Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ইউএনও কার্যালয়ে অগ্নিকাণ্ড, পুড়েছে কয়েকটি কক্ষ

Icon

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০১:৫৬ পিএম

ইউএনও কার্যালয়ে অগ্নিকাণ্ড, পুড়েছে কয়েকটি কক্ষ

Advertisement

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে আগুনের ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) ভোরে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত দ্বিতল ভবনে ইউএনওর কক্ষসহ কয়েকটি কক্ষে আগুন ছড়িয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার ভোর ৪টার দিকে ইউএনওর কক্ষে আগুন জ্বলতে দেখেন স্থানীয় লোকজন। পরে তারা আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে মদন উপজেলা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডে ইউএনওর কক্ষসহ ভবনের কয়েকটি রুমের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিরূপণ করা যায়নি। অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে, সেটিও জানা যায়নি।

খালিয়াজুরি থানার ওসি মো. নাসির উদ্দিন বলেন, এটি কোনো নাশকতা কিনা তাও তদন্ত করে দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

ইউএনও অলিদুজ্জামান অগ্নিকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নেত্রকোনায় প্রকাশ্যে দুই স্কুলছাত্রকে পেটাল কিশোর গ্যাং

নেত্রকোনায় প্রকাশ্যে দুই স্কুলছাত্রকে পেটাল কিশোর গ্যাং

প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেলেন দুর্গাপুরের সুধিনী মান্দা

প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেলেন দুর্গাপুরের সুধিনী মান্দা

দুর্গাপুরকে শিক্ষা-শান্তি ও মানবিকতার নগরী হিসেবে গড়তে হবে: ডেপুটি স্পিকার

দুর্গাপুরকে শিক্ষা-শান্তি ও মানবিকতার নগরী হিসেবে গড়তে হবে: ডেপুটি স্পিকার

পুলিশের অভিযানে সাবেক দুই চেয়ারম্যানসহ গ্রেফতার ৪

পুলিশের অভিযানে সাবেক দুই চেয়ারম্যানসহ গ্রেফতার ৪

কে কোন ধর্মের তা বিবেচ্য নয়, আমরা সবাই বাংলাদেশি: ডেপুটি স্পিকার

কে কোন ধর্মের তা বিবেচ্য নয়, আমরা সবাই বাংলাদেশি: ডেপুটি স্পিকার

২০ টাকা টোল আদায়কে কেন্দ্র করে ধাক্কা, জুলাইযোদ্ধা নিহত

২০ টাকা টোল আদায়কে কেন্দ্র করে ধাক্কা, জুলাইযোদ্ধা নিহত

আরও পড়ুন

নিরাপদ অভিবাসনবিষয়ক গোলটেবিল বৈঠক অভিবাসীদের অভিযোগ দ্রুত নিষ্পত্তির আহ্বান

অভিবাসীদের অভিযোগ দ্রুত নিষ্পত্তির আহ্বান

ইউএনও কার্যালয়ে অগ্নিকাণ্ড, পুড়েছে কয়েকটি কক্ষ

ইউএনও কার্যালয়ে অগ্নিকাণ্ড, পুড়েছে কয়েকটি কক্ষ

নাশকতার চেষ্টার অভিযোগে ছাত্রলীগ কর্মী আটক

নাশকতার চেষ্টার অভিযোগে ছাত্রলীগ কর্মী আটক

পুড়ে যাওয়া সেই শিশু মরিয়ম মারা গেছে

পুড়ে যাওয়া সেই শিশু মরিয়ম মারা গেছে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম