Logo
Logo
×

Advertisement

সারাদেশ

দুই সন্তানকে নিয়ে বিষপান, ৫ দিন পর মায়েরও মৃত্যু

Icon

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ১১:৩১ এএম

দুই সন্তানকে নিয়ে বিষপান, ৫ দিন পর মায়েরও মৃত্যু

ছবি: সংগৃহীত

Advertisement

স্বামীর দ্বিতীয় বিয়ে, তালাকের হুমকি ও পারিবারিক বিরোধের জেরে দুই সন্তানকে নিয়ে কীটনাশক পান করা আছিয়া বেগম (২৮) মারা গেছেন। ঘটনার পাঁচ দিন পর রোববার (৮ নভেম্বর) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

এর আগে বিষপানে অসুস্থ হওয়ার একদিন পর মারা যায় তার ১৯ মাস বয়সি ছেলে জিসান। একই ঘটনায় গুরুতর অসুস্থ পাঁচ বছর বয়সি মেয়ে তাবিয়া মিনহা এখনো আশঙ্কাজনক হাসপাতালে চিকিৎসাধীন।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকালে ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার কলারণ গ্রামে বাবার বাড়িতে দুই সন্তানকে নিয়ে কীটনাশক পান করেন আছিয়া। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে ওই দিনই মা ও দুই সন্তানকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন প্রথমে মারা যায় ছোট ছেলে জিসান। পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে রোববার মারা যান আছিয়া।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ১২ বছর আগে বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের রূপাপাত গ্রামের আকমাল শেখের ছেলে আমিনুর শেখের সঙ্গে আছিয়ার বিয়ে হয়। তাদের তিন সন্তান। বড় ছেলে দ্বীন ইসলাম (১০) স্থানীয় একটি মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী। অন্য দুই সন্তান তাবিয়া মিনহা ও জিসান।

পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই বিভিন্ন পারিবারিক বিষয় নিয়ে স্বামীর সঙ্গে আছিয়ার বিরোধ চলছিল। সংসারে সচ্ছলতা ফেরানোর আশায় প্রায় দেড় বছর আগে আছিয়ার বাবা সত্তার মোল্যা প্রায় পাঁচ লাখ টাকা খরচ করে আমিনুরকে বিদেশে পাঠান। তাতেও দাম্পত্য কলহের অবসান হয়নি। একপর্যায়ে তিন সন্তানকে নিয়ে বাবার বাড়িতে আশ্রয় নেন আছিয়া।

পরিবারের দাবি, গত ২৫ সেপ্টেম্বর আছিয়ার বাবার বাড়িতে স্থানীয় ব্যক্তিদের উপস্থিতিতে একটি সালিশ বৈঠক হয়। সেখানে আমিনুর ও তার পরিবারের সদস্যরা ফের বিদেশে যাওয়ার কথা বলে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করেন। ওই টাকা দিতে অস্বীকৃতি জানালে আছিয়াকে স্ত্রী হিসেবে গ্রহণ না করা এবং তালাক দেওয়ার হুমকি দেওয়া হয়। পরে স্বামীর দ্বিতীয় বিয়ের বিষয়টিও জানতে পারেন তিনি।

স্বামীর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আশায় দীর্ঘদিন চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন আছিয়া। একপর্যায়ে অনেক খোঁজাখুঁজির পর আমিনুরের মোবাইল নম্বর সংগ্রহ করে তার সঙ্গে যোগাযোগ করেন। গত ৩ নভেম্বর বিকালে স্বামীর সঙ্গে ফোনে কথা বলার পরপরই দুই সন্তানকে নিয়ে কীটনাশক পান করেন তিনি বলে জানিয়েছেন তার বাবা সত্তার মোল্যা।

বোয়ালমারী থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান জানান, ময়নাতদন্ত শেষে আছিয়ার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে। আছিয়ার করা নারী নির্যাতন ও যৌতুক দাবির মামলায় তার স্বামীও পলাতক আসামি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মসজিদে একা পেয়ে শিশুকে নিপীড়ন, ইমামের ৭ বছরের জেল

মসজিদে একা পেয়ে শিশুকে নিপীড়ন, ইমামের ৭ বছরের জেল

শিশুকে নিপীড়নের দায়ে মক্তব শিক্ষকের ৭ বছরের কারাদণ্ড

শিশুকে নিপীড়নের দায়ে মক্তব শিক্ষকের ৭ বছরের কারাদণ্ড

মানব পাচারকারীদের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে কঠোর ব্যবস্থা নিতে হবে: শামা ওবায়েদ

মানব পাচারকারীদের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে কঠোর ব্যবস্থা নিতে হবে: শামা ওবায়েদ

জনগণের জীবন নিয়ে ছিনিমিনি খেলা মেনে নেবে না সরকার: শামা ওবায়েদ

জনগণের জীবন নিয়ে ছিনিমিনি খেলা মেনে নেবে না সরকার: শামা ওবায়েদ

সেনাসদস্য তিতাসের শেষ কথা, ‘অভিযানে যাব, দোয়া কইরো মা’

সেনাসদস্য তিতাসের শেষ কথা, ‘অভিযানে যাব, দোয়া কইরো মা’

স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

আরও পড়ুন

রোহিঙ্গা ক্যাম্পে বাজার নিয়ে বিরোধ, বিএনপি নেতাকে মারধর

রোহিঙ্গা ক্যাম্পে বাজার নিয়ে বিরোধ, বিএনপি নেতাকে মারধর

দুই সন্তানকে নিয়ে বিষপান, ৫ দিন পর মায়েরও মৃত্যু

দুই সন্তানকে নিয়ে বিষপান, ৫ দিন পর মায়েরও মৃত্যু

টং দোকানি থেকে শতকোটি টাকার মালিক, কে এই রুবেল?

টং দোকানি থেকে শতকোটি টাকার মালিক, কে এই রুবেল?

বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ আজ

বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ আজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম