Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ভবদহের জলাবদ্ধতা নিরসনে নতুন খাল-নদী খননের পরিকল্পনা

Icon

অভয়নগর (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১০:৫৪ পিএম

ভবদহের জলাবদ্ধতা নিরসনে নতুন খাল-নদী খননের পরিকল্পনা

এ সময় বক্তারা আরও জানান, চলমান ৮১ কিলোমিটার ও অতিরিক্ত ৪৫ কিলোমিটার খননকাজ গত অর্থবছরে দৃশ্যমান হয়েছে।

Advertisement

যশোরের ভবদহ অঞ্চলের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে এলাকা পরিদর্শন করেছেন সরকারের তিন মন্ত্রী ও এক প্রতিমন্ত্রী। এ সময় নতুন করে খাল ও নদী খননের পরিকল্পনার কথা জানিয়ে আগামী অর্থবছরের মধ্যে জলাবদ্ধতা সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন তারা।

শনিবার (২৮ নভেম্বর) বিকালে ভবদহ অঞ্চলের সুইচগেট পরিদর্শন শেষে ভবদহ মহাবিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য দেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

এ সময় পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি জানান, ভবদহ অঞ্চলের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে চলমান ৮১ কিলোমিটার নদী খনন প্রকল্পের পাশাপাশি নতুন করে খাল ও নদী খননের পরিকল্পনা নিয়েছে সরকার। আমডাঙ্গা খাল খনন এবং শিবসা নদীর পানিপ্রবাহ সচল রেখে আরও প্রায় ৯০ কিলোমিটার নদী খননের পরিকল্পনা রয়েছে। চলতি ও আগামী অর্থবছরের মধ্যে এসব কাজ সম্পন্ন হলে ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানান, ভবদহ অঞ্চলের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিয়ে স্থানীয়দের বক্তব্য ও সমস্যাগুলো শোনা হয়েছে। অচিরেই তাদের সব দুঃখের লাঘব করা হবে।

এ সময় বক্তারা আরও জানান, চলমান ৮১ কিলোমিটার ও অতিরিক্ত ৪৫ কিলোমিটার খননকাজ গত অর্থবছরে দৃশ্যমান হয়েছে। এতে এলাকার মানুষ কিছুটা সুবিধা পেয়েছেন। প্রধানমন্ত্রীও বিষয়টি সম্পর্কে অবহিত রয়েছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। পরিকল্পিত সব কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হলে ভবদহ ও আশপাশের এলাকার মানুষ দীর্ঘদিনের জলাবদ্ধতা থেকে মুক্তি পাবেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ভবদহের জলাবদ্ধতা নিরসনে দ্রুত উদ্যোগ নেওয়া হবে: কৃষিমন্ত্রী

ভবদহের জলাবদ্ধতা নিরসনে দ্রুত উদ্যোগ নেওয়া হবে: কৃষিমন্ত্রী

বেনাপোলে সীমান্ত রক্ষায় মশাল মিছিল

বেনাপোলে সীমান্ত রক্ষায় মশাল মিছিল

প্রেমের টানে সন্তান-সংসার ফেলে পরকীয়া প্রেমিকের বাড়িতে গৃহবধূ

প্রেমের টানে সন্তান-সংসার ফেলে পরকীয়া প্রেমিকের বাড়িতে গৃহবধূ

তিন যুবকের কাছে মিলল সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার

তিন যুবকের কাছে মিলল সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার

বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে: আইনমন্ত্রী

বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে: আইনমন্ত্রী

যশোরে মাটি খুঁড়তেই বোমা বিস্ফোরণ

যশোরে মাটি খুঁড়তেই বোমা বিস্ফোরণ

আরও পড়ুন

বাগেরহাটে বিএনপি-আ.লীগের দফায় দফায় সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

বাগেরহাটে বিএনপি-আ.লীগের দফায় দফায় সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ভবদহের জলাবদ্ধতা নিরসনে নতুন খাল-নদী খননের পরিকল্পনা

ভবদহের জলাবদ্ধতা নিরসনে নতুন খাল-নদী খননের পরিকল্পনা

যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে সাত বস্তা বিদেশি মদ উদ্ধার

যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে সাত বস্তা বিদেশি মদ উদ্ধার

ঐক্যের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে হবে: আখতার হোসেন

ঐক্যের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে হবে: আখতার হোসেন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম