Logo
Logo
×

Advertisement

সারাদেশ

আট দিনের বন্ধের কবলে বেনাপোলের আমদানি-রপ্তানি

Advertisement

Icon

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৫১ পিএম

আট দিনের বন্ধের কবলে বেনাপোলের আমদানি-রপ্তানি

Advertisement

দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা আট দিন বন্ধ থাকবে ভারত-বাংলাদেশের মধ্যকার আমদানি-রপ্তানি কার্যক্রম।

আগামী ১৭ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত দুই দেশের মধ্যে পণ্য পরিবহণ বন্ধ থাকবে। তবে ১৮ ও ১৯ অক্টোবর বেনাপোল বন্দরে অভ্যন্তরীণ পণ্য খালাস ও শুল্কায়ন কার্যক্রম চালু থাকবে।

বন্দর সূত্রে জানা গেছে, ভৌগোলিক অবস্থান ও কলকাতার সঙ্গে স্বল্প দূরত্বের কারণে আমদানিকারকদের কাছে বেনাপোল স্থলবন্দর অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেনাপোল থেকে কলকাতার দূরত্ব মাত্র ৮৪ কিলোমিটার। এ বন্দর দিয়ে প্রতিদিন ভারত থেকে কয়েকশ ট্রাক পণ্য নিয়ে বাংলাদেশে প্রবেশ করে। বিপরীতে বাংলাদেশ থেকেও বহু পণ্যবাহী ট্রাক ভারতে যায়।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুজ্জামান বনি জানান, দুর্গাপূজা উপলক্ষে ভারতের পেট্রাপোল বন্দরে ১৭ থেকে ২১ অক্টোবর পর্যন্ত আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। অন্যদিকে সাপ্তাহিক ছুটিসহ বাংলাদেশে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত বাণিজ্য বন্ধ থাকবে। সব মিলিয়ে ১৭ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা আট দিন দুই দেশের মধ্যে সীমান্ত বাণিজ্য বন্ধ থাকছে।

ভারতের পেট্রাপোল বন্দর ক্লিয়ারিং এজেন্টস স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী বলেন, দুর্গাপূজার সরকারি ছুটির কারণে ১৭ থেকে ২১ অক্টোবর পর্যন্ত পেট্রাপোল বন্দরের কার্যক্রম বন্ধ থাকবে। বাংলাদেশেও ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত ছুটি থাকায় দুই দেশের বাণিজ্যিক কার্যক্রমে বিরতি পড়বে। আগামী ২৫ অক্টোবর সকাল থেকে আবারও আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হবে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুর রহমান জানান, পণ্য পরিবহণ বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী চলাচলে কোনো বাধা থাকবে না। যাত্রীরা স্বাভাবিক নিয়মেই যাতায়াত করতে পারবেন। পূজার ছুটিতে যাত্রীর চাপ বাড়তে পারে বিবেচনায় নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। যাত্রীসেবা দ্রুত করতে ইমিগ্রেশন ডেস্কে কর্মকর্তার সংখ্যাও বাড়ানো হয়েছে।

বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন বলেন, দুর্গাপূজার ছুটির বিষয়ে ভারতের কাস্টমস কর্তৃপক্ষ ও দুই দেশের সিঅ্যান্ডএফ এজেন্টরা বন্দর কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন। সীমান্ত বাণিজ্য বন্ধ থাকলেও ১৮ ও ১৯ অক্টোবর বেনাপোল বন্দরে পণ্য ওঠানো-নামানো, খালাস ও শুল্কায়ন কার্যক্রম স্বাভাবিক রাখা হবে। এ সময়ে পণ্য খালাস শেষে ভারতীয় ট্রাকচালকরা খালি ট্রাক নিয়ে ভারতে ফিরে যেতে পারবেন।

তিনি আরও জানান, ছুটির মধ্যেও বেনাপোল-পেট্রাপোল চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত পুরোপুরি স্বাভাবিক থাকবে। আগামী ২৫ অক্টোবর সকাল থেকে পুরোদমে আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় চালু হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, প্রাণ গেল দুজনের

প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, প্রাণ গেল দুজনের

৭০ শতাংশ সড়কই বেহাল ভোগান্তি চরমে

যশোর পৌরসভা ৭০ শতাংশ সড়কই বেহাল ভোগান্তি চরমে

অভিনেতা সমু চৌধুরীর মাথা ফাটাল দুর্বৃত্তরা

অভিনেতা সমু চৌধুরীর মাথা ফাটাল দুর্বৃত্তরা

মনোবাসনা পূরণে ধর্ম-বর্ণ নির্বিশেষে আসেন নারী-পুরুষ

মনোবাসনা পূরণে ধর্ম-বর্ণ নির্বিশেষে আসেন নারী-পুরুষ

পতিত সরকার ফেরার ভয় দেখিয়ে লাভ নেই

সরকারের উদ্দেশ্যে পরওয়ার পতিত সরকার ফেরার ভয় দেখিয়ে লাভ নেই

তাজমীন হত্যাকাণ্ড: সিসিটিভি ফুটেজে যা দেখা গেল

তাজমীন হত্যাকাণ্ড: সিসিটিভি ফুটেজে যা দেখা গেল

আরও পড়ুন

খালে মরা মুরগি ফেলতে গিয়ে আটক, পুলিশে দিলেন এমপি

খালে মরা মুরগি ফেলতে গিয়ে আটক, পুলিশে দিলেন এমপি

তানোরে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল, এলাকায় উত্তেজনা

তানোরে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল, এলাকায় উত্তেজনা

পাঁচ গুলি লুৎফুজ্জামানের শরীর ভেদ করে বের হয়ে যায়, আটকে ছিল এক

পাঁচ গুলি লুৎফুজ্জামানের শরীর ভেদ করে বের হয়ে যায়, আটকে ছিল এক

মাকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ

মাকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম