Logo
Logo
×

Advertisement

রাজনীতি

ফাহিম ফারুকীর বিরুদ্ধে মানহানির মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পিএম

ফাহিম ফারুকীর বিরুদ্ধে মানহানির মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ

Advertisement

ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং দলটির আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম ও নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম সম্পর্কে মিথ্যা ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে মঞ্চ-২৪ এর আহ্বায়ক ইকরামুল হাসান ফাহিম ওরফে ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা হয়েছে। 

মামলাটি তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে দলটির সহকারী মহাসচিব ও মিডিয়া বিভাগের প্রধান শেখ ফজলুল করীম মারুফ বাদী হয়ে মামলাটি করেন। শুনানি শেষে আদালত মামলাটি তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং এর শীর্ষ নেতাদের সম্পর্কে ফাহিম ফারুকী মিথ্যা, বানোয়াট ও মানহানিকর বক্তব্য দিয়েছেন। এর প্রতিবাদে তার বিরুদ্ধে এ মামলা করা হয়েছে।

এর আগে গত ২২ নভেম্বর ফাহিম ফারুকীকে আইনি নোটিশ পাঠায় ইসলামী আন্দোলন বাংলাদেশ। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শেখ আতিয়ার রহমানের মাধ্যমে দলটির সহকারী মহাসচিব ও মিডিয়া বিভাগের প্রধান শেখ ফজলুল করীম মারুফের পক্ষে এ নোটিশ পাঠানো হয়। 

নোটিশে ২০ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন ও দলটির শীর্ষ নেতাদের বিরুদ্ধে ফাহিম ফারুকীর দেওয়া বিভিন্ন বক্তব্য প্রত্যাহার, নিঃশর্ত প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা এবং অভিযোগের পক্ষে তথ্য-প্রমাণ উপস্থাপনের জন্য ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছিল। অন্যথায় তার বিরুদ্ধে দেওয়ানি ও ফৌজদারি ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়।

মামলার শুনানিতে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় আইন ও মানবাধিকার সম্পাদক অ্যাডভোকেট শওকত আলী হাওলাদার, ইসলামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি মুহা. মশিউর রহমান ও সরদার মুহা. মানিক মিয়া, সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুহা. হানিফ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বায়েজীদ হোসাইন, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জি এম নজরুল ইসলাম।

উপস্থিত ছিলেন ইসলামী আইনজীবী পরিষদের দায়িত্বশীল অ্যাডভোকেট নিয়ামুল নাসির তালুকদার, অ্যাডভোকেট ওসমান গণি, অ্যাডভোকেট শাহাবুদ্দিন, অ্যাডভোকেট বরকতুল্লাহ লতিফ, অ্যাডভোকেট এম হাসিবুল ইসলাম, অ্যাডভোকেট মনির হোসাইনসহ অন্যান্য আইনজীবী ও নেতারা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

যে মামলায় পরোয়ানা নিয়ে মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

যে মামলায় পরোয়ানা নিয়ে মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

গ্রেফতারি পরোয়ানা নিয়ে আমার দেশ পত্রিকার সম্পাদকের বাসায় পুলিশ

গ্রেফতারি পরোয়ানা নিয়ে আমার দেশ পত্রিকার সম্পাদকের বাসায় পুলিশ

মিছিলে হামলা চালিয়ে বিএনপির দুই নেতাকে হত্যা, ৬ দিন পর মামলা

মিছিলে হামলা চালিয়ে বিএনপির দুই নেতাকে হত্যা, ৬ দিন পর মামলা

চকরিয়া থানার ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, যে অভিযোগ

চকরিয়া থানার ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, যে অভিযোগ

মানহানির মামলা করলেন তানজিন তিশা

মানহানির মামলা করলেন তানজিন তিশা

টিটন হত্যা মামলায় সুইডেন আসলামের ৫ দিনের রিমান্ড

টিটন হত্যা মামলায় সুইডেন আসলামের ৫ দিনের রিমান্ড

আরও পড়ুন

ফাহিম ফারুকীর বিরুদ্ধে মানহানির মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ

ফাহিম ফারুকীর বিরুদ্ধে মানহানির মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ

এনসিপি নেত্রীকে শোকজ

এনসিপি নেত্রীকে শোকজ

হাসিনার ফেরা আর প্রত্যর্পণ এক নয়, জানাল ভারত

হাসিনার ফেরা আর প্রত্যর্পণ এক নয়, জানাল ভারত

মাহমুদুর রহমানের বাসায় পুলিশের উপস্থিতি ‘সরকারের দেউলিয়াত্বের দৃষ্টান্ত’: ডা. ইরান

মাহমুদুর রহমানের বাসায় পুলিশের উপস্থিতি ‘সরকারের দেউলিয়াত্বের দৃষ্টান্ত’: ডা. ইরান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম