কুমিল্লায় আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ১০:১১ এএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
কুমিল্লার চান্দিনা উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার ও শনিবার (৬ ও ৭ নভেম্বর) রাতে পৃথক অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- গল্লাই ইউনিয়ন আওয়ামী লীগ সহ-সভাপতি মো. গিয়াস উদ্দিন রেদোয়ান (৪২), মাইজখার ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক কাজী আলী হোসেন (৪৭), কেরনখাল ইউনিয়ন আওয়ামী লীগ প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মফিজুর রহমান (৪৭), চান্দিনা পৌরসভার ৪নং ওয়ার্ড জাতীয় শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. শাহীন আলম (৪২), এতবারপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সদস্য ওমর ফারুক (৫৫)।
চান্দিনা থানার ওসি মো. নুরুজ্জামান জানান, গ্রেফতারদের সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলা এবং বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। সবাইকে আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
