বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে জোরারগঞ্জ থানা পুলিশ।

Advertisement

মীরসরাই উপজেলার উপকূলীয় এলাকা দিয়ে মিয়ানমারে সার পাচারে জড়িত থাকার অভিযোগে বিএনপি ও ছাত্রদলের তিন নেতাকে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে জোরারগঞ্জ থানা পুলিশ।

আটকরা হলেন- ওচমানপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও ওই এলাকার মৃত ফজলুল হকের ছেলে মহসিন সম্রাট (৫৭), মহসিন সম্রাটের ছেলে আজাহার উদ্দিন মাহিন (২২) এবং ওচমানপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক ফারাবি হোসেন (২৬), তিনি ফরিদুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে মীরসরাই বিশেষ অর্থনৈতিক অঞ্চল হয়ে মিয়ানমারে সার পাচার করে আসছে একটি অসাধু চক্র। গত ৩১ অক্টোবর মিয়ানমারে পাচারের অপেক্ষায় থাকা ৩০১ বস্তা সার জব্দ করে পুলিশ। ওই সময় সার পাচারের সঙ্গে জড়িত বেশ কয়েকজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিদের দেওয়া তথ্য ও তাদের মোবাইল ফোনের কললিস্টের সূত্র ধরে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মীর সংশ্লিষ্টতা পায় জোরারগঞ্জ থানা পুলিশ। আটক ব্যক্তিদের দেওয়া তথ্য ও মোবাইলে পাওয়া প্রমাণের ভিত্তিতে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শওকত আকবর সোহাগের অফিসে অভিযান চালায় পুলিশ। এ সময় তাকে সেখানে পাওয়া না যাওয়ায় আটক করা যায়নি বলে জানায় পুলিশ।

এ বিষয়ে জোরারগঞ্জ থানার ওসি আব্দুল হালিম বলেন, বাদশাহ নামে একজনকে অর্থনৈতিক অঞ্চলে অবস্থিত যুবদল নেতা শওকত আকবর সোহাগের অফিস থেকে সার পাচারসংক্রান্ত তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। তবে তার সম্পৃক্ততা পাওয়া যায়নি।


Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ডা. জুবাইদা রহমানের সঙ্গে ডাচেস অব এডিনবরার সৌজন্য সাক্ষাৎ

ডা. জুবাইদা রহমানের সঙ্গে ডাচেস অব এডিনবরার সৌজন্য সাক্ষাৎ

খালেদার মৃত্যুবার্ষিকী ঘিরে ‘বড় পরিকল্পনা’ বিএনপির, দায়িত্বে ৩ নেতা

খালেদার মৃত্যুবার্ষিকী ঘিরে ‘বড় পরিকল্পনা’ বিএনপির, দায়িত্বে ৩ নেতা

‘হাসিনা প্যারাশুটে নামবেন না হেলিকপ্টারে, একটু বলে দিন’

‘হাসিনা প্যারাশুটে নামবেন না হেলিকপ্টারে, একটু বলে দিন’

‘চাঁদা না পেয়ে’ ঠিকাদারের মোটরসাইকেল নিয়ে গেলেন বিএনপি নেতা, গ্রেফতার ৩

‘চাঁদা না পেয়ে’ ঠিকাদারের মোটরসাইকেল নিয়ে গেলেন বিএনপি নেতা, গ্রেফতার ৩

ব্যক্তিগত স্বার্থের চেয়ে দলের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী

ব্যক্তিগত স্বার্থের চেয়ে দলের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী

এক ছেলেকে দাফন করে আরেক ছেলের আইসিইউর সামনে বাবা-মা

এক ছেলেকে দাফন করে আরেক ছেলের আইসিইউর সামনে বাবা-মা

আরও পড়ুন

মিয়ানমারে সার পাচারে জড়িত থাকার অভিযোগে বিএনপি-ছাত্রদলের ৩ নেতা আটক

মিয়ানমারে সার পাচারে জড়িত থাকার অভিযোগে বিএনপি-ছাত্রদলের ৩ নেতা আটক

বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে আহত ৩০, চালককে পা কেটে উদ্ধার

বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে আহত ৩০, চালককে পা কেটে উদ্ধার

জামালপুরে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

জামালপুরে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

চাটমোহরে সার বিতরণ ঘিরে বিশৃঙ্খলা, ৬০০ বস্তা লুট

চাটমোহরে সার বিতরণ ঘিরে বিশৃঙ্খলা, ৬০০ বস্তা লুট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম