Logo
Logo
×

Advertisement

সারাদেশ

খন্দকার মোশাররফের পুত্রবধূ নাঈমার ফেসবুক পোস্ট, ‘নিরাপদে আছি’

Icon

কুমিল্লা (উত্তর) প্রতিনিধি

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ১০:৫০ পিএম

খন্দকার মোশাররফের পুত্রবধূ নাঈমার ফেসবুক পোস্ট, ‘নিরাপদে আছি’

ড. খন্দকার মোশাররফ হোসেনের পুত্রবধূ নাঈমা খন্দকার। ফাইল ছবি

Advertisement

গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কুমিল্লা-১ আসনের এমপি ড. খন্দকার মোশাররফ হোসেনের পুত্রবধূ নাঈমা খন্দকার নিরাপদে আছেন বলে তার ফেসবুক আইডি থেকে এক পোস্টে জানিয়েছেন। 

পোস্টে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি এবং নিরাপদে আছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন, নিরাপদে রাখেন এবং সব বিপদ-আপদ থেকে হেফাজত করেন। আমিন।’ 

কিছুক্ষণ পর পোস্টটিতে সংযুক্ত করেন, ‘দয়া করে, কেউ আর বিভ্রান্তিমূলক বা অসত্য কোনো পোস্ট শেয়ার করবেন না। যাচাই-বাছাই না করে কোনো তথ্য প্রচার করবেন না। এতে অযথা ভুল বোঝাবুঝি ও বিভ্রান্তি সৃষ্টি হয়। সবাইকে অনুরোধ করছি, দায়িত্বশীল আচরণ করুন এবং সত্যতা নিশ্চিত হয়েই কোনো কিছু প্রচার করুন।’ 

প্রসঙ্গত, শুক্রবার রাতে ড. মোশাররফের পুত্রবধূ নাঈমা খন্দকার তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন ‘আমার নিরাপত্তা কোথায়? একজন নারী হিসেবে আজ কার কাছে বিচার চাইব?’

শনিবার (৭ নভেম্বর) পোস্টটি গণমাধ্যমকর্মীদের নজরে আসলে বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে সংবাদ প্রচার হয়। তার পরের দিন রোববার সন্ধ্যায় নাঈমা খন্দকার তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে আরও একটি পোস্ট করেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এমপি হীরার গাড়িবহরে হামলা-ভাঙচুর

এমপি হীরার গাড়িবহরে হামলা-ভাঙচুর

দেশপ্রেম ও নেতৃত্বগুণে জিয়াউর রহমান ক্ষমতায় অধিষ্ঠিত হন: খন্দকার মারুফ

দেশপ্রেম ও নেতৃত্বগুণে জিয়াউর রহমান ক্ষমতায় অধিষ্ঠিত হন: খন্দকার মারুফ

কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

বিডিআর বিদ্রোহে চাকরি হারিয়ে প্রবাসে, লাশ হয়ে ফিরলেন কুমিল্লার খোরশেদ

বিডিআর বিদ্রোহে চাকরি হারিয়ে প্রবাসে, লাশ হয়ে ফিরলেন কুমিল্লার খোরশেদ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১৪ পয়েন্টে নাশকতার ছক আ.লীগের

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১৪ পয়েন্টে নাশকতার ছক আ.লীগের

প্রাণনাশের শঙ্কায় ড. মোশাররফের পুত্রবধূ নাইমা

ফেসবুক পোস্টে অভিযোগ প্রাণনাশের শঙ্কায় ড. মোশাররফের পুত্রবধূ নাইমা

আরও পড়ুন

৩ হাজার কেজি অবৈধ ভারতীয় জিরাসহ গ্রেফতার ৩

৩ হাজার কেজি অবৈধ ভারতীয় জিরাসহ গ্রেফতার ৩

রান্নার জন্য পাতা আনতে গিয়ে ককটেল বিস্ফোরণে গৃহবধূ আহত

রান্নার জন্য পাতা আনতে গিয়ে ককটেল বিস্ফোরণে গৃহবধূ আহত

ভারত থেকে আনা ১৮টি রেলকোচের ট্রায়াল রান শুরু

ভারত থেকে আনা ১৮টি রেলকোচের ট্রায়াল রান শুরু

দ্বিতীয় স্বামীর গলায় জুতার মালা পরিয়ে ভিডিও ভাইরাল, বিচার দাবি স্ত্রীর

দ্বিতীয় স্বামীর গলায় জুতার মালা পরিয়ে ভিডিও ভাইরাল, বিচার দাবি স্ত্রীর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম