Logo
Logo
×

Advertisement

সারাদেশ

একযোগে বিএনপির ৬ নেতাকর্মীর পদত্যাগ

Icon

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০২:১৪ পিএম

একযোগে বিএনপির ৬ নেতাকর্মীর পদত্যাগ

Advertisement

টুঙ্গিপাড়ায় পাটগাতী ইউনিয়ন বিএনপিতে সাংগঠনিক অস্বস্তির মধ্যেই একযোগে পদত্যাগ করেছেন ছয় নেতাকর্মী। বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় গিমাডাঙ্গা নতুন বাজারে বোরহানের দোকানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন।

পদত্যাগকারী নেতারা পাটগাতী ইউনিয়ন বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে আসছিলেন। দলের বর্তমান কার্যক্রম ও সাংগঠনিক কর্মকাণ্ডে অসন্তোষ প্রকাশ করে তারা নিজ নিজ পদসহ বিএনপির প্রাথমিক সদস্যপদ থেকেও পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান।

সংবাদ সম্মেলনে দেওয়া লিখিত বক্তব্যে নেতারা বলেন, তারা দীর্ঘদিন ধরে বিএনপির পাটগাতী ইউনিয়ন শাখার বিভিন্ন পদে দায়িত্ব পালন করে আসছিলেন। কিন্তু দলের বর্তমান কার্যক্রম ও সাংগঠনিক কর্মকাণ্ডে তারা সন্তুষ্ট নন। এ কারণে সম্পূর্ণ স্বেচ্ছায়, সুস্থ মস্তিষ্কে এবং নিজ নিজ সিদ্ধান্তে দল থেকে পদত্যাগ করেছেন।

একযোগে পদত্যাগকারী ছয় নেতা হলেন- ইউনিয়ন সহ-কৃষি বিষয়ক সম্পাদক শাহানুর শেখ; ধর্ম বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, সদস্য মো. আফজাল; দপ্তর সম্পাদক সজীব ফকির, সহ-সাংগঠনিক সম্পাদক বাচ্চু শেখ ও সদস্য মোহাম্মদ জামাল মোল্লা।

লিখিত বক্তব্যে পদত্যাগকারী নেতারা আরও জানান, পদত্যাগের মাধ্যমে তারা দলের সব ধরনের সাংগঠনিক ও রাজনৈতিক দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। একই সঙ্গে ভবিষ্যতে বিএনপি কিংবা দলটির কোনো অঙ্গ ও সহযোগী সংগঠনের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত না থাকার সিদ্ধান্ত নিয়েছেন।

তারা স্পষ্ট করে বলেন, তাদের এ পদত্যাগের সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যক্তিগত ও স্বেচ্ছায় নেওয়া। এ বিষয়ে কারো কোনো চাপ, প্ররোচনা কিংবা প্রভাব নেই। নিজেদের বিবেচনায় তারা এ সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

সংবাদ সম্মেলনের মাধ্যমে পদত্যাগের বিষয়টি সংশ্লিষ্ট দলীয় নেতাকর্মীসহ সর্বসাধারণের অবগতির জন্য প্রকাশ করতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন তারা। একই ইউনিয়নের ছয় নেতার একযোগে পদত্যাগের ঘটনায় স্থানীয় বিএনপির সাংগঠনিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। তবে এ বিষয়ে পাটগাতী ইউনিয়ন বিএনপির সংশ্লিষ্ট নেতৃত্বের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গোপালগঞ্জে ট্রেন-থানা চালু হচ্ছে না শিগগিরই, স্থগিত বিভিন্ন সরকারি বরাদ্দ

গোপালগঞ্জে ট্রেন-থানা চালু হচ্ছে না শিগগিরই, স্থগিত বিভিন্ন সরকারি বরাদ্দ

গোপালগঞ্জে থানায় আগুনের অভিযোগে অতিরিক্ত এসপি গ্রেফতার

গোপালগঞ্জে থানায় আগুনের অভিযোগে অতিরিক্ত এসপি গ্রেফতার

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন

কাশিয়ানীতে তিন দিন পর একই প্রশ্নে স্থগিত কেন্দ্রে পরীক্ষা নেওয়ার অভিযোগ

কাশিয়ানীতে তিন দিন পর একই প্রশ্নে স্থগিত কেন্দ্রে পরীক্ষা নেওয়ার অভিযোগ

মিরপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের অবস্থান কর্মসূচি

মিরপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের অবস্থান কর্মসূচি

শেখ হাসিনা দেশ ছাড়লেও তার উৎপাত শেষ হয়নি: মারুফ কামাল

শেখ হাসিনা দেশ ছাড়লেও তার উৎপাত শেষ হয়নি: মারুফ কামাল

আরও পড়ুন

গোপালগঞ্জে ট্রেন-থানা চালু হচ্ছে না শিগগিরই, স্থগিত বিভিন্ন সরকারি বরাদ্দ

গোপালগঞ্জে ট্রেন-থানা চালু হচ্ছে না শিগগিরই, স্থগিত বিভিন্ন সরকারি বরাদ্দ

একযোগে বিএনপির ৬ নেতাকর্মীর পদত্যাগ

একযোগে বিএনপির ৬ নেতাকর্মীর পদত্যাগ

নিরাপদ অভিবাসনবিষয়ক গোলটেবিল বৈঠক অভিবাসীদের অভিযোগ দ্রুত নিষ্পত্তির আহ্বান

অভিবাসীদের অভিযোগ দ্রুত নিষ্পত্তির আহ্বান

ইউএনও কার্যালয়ে অগ্নিকাণ্ড, পুড়েছে কয়েকটি কক্ষ

ইউএনও কার্যালয়ে অগ্নিকাণ্ড, পুড়েছে কয়েকটি কক্ষ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম