Logo
Logo
×

Advertisement

সারাদেশ

দুর্গাপুরকে শিক্ষা-শান্তি ও মানবিকতার নগরী হিসেবে গড়তে হবে: ডেপুটি স্পিকার

Icon

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১০:৪১ পিএম

দুর্গাপুরকে শিক্ষা-শান্তি ও মানবিকতার নগরী হিসেবে গড়তে হবে: ডেপুটি স্পিকার

Advertisement

নেত্রকোনার দুর্গাপুর ও কলমাকান্দাকে উন্নয়ন, শিক্ষা, শান্তি ও মানবিকতার আদর্শ জনপদ হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

তিনি বলেছেন, রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে এলাকার উন্নয়ন, সামাজিক শান্তি-শৃঙ্খলা রক্ষা ও মাদকমুক্ত সমাজ গঠনে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে দুর্গাপুরের জেলা পরিষদ মিলনায়তনে উপজেলা ও পৌরসভার পোলিং এজেন্টদের নিয়ে আয়োজিত ‘কৃতজ্ঞতা ও ধন্যবাদ সভা’ এবং মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী এজেন্টদের সম্মানে এ সভার আয়োজন করা হয়।

ডেপুটি স্পিকার বলেন, আপনারা শুধু নির্বাচনের এজেন্ট ছিলেন না; গণতন্ত্র প্রতিষ্ঠা ও নির্বাচনি প্রক্রিয়াকে সফল করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আপনাদের এ দায়িত্ব অত্যন্ত পবিত্র। গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

দুর্গাপুর ও কলমাকান্দার উন্নয়ন প্রসঙ্গে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, এ দুটি এলাকা দীর্ঘদিন ধরে নানা ক্ষেত্রে কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। যেসব সড়ক, সেতু ও শিক্ষাপ্রতিষ্ঠান হওয়ার কথা ছিল, তার অনেক কিছুই বাস্তবায়িত হয়নি। দীর্ঘদিনের এ উন্নয়ন ঘাটতি পর্যায়ক্রমে পূরণে উদ্যোগ নেওয়া হয়েছে। এলাকার যোগাযোগব্যবস্থার উন্নয়নে দুর্গাপুর ও কলমাকান্দায় মোট নয়টি সেতুর অনুমোদন পাওয়া গেছে। এর মধ্যে কেরণখোলা সেতুসহ গুরুত্বপূর্ণ কয়েকটি সেতুর কাজ এগিয়ে নেওয়ার উদ্যোগ রয়েছে। কুল্লাগড়ায় যাতায়াতের সেতুটি একনেকে অনুমোদন পেয়েছে এবং সংশ্লিষ্টরা স্থান পরিদর্শন করেছেন। ডেউটুকন সেতুর সয়েল টেস্টও (মাটি পরীক্ষা) সম্পন্ন হয়েছে। আগামী জুন-জুলাইয়ের মধ্যে এ দুই উপজেলায় দৃশ্যমান উন্নয়নের অগ্রগতি দেখতে পাওয়ার প্রত্যাশা করছি।

দুর্নীতির বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরে তিনি বলেন, আমি পেশা ছেড়ে নির্বাচনে এসেছি। যতদিন আপনাদের নির্বাচিত প্রতিনিধি হিসেবে থাকব, ততদিন সর্বান্তকরণে কাজ করে যাব। নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলাম, দুর্নীতি করব না। সেই প্রতিশ্রুতি রক্ষা করছি এবং আমৃত্যু তা রক্ষা করার চেষ্টা করব।

উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে এলাকার যেকোনো সামাজিক অনাচার, অন্যায় ও সমস্যার বিষয়ে সরাসরি তার সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান তিনি।

দুর্গাপুরকে শিক্ষা ও পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা উল্লেখ করে ডেপুটি স্পিকার জানান, দুর্গাপুর মহিলা কলেজের ছাত্রীদের আবাসন সুবিধা নিশ্চিত করতে সাড়ে পাঁচ কোটি টাকা বরাদ্দ আনা হয়েছে, যা দ্রুত শুরু হবে। এতে কলমাকান্দা, পূর্বধলা ও ধোবাউড়াসহ আশপাশের শিক্ষার্থীরা নির্বিঘ্নে পড়াশোনা করতে পারবে। এছাড়া পর্যটন বিকাশে বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান এলাকা পরিদর্শন করেছেন এবং দুর্গাপুর-জারিয়া-জাঞ্জাইল রেলপথের সম্ভাব্যতা যাচাইয়ের কাজও কয়েক দিনের মধ্যে শুরু হওয়ার কথা রয়েছে।

কায়সার কামাল আরও বলেন, সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা বলার সাহস থাকতে হবে। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যার জন্য আমাদের পূর্বপুরুষেরা রক্ত দিয়েছেন। এমন একটি দুর্গাপুর গড়তে চাই, যেখানে গারো, হাজং, হিন্দু, মুসলমানসহ সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষ সমান অধিকার নিয়ে নিরাপদে ও শান্তিতে বসবাস করবেন এবং ভবিষ্যৎ প্রজন্ম নিজেদের এলাকা নিয়ে গর্ব করতে পারবে।

দুর্গাপুর উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভূঁইয়ার সভাপতিত্বে এবং নুর উজ্জামান রিপনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন- উপজেলা বিএনপির সহ-সভাপতি ও শিক্ষাবিদ এমএ জিন্নাহ, সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন মাস্টার এবং পৌর বিএনপির সভাপতি আতাউর রহমান ফরিদসহ নির্বাচনে দায়িত্ব পালনকারী পোলিং এজেন্টরা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেলেন দুর্গাপুরের সুধিনী মান্দা

প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেলেন দুর্গাপুরের সুধিনী মান্দা

পুলিশের অভিযানে সাবেক দুই চেয়ারম্যানসহ গ্রেফতার ৪

পুলিশের অভিযানে সাবেক দুই চেয়ারম্যানসহ গ্রেফতার ৪

কে কোন ধর্মের তা বিবেচ্য নয়, আমরা সবাই বাংলাদেশি: ডেপুটি স্পিকার

কে কোন ধর্মের তা বিবেচ্য নয়, আমরা সবাই বাংলাদেশি: ডেপুটি স্পিকার

২০ টাকা টোল আদায়কে কেন্দ্র করে ধাক্কা, জুলাইযোদ্ধা নিহত

২০ টাকা টোল আদায়কে কেন্দ্র করে ধাক্কা, জুলাইযোদ্ধা নিহত

মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: ডেপুটি স্পিকার

মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: ডেপুটি স্পিকার

কাদা নিয়ে বিরোধ, বাঁশের আঘাতে কিশোরের মৃত্যু

কাদা নিয়ে বিরোধ, বাঁশের আঘাতে কিশোরের মৃত্যু

আরও পড়ুন

কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু

কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু

হাসিনা সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করলে আইনগত ব্যবস্থা: বিজিবি

হাসিনা সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করলে আইনগত ব্যবস্থা: বিজিবি

চিপস কিনতে যাওয়া শিশুকে দোকানে নিয়ে ধর্ষণচেষ্টা

চিপস কিনতে যাওয়া শিশুকে দোকানে নিয়ে ধর্ষণচেষ্টা

পুলিশকে ‘চোর-ডাকাত’ বলে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গ্রেফতারে বাধা, বিএনপি নেতা বহিষ্কার

পুলিশকে ‘চোর-ডাকাত’ বলে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গ্রেফতারে বাধা, বিএনপি নেতা বহিষ্কার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম