Logo
Logo
×

Advertisement

রাজনীতি

ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ

‘আসো খাঁচা আর দড়ি রেডি আছে’

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০১:২৩ পিএম

‘আসো খাঁচা আর দড়ি রেডি আছে’

শেখ হাসিনা। সংগৃহীত ছবি

Advertisement

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান। তার এই আগ্রহের প্রেক্ষিতে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‌‘আসো খাঁচা আর দড়ি রেডি আছে’।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ কথা বলেন। 

আসিফ লিখেছেন, ‘ভারতকে যা দিয়েছি আজীবন মনে রাখবে। বের করে দিচ্ছে ভালো কথা, ভারত আমাকে একটা বিমান ও দিচ্ছে না। এটাও বাংলাদেশ থেকে চাইতে হচ্ছে।’

পোস্টে ঢাকার উদ্ধৃতি দিয়ে আসিফ লিখেছেন, ‘আসো খাঁচা আর দড়ি রেডি আছে।’

এর আগে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান। ভারত থেকে ফেরার জন্য পাসপোর্টের পাশাপাশি তিনি বাংলাদেশ সরকারকে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান চেয়েছেন।

শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশি উড়োজাহাজে করেই শেখ হাসিনাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। এখন দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্যও সরকারের কাছে বিমান পরিবহণের ব্যবস্থা চান তিনি।

প্রতিবেদনে বলা হয়েছে, এবারই প্রথম দেশে ফেরার জন্য নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করলেন শেখ হাসিনা। তার এই ঘোষণাকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক ও আইনি পরিস্থিতিতে নতুন করে উত্তেজনা তৈরি হতে পারে বলে ধারণা। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হাসিনা বিমানে আসবেন নাকি হেঁটে আসবেন, সে আলোচনা তার সঙ্গে নয়

উপদেষ্টা জাহেদ হাসিনা বিমানে আসবেন নাকি হেঁটে আসবেন, সে আলোচনা তার সঙ্গে নয়

এনসিপি থেকে পদত্যাগ করলেন সুলতান মোহাম্মদ জাকারিয়া

এনসিপি থেকে পদত্যাগ করলেন সুলতান মোহাম্মদ জাকারিয়া

হাসিনার দেশে ফেরার ঘোষণায় আ. লীগের রাজনীতিই কঠিন হলো: শফিকুল

হাসিনার দেশে ফেরার ঘোষণায় আ. লীগের রাজনীতিই কঠিন হলো: শফিকুল

বিমানে হাসিনার দেশে ফিরতে চাওয়া উন্মাদনা ছাড়া আর কিছুই না

চিফ প্রসিকিউটর বিমানে হাসিনার দেশে ফিরতে চাওয়া উন্মাদনা ছাড়া আর কিছুই না

কেন রাষ্ট্রীয় বিমানে ফিরতে চান হাসিনা?

কেন রাষ্ট্রীয় বিমানে ফিরতে চান হাসিনা?

আ. লীগের ‘নৈরাজ্য’ ঠেকাতে দুপুরে মোটরসাইকেল র‍্যালি করবে এনসিপি

আ. লীগের ‘নৈরাজ্য’ ঠেকাতে দুপুরে মোটরসাইকেল র‍্যালি করবে এনসিপি

আরও পড়ুন

ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ ‘আসো খাঁচা আর দড়ি রেডি আছে’

‘আসো খাঁচা আর দড়ি রেডি আছে’

এনসিপি থেকে পদত্যাগ করলেন সুলতান মোহাম্মদ জাকারিয়া

এনসিপি থেকে পদত্যাগ করলেন সুলতান মোহাম্মদ জাকারিয়া

হাসিনার দেশে ফেরার ঘোষণায় আ. লীগের রাজনীতিই কঠিন হলো: শফিকুল

হাসিনার দেশে ফেরার ঘোষণায় আ. লীগের রাজনীতিই কঠিন হলো: শফিকুল

হাসিনার দেশে ফেরার ঘোষণার দিনে থাইল্যান্ডে পালাচ্ছিলেন যুবলীগ নেতা!

হাসিনার দেশে ফেরার ঘোষণার দিনে থাইল্যান্ডে পালাচ্ছিলেন যুবলীগ নেতা!

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম