Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ আজ

Icon

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ১০:৫৬ এএম

বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ আজ

ছবি: যুগান্তর

Advertisement

সনাতন ধর্মাবলম্বীদের উৎসব দীপাবলি (কালীপূজা) উপলক্ষে ভারতে ছুটি থাকায় সোমবার (৯ নভেম্বর) সকাল থেকে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। 

তবে বেনাপোল কাস্টমস হাউস ও বন্দরের কার্যক্রম স্বাভাবিক থাকবে। সেই সঙ্গে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপারও চলবে। 

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক নিয়মে চলবে।

বিষয়টি নিশ্চিত করে বেনাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুজ্জামান বনি জানান, দীপাবলি উপলক্ষে ভারতের পেট্রাপোলের ব্যবসায়ীরা সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রেখেছেন। এ বিষয়ে তারা চিঠি দিয়ে আমাদের জানিয়েছেন। তবে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। বেনাপোল বন্দর ও কাস্টমসে কাজ চলবে। মঙ্গলবার সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি চালু হবে।

ভারতের পেট্রাপোল বন্দর ক্লিয়ারিং এজেন্টস স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, সোমবার দীপাবলি উপলক্ষে (কালীপূজা) ভারত সরকারের সরকারি ছুটি থাকায় আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। বেনাপোল বন্দরের ব্যবসায়ীদের চিঠির মাধ্যমে আগেই জানিয়ে দেওয়া হয়েছে।

ভারত থেকে আমদানিকৃত পণ্যের ৯০ ভাগই আসে বেনাপোল বন্দর দিয়ে। মাত্র সাত দিনের এলসিতে পণ্য আনা যায় এ বন্দর দিয়ে। বেনাপোল চেকপোস্ট থেকে কলকাতার দূরত্ব মাত্র ৮১ কিলোমিটার। আড়াই ঘণ্টায় চেকপোস্টে চলে আসা যায়। সে কারণে আমদানিকারকরা পণ্য আমদানির জন্য বেনাপোল বন্দর ব্যবহার করেন। প্রতিদিন বেনাপোল বন্দর দিয়ে ৩০০ থেকে সাড়ে ৩৫০টি পণ্যবোঝাই ট্রাক ভারত থেকে আসে। আর ১০০ ট্রাক পণ্য ভারতে রপ্তানি হয়। এ ছাড়া শিল্পপ্রতিষ্ঠানের কাঁচামালের পাশাপাশি বিভিন্ন খাদ্যদ্রব্য আসে এ বন্দর দিয়ে।

প্রায়ই আমদানি-রপ্তানি বন্ধ থাকায় বাজারসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে প্রভাব পড়ে। আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকায় দুই দেশের বন্দরে শত শত পণ্যবাহী ট্রাক আটকা পড়ে থাকে। এসব পণ্যের মধ্যে শিল্পকারখানার কাঁচামাল, গার্মেন্টস সামগ্রী ও পচনশীল পণ্য থাকে। রপ্তানি পণ্যের মধ্যে রয়েছে পাট ও পাটজাত পণ্য এবং মাছ।

এর আগে দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটিতে টানা আট দিন বন্ধ ছিল আমদানি-রপ্তানি কার্যক্রম। পরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসেও বন্ধ থাকে আমদানি-রপ্তানি। আমদানি-রপ্তানির পাশাপাশি চিকিৎসা, ব্যবসা ও বিভিন্ন প্রয়োজনে প্রতিদিন দেড় হাজারের বেশি পাসপোর্টধারী যাত্রী এ পথে যাতায়াত করেন। বাণিজ্যিক কার্যক্রমের মাধ্যমে প্রতিদিন সরকার প্রায় ১০ কোটি টাকা এবং যাত্রী যাতায়াত থেকে প্রায় ২০ লাখ টাকা রাজস্ব পেয়ে থাকে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি সাইফুর রহমান বলেন, ভারতে কালীপূজার ছুটির কারণে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে পণ্য পরিবহণ বন্ধ থাকলেও ভারতের সঙ্গে পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক থাকবে। ভারত থেকে আগত বা বাংলাদেশ থেকে ভারতগামী পাসপোর্টযাত্রীরা স্বাভাবিক নিয়মে যাতায়াত করতে পারবেন।

বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন জানান, ভারতে দীপাবলি উপলক্ষে সোমবার বেনাপোল বন্দর দিয়ে কোনো পণ্য আমদানি-রপ্তানি হবে না। তবে বন্দর ও কাস্টমসের সব কার্যক্রম চালু থাকবে। ভারত থেকে আমদানি করা পণ্য নিয়ে আসা খালি ট্রাক ফেরত যাওয়ার জন্য চেকপোস্ট কার্গো শাখা খোলা থাকবে। সেই সঙ্গে দুই দেশের মধ্যে পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ভারতে পালানোর সময় আ.লীগ নেতা গ্রেফতার

ভারতে পালানোর সময় আ.লীগ নেতা গ্রেফতার

সার্ভার জটিলতা কাটল, ৮ দিন পর বেনাপোলে পুরোদমে বাণিজ্য শুরু

সার্ভার জটিলতা কাটল, ৮ দিন পর বেনাপোলে পুরোদমে বাণিজ্য শুরু

আট দিনের বন্ধের কবলে বেনাপোলের আমদানি-রপ্তানি

আট দিনের বন্ধের কবলে বেনাপোলের আমদানি-রপ্তানি

বন্দর পরিচালনায় কোনো রাজনৈতিক হস্তক্ষেপ বরদাশত করা হবে না: রাজিব আহসান

বন্দর পরিচালনায় কোনো রাজনৈতিক হস্তক্ষেপ বরদাশত করা হবে না: রাজিব আহসান

ভারত-বাংলাদেশ ইলিশ বাণিজ্যে ছেদ, বিপাকে আমদানিকারকরা

ভারত-বাংলাদেশ ইলিশ বাণিজ্যে ছেদ, বিপাকে আমদানিকারকরা

বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে প্রতিবন্ধকতা দূর করার আশ্বাস প্রতিমন্ত্রীর

বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে প্রতিবন্ধকতা দূর করার আশ্বাস প্রতিমন্ত্রীর

আরও পড়ুন

টং দোকানি থেকে শতকোটি টাকার মালিক, কে এই রুবেল?

টং দোকানি থেকে শতকোটি টাকার মালিক, কে এই রুবেল?

বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ আজ

বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ আজ

পুলিশ লাইন্সের সামনেই বাসে আগুন

পুলিশ লাইন্সের সামনেই বাসে আগুন

কুমিল্লায় আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

কুমিল্লায় আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম