Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ঐক্যের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে হবে: আখতার হোসেন

Icon

খুলনা ব্যুরো

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১০:৩৫ পিএম

ঐক্যের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে হবে: আখতার হোসেন

আখতার হোসেন। ফাইল ছবি

Advertisement

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, ঐক্যের কথা বলতে হলে আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে হবে। জুলাই সনদ ও জনগণের রায় বাস্তবায়ন করতে হবে। আওয়ামী লীগের বিচার ছাড়া দেশে সন্ত্রাস বন্ধের কোনো উপায় নেই। জনগণের নিরাপত্তা দিতে না পারলে সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের ক্ষমতায় থাকার অধিকার নেই।

শনিবার (২৮ নভেম্বর) বিকালে খুলনার ডাকবাংলা চত্বরে এনসিপির বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদ ও চলমান বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ শেষে ডাকবাংলা চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শিববাড়ি মোড়ে গিয়ে শেষ হয়।

আখতার হোসেন বলেন, বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো আশ্রয় হবে না। জুলাই গণঅভ্যুত্থানের গণরায় সরকারকে বাস্তবায়ন করতে হবে। আওয়ামী লীগ ১৭ বছর ধরে রাজধানী থেকে শুরু করে ওয়ার্ড পর্যায় পর্যন্ত মানুষের ওপর নির্যাতন, নিপীড়ন, খুন, গুম ও দখলদারি চালিয়েছে। বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও তাদের নির্যাতনের শিকার হয়েছে। এসব অপরাধের বিচার ও জবাবদিহি নিশ্চিত করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গণশুনানি শুধু জেলা পর্যায়ে সীমাবদ্ধ না রেখে উপজেলা ও ইউনিয়ন পর্যায়েও আয়োজন করতে হবে।

তিনি বলেন, নির্যাতিত মানুষের বক্তব্য শোনার সুযোগ নিশ্চিত করতে হবে। জুলাই অভ্যুত্থানে ১ হাজার ৪০০ মানুষকে হত্যা ও হাজার হাজার মানুষকে পঙ্গু করার জন্য দায়ীদের বিচারের আওতায় আনতে হবে।

খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এনসিপির সদস্য সচিব বলেন, দিনের বেলায়ও মানুষ চলাচল করতে ভয় পাচ্ছে। ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করা হচ্ছে। টাকা না দিলে বাড়িতে গিয়ে হুমকি দেওয়া, তুলে নেওয়া, গুম ও খুনের ঘটনা ঘটছে। খুলনার মানুষ এসবের প্রতিকার চায়।

ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে আখতার হোসেন বলেন, বাংলাদেশ ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়। তবে সেই সম্পর্ক হতে হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে, প্রভু-ভৃত্যের সম্পর্ক নয়। ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশে নাশকতার সুযোগ দেওয়া হলে তা মেনে নেওয়া হবে না।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদ, দখলদারত্ব ও দলীয়করণমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চায় এনসিপি। যেখানে ন্যায়বিচার ও ইনসাফ প্রতিষ্ঠিত হবে এবং সব ধর্ম-বর্ণের মানুষ সমান অধিকার নিয়ে বসবাস করতে পারবেন।

এনসিপির খুলনা মহানগর আহ্বায়ক আহম্মদ হামীম রাহাতের সভাপতিত্বে এবং ডা. আব্দুল্লাহ চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন এনসিপির যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক, যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসুম ও আরিফ আবিদ, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহরীন ইরা এবং কেন্দ্রীয় যুব ও কর্মসংস্থানবিষয়ক সম্পাদক ওহিদুজ্জামান।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

১০ জেলায় বিশেষ অভিযান, গ্রেফতার ৩২ হাজার

১০ জেলায় বিশেষ অভিযান, গ্রেফতার ৩২ হাজার

খুলনায় চাঁদার দাবিতে দুই কারখানা ও ফার্মেসিতে ফের গুলি

খুলনায় চাঁদার দাবিতে দুই কারখানা ও ফার্মেসিতে ফের গুলি

বিপুল অস্ত্র-গুলিসহ জলদস্যুর দুই সহযোগী গ্রেফতার

বিপুল অস্ত্র-গুলিসহ জলদস্যুর দুই সহযোগী গ্রেফতার

গাছের চারা খাওয়ায় গরু মালিকের বিরুদ্ধে সিটি করপোরেশনের জিডি

গাছের চারা খাওয়ায় গরু মালিকের বিরুদ্ধে সিটি করপোরেশনের জিডি

ছাত্রলীগ নেতার মামলায় মাহমুদুর রহমানের বাসায় পুলিশ, নিন্দা এনসিপির

ছাত্রলীগ নেতার মামলায় মাহমুদুর রহমানের বাসায় পুলিশ, নিন্দা এনসিপির

নেত্রকোনায় এনসিপি নেতার বাসায় অগ্নিসংযোগের ঘটনায় আসিফ মাহমুদের নিন্দা

নেত্রকোনায় এনসিপি নেতার বাসায় অগ্নিসংযোগের ঘটনায় আসিফ মাহমুদের নিন্দা

আরও পড়ুন

যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে সাত বস্তা বিদেশি মদ উদ্ধার

যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে সাত বস্তা বিদেশি মদ উদ্ধার

ঐক্যের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে হবে: আখতার হোসেন

ঐক্যের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে হবে: আখতার হোসেন

শ্রমিকদের বেতন বাড়ার পর বাড়িভাড়া না বাড়ানোর আহ্বান

শ্রমিকদের বেতন বাড়ার পর বাড়িভাড়া না বাড়ানোর আহ্বান

উলিপুরে বিএনপির ওয়ার্ড কমিটিসহ সব অঙ্গসংগঠনের কমিটি বিলুপ্ত

উলিপুরে বিএনপির ওয়ার্ড কমিটিসহ সব অঙ্গসংগঠনের কমিটি বিলুপ্ত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম