Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৫ ডিগ্রি

Icon

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৫১ এএম

পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৫ ডিগ্রি

ফাইল ছবি

Advertisement

পঞ্চগড়ে ধীরে ধীরে বাড়ছে শীতের অনুভূতি। ভোরের হিমেল বাতাস ও রাতের ঠান্ডায় মিলছে শীতের আগমনী বার্তা। তবে দিনের চিত্র ভিন্ন। সূর্য ওঠার পর তীব্র রোদে বাড়ছে গরমের অনুভূতি। সকাল ও রাতের ঠান্ডা এবং দিনের গরমে আবহাওয়ার এমন পরিবর্তনে ভিন্ন অভিজ্ঞতার মুখে পড়ছেন জেলার বাসিন্দারা।

সোমবার (৯ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ১০০ শতাংশ। এর রোববার জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস।

জেলার বিভিন্ন এলাকায় ভোর ও সন্ধ্যার পর ঠান্ডার অনুভূতি বাড়ছে। বিশেষ করে গ্রামাঞ্চলে ঘাস ও গাছের পাতায় জমছে শিশির। কোথাও কোথাও দেখা মিলছে কুয়াশারও। সন্ধ্যার পর অনেকে গরম কাপড় ব্যবহার করছেন। শীতের প্রস্তুতি হিসেবে বের করা হচ্ছে পুরোনো লেপ-কম্বল।

আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সর্দি, কাশি, জ্বরসহ শ্বাসতন্ত্রের বিভিন্ন সমস্যা নিয়ে হাসপাতালে আসছেন রোগীরা। বিশেষ করে শিশু ও বয়স্কদের মধ্যে এসব উপসর্গ বেশি দেখা যাচ্ছে বলে জানিয়েছেন রোগীর স্বজনেরা। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে এসব উপসর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছেন রোগীরা।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক রোগীর স্বজন আসিফ আলী বলেন, কয়েক দিন ধরে সকাল ও রাতে ঠান্ডা বেশি অনুভূত হচ্ছে। পরিবারের শিশুটির সর্দি-কাশি শুরু হয়েছে। প্রথমে বাড়িতে চিকিৎসা দেওয়ার চেষ্টা করলেও পরে হাসপাতালে নিয়ে এসেছেন।

হাবিব হাসান নামের আরেক ব্যক্তি বলেন, দিনের বেলায় রোদে গরম লাগে, কিন্তু সকাল ও রাতে ঠান্ডা থাকে। আবহাওয়ার এই পরিবর্তনের সঙ্গে শরীর মানিয়ে নিতে পারছে না। কয়েক দিন ধরে জ্বর ও কাশিতে ভুগছেন তিনি। তাই চিকিৎসকের পরামর্শ নিতে হাসপাতালে এসেছেন।

চিকিৎসকেরা বলছেন, ঋতু পরিবর্তনের এ সময়ে শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। ঠান্ডা থেকে সুরক্ষায় প্রয়োজন অনুযায়ী গরম কাপড় ব্যবহার, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা এবং ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরি। জ্বর, কাশি কিংবা শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, তাপমাত্রা ধীরে ধীরে কমছে। এ সময় রাত ও ভোরে শীতের অনুভূতি বেশি থাকে। আগামী দিনগুলোতে তাপমাত্রা আরও কমতে পারে এবং শীতের অনুভূতিও বাড়তে পারে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি

তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি

দুই বিভাগে বৃষ্টির আভাস, বাড়তে পারে তাপমাত্রা

দুই বিভাগে বৃষ্টির আভাস, বাড়তে পারে তাপমাত্রা

বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

ঢাকার আবহাওয়া কেমন থাকবে জানাল অধিদপ্তর

ঢাকার আবহাওয়া কেমন থাকবে জানাল অধিদপ্তর

৫ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস

৫ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস

আরও পড়ুন

কুমিল্লায় আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

কুমিল্লায় আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৫ ডিগ্রি

পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৫ ডিগ্রি

নাঈম হত্যা: একই পরিবারের তিনজন গ্রেফতার

নাঈম হত্যা: একই পরিবারের তিনজন গ্রেফতার

খুলেছে বন্ধ জুট মিলগুলো খুলনায় কর্মসংস্থানে নতুন দিগন্ত

খুলনায় কর্মসংস্থানে নতুন দিগন্ত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম