Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মিছিলে হামলা চালিয়ে বিএনপির দুই নেতাকে হত্যা, ৬ দিন পর মামলা

Icon

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৬:২৪ পিএম

মিছিলে হামলা চালিয়ে বিএনপির দুই নেতাকে হত্যা, ৬ দিন পর মামলা

শাহীন মোল্যা ও সোহেল মোল্যা

Advertisement

নড়াইলের কালিয়ায় বিএনপির দুই নেতা হত্যাকাণ্ডের ছয় দিন পর থানায় মামলা হয়েছে। জাসাসের কালিয়া উপজেলার সাধারণ সম্পাদক নিহত সোহেল মোল্যার ভাই মো. জুয়েল মোল্যা বাদী হয়ে মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ১০টার পর কালিয়া থানায় মামলাটি দায়ের করেন।

মামলায় এজাহারনামীয় ৫১ জন এবং অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনকে আসামি করা হয়েছে। আটক দুজনকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে গত ১৮ নভেম্বর বিকালে কালিয়া উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মোটরসাইকেল শোডাউন ও বিক্ষোভ মিছিল বের করেন। সন্ধ্যায় বেন্দারচর স্লুইসগেট-সংলগ্ন বটতলা এলাকায় ওই কর্মসূচিতে হামলার ঘটনা ঘটে। এতে কালিয়া পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক শাহীন মোল্যা ও জাসাসের কালিয়া উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্যা গুরুতর আহত হন। পরে তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়।

দুই নেতার মৃত্যুর ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরদিন বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় কালিয়া মডেল মসজিদে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়।

শুক্রবার (২০ নভেম্বর) নিহত দুই নেতার কবর জিয়ারত করতে কালিয়ায় আসেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এ সময় জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তাদের সঙ্গে উপস্থিত ছিলেন।

এদিকে দুই নেতা হত্যাকাণ্ডের জেরে শুক্রবার সন্ধ্যায় বেন্দারচর এলাকায় বিক্ষুব্ধ লোকজন সাবেক সংসদ সদস্য বিএম কবিরুল হক মুক্তি ও সাবেক পৌর মেয়র ফকির মুশফিকুর রহমান লিটনের বাড়িসহ প্রায় ৩০টি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন বলে জানিয়েছিল পুলিশ।

মামলার বিষয়টি নিশ্চিত করে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী যুগান্তরকে বলেন, এ ঘটনায় বেন্দারচর গ্রামের বুলু বিশ্বাসের দুই ছেলে দিশা বিশ্বাস ও রাকিবুল বিশ্বাসকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ করছে। এলাকার পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বেন্দারচর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ, বিএনপি নেতা বহিষ্কার

আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ, বিএনপি নেতা বহিষ্কার

একযোগে বিএনপির ৬ নেতাকর্মীর পদত্যাগ

একযোগে বিএনপির ৬ নেতাকর্মীর পদত্যাগ

চকরিয়া থানার ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, যে অভিযোগ

চকরিয়া থানার ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, যে অভিযোগ

মিরপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের অবস্থান কর্মসূচি

মিরপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের অবস্থান কর্মসূচি

শেখ হাসিনা দেশ ছাড়লেও তার উৎপাত শেষ হয়নি: মারুফ কামাল

শেখ হাসিনা দেশ ছাড়লেও তার উৎপাত শেষ হয়নি: মারুফ কামাল

কীভাবে তিনি রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন: রিজভী

কীভাবে তিনি রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন: রিজভী

আরও পড়ুন

টাঙ্গাইলে পেট্রল ঢেলে বাসে আগুন, নেভাল শ্রমিক

টাঙ্গাইলে পেট্রল ঢেলে বাসে আগুন, নেভাল শ্রমিক

বর্জ্য ব্যবস্থাপনায় ৫ ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করল রাসিক

বর্জ্য ব্যবস্থাপনায় ৫ ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করল রাসিক

ভোররাতে ইউএনওর কার্যালয়ে আগুন, পুড়ল গুরুত্বপূর্ণ নথি

ভোররাতে ইউএনওর কার্যালয়ে আগুন, পুড়ল গুরুত্বপূর্ণ নথি

মিছিলে হামলা চালিয়ে বিএনপির দুই নেতাকে হত্যা, ৬ দিন পর মামলা

মিছিলে হামলা চালিয়ে বিএনপির দুই নেতাকে হত্যা, ৬ দিন পর মামলা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম