Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে আহত ৩০, চালককে পা কেটে উদ্ধার

Icon

ফরিদপুর ব্যুরো

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৬:০৭ পিএম

বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে আহত ৩০, চালককে পা কেটে উদ্ধার

ফাইল ছবি

Advertisement

ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের মধুখালীতে বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। এ সময় ট্রাকের ভেতরে চালক আটকা পড়লে তার একটি পা কেটে তাকে উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

সোমবার (৯ নভেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে মধুখালীর মরিচবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত ব্যক্তিদের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, মাগুরা থেকে আসা রডবোঝাই একটি ট্রাক সেঁজুতি আয়রন অ্যান্ড স্টিলের সামনে রড নামানোর জন্য ঘোরানোর চেষ্টা করছিল। এ সময় কালীগঞ্জ থেকে ঢাকাগামী গোল্ডেন পরিবহণের একটি বাস ট্রাকটির মাঝামাঝি অংশে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় বাসের চালক ও সহকারীসহ অন্তত ৩০ যাত্রী আহত হন।

পরে স্থানীয়রা আহত ব্যক্তিদের উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এদিকে ট্রাকচালক গাড়ির ভেতরে আটকা পড়েন। পরে তার একটি পা কেটে তাকে উদ্ধার করা হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

করিমপুর হাইওয়ে থানার ওসি আব্দুস সালাম জানান, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক জব্দ করা হয়েছে। সামান্য আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা শেষে গন্তব্যে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বেপরোয়া গতিতে চলছিল বাস, উলটে প্রাণ গেল ৩ জনের

বেপরোয়া গতিতে চলছিল বাস, উলটে প্রাণ গেল ৩ জনের

দুই সন্তানকে নিয়ে বিষপান, ৫ দিন পর মায়েরও মৃত্যু

দুই সন্তানকে নিয়ে বিষপান, ৫ দিন পর মায়েরও মৃত্যু

মসজিদে একা পেয়ে শিশুকে নিপীড়ন, ইমামের ৭ বছরের জেল

মসজিদে একা পেয়ে শিশুকে নিপীড়ন, ইমামের ৭ বছরের জেল

শিশুকে নিপীড়নের দায়ে মক্তব শিক্ষকের ৭ বছরের কারাদণ্ড

শিশুকে নিপীড়নের দায়ে মক্তব শিক্ষকের ৭ বছরের কারাদণ্ড

ট্রাক-পিকআপ সংঘর্ষে ২ ভাইসহ প্রাণ গেল ৩ জনের

ট্রাক-পিকআপ সংঘর্ষে ২ ভাইসহ প্রাণ গেল ৩ জনের

চকরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

চকরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

আরও পড়ুন

মিয়ানমারে সার পাচারে জড়িত থাকার অভিযোগে বিএনপি-ছাত্রদলের ৩ নেতা আটক

মিয়ানমারে সার পাচারে জড়িত থাকার অভিযোগে বিএনপি-ছাত্রদলের ৩ নেতা আটক

বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে আহত ৩০, চালককে পা কেটে উদ্ধার

বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে আহত ৩০, চালককে পা কেটে উদ্ধার

জামালপুরে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

জামালপুরে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

চাটমোহরে সার বিতরণ ঘিরে বিশৃঙ্খলা, ৬০০ বস্তা লুট

চাটমোহরে সার বিতরণ ঘিরে বিশৃঙ্খলা, ৬০০ বস্তা লুট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম