Logo
Logo
×

Advertisement

রাজনীতি

নেত্রকোনায় এনসিপি নেতার বাসায় অগ্নিসংযোগের ঘটনায় আসিফ মাহমুদের নিন্দা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৬:০০ পিএম

নেত্রকোনায় এনসিপি নেতার বাসায় অগ্নিসংযোগের ঘটনায় আসিফ মাহমুদের নিন্দা

এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

Advertisement

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সহ-সম্পাদক ও নেত্রকোনা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মো. ফাহিম রহমান খান পাঠানের বাসায় অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজের এক পোস্টে আসিফ মাহমুদ লেখেন, ভোর সাড়ে ৪টার দিকে নেত্রকোনা পৌরসভার ৯ নাম্বার ওয়ার্ডের হোসেনপুর এলাকায় তার (মো. ফাহিম রহমান খান পাঠান) বাসায় আগুন দেয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা।    

আসিফ মাহমুদ বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে একের পর এক হামলা, অগ্নিসংযোগ ও নাশকতা চালিয়ে দেশে ভীতি ছড়ানোর অপচেষ্টা করছে। জুলাই গণঅভ্যুত্থানে জনগণ দ্বারা বিতাড়িত হওয়ার পরও তাদের এই অপতৎপরতা থামেনি।  

তিনি বলেন, হামলার সঙ্গে জড়িত প্রত্যেককে অবিলম্বে গ্রেফতারের দাবি জানাচ্ছি। অজ্ঞাতনামা আসামি দেখিয়ে মামলা করে বা তদন্তের নামে সময়ক্ষেপণ করে দায় এড়ানো যাবে না। প্রত্যক্ষদর্শীর বক্তব্য ও অন্যান্য তথ্য-প্রমাণ ধরে দ্রুত হামলাকারীদের শনাক্ত করতে হবে। পরিকল্পনাকারী, অর্থদাতা ও নেপথ্যের মদদদাতাদেরও আইনের আওতায় এনে দ্রুত বিচারে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। 

পোস্টের শেষে আসিফ বলেন, একই সঙ্গে ফাহিম রহমান খান পাঠান ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, আর এ ধরনের হামলা ঠেকাতে সরকারকে দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে।  

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আ.লীগ এলে সবচেয়ে বড় বিপদে পড়বে জামায়াত-এনসিপি: নুরুল হক নুর

আ.লীগ এলে সবচেয়ে বড় বিপদে পড়বে জামায়াত-এনসিপি: নুরুল হক নুর

এনসিপি নেত্রীকে শোকজ

এনসিপি নেত্রীকে শোকজ

মেট্রোরেলের পিলারে গ্রাফিতির মান নিয়ে ক্ষোভ, ‘বেঁচে যাওয়া টাকা দিয়ে করা হয়েছে’ বললেন সারজিস

মেট্রোরেলের পিলারে গ্রাফিতির মান নিয়ে ক্ষোভ, ‘বেঁচে যাওয়া টাকা দিয়ে করা হয়েছে’ বললেন সারজিস

আ. লীগের নেতাকর্মীরা আত্মবিশ্বাসের সঙ্গে মিথ্যা বলেন: তাসনুভা জাবিন

আ. লীগের নেতাকর্মীরা আত্মবিশ্বাসের সঙ্গে মিথ্যা বলেন: তাসনুভা জাবিন

আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণার আহ্বান নাহিদের

গ্রামীণ ব্যাংকে হামলা আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণার আহ্বান নাহিদের

‘আসো খাঁচা আর দড়ি রেডি আছে’

ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ ‘আসো খাঁচা আর দড়ি রেডি আছে’

আরও পড়ুন

মজলুমের পক্ষে আমাদের অবস্থান স্পষ্ট, বিভ্রান্তির সুযোগ নেই: জামায়াত আমির

মজলুমের পক্ষে আমাদের অবস্থান স্পষ্ট, বিভ্রান্তির সুযোগ নেই: জামায়াত আমির

নেত্রকোনায় এনসিপি নেতার বাসায় অগ্নিসংযোগের ঘটনায় আসিফ মাহমুদের নিন্দা

নেত্রকোনায় এনসিপি নেতার বাসায় অগ্নিসংযোগের ঘটনায় আসিফ মাহমুদের নিন্দা

ফাহিম ফারুকীর বিরুদ্ধে মানহানির মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ

ফাহিম ফারুকীর বিরুদ্ধে মানহানির মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ

এনসিপি নেত্রীকে শোকজ

এনসিপি নেত্রীকে শোকজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম